09/05/2025
নরসিংদী জেলার সেচ্ছাসেবী সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন❤️
নরসিংদী জেলার বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থানের সকল সদস্য ও শিক্ষার্থীবৃন্দ এক হয়ে সমাজকে সুন্দর করার লক্ষ্যে কাজ করার আহ্ববান রইলো।
09/05/2025
নরসিংদী জেলার সেচ্ছাসেবী সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন❤️
09/03/2025
৬ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থার সমন্বয়ে নরসিংদী বড় বাজার পর্যবেক্ষণ অভিযান সংগঠিত হয়
অভিযান চলাকালে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বড় বাজারে বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেন
এসময় নরসিংদী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান বড় বাজারে ভোজ্য তেলের ডিলারকে জরিমানা দন্ডে দন্ডিত করা সহ আরো কয়েকটি দোকান এবং গুদাম পরিদর্শন ও সতর্ক করেন।একই দিনে নরসিংদী বড় বাজার পরিদর্শন শেষে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান স্যার এবং নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা প্রতিনিধি সাহেপ্রতাপ বাজারের কিছু মিষ্টির দোকান ও মুদি দোকানে পরিদর্শন করলে সাহেপ্রতাপ বাজারের ২ টা মিষ্টির দোকানে অনিয়ম লক্ষ্য করে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান উক্ত দোকানে ওজনে কার্চুপি করায় ভবিষ্যতে এই অপরাধের পুনরাবৃত্তি না করার বিষয়ে সতর্ক করেন।
'এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৩/৩৮২-৩৮৩; তাবারানি: ১৯৪)
আজ পবিত্র শব ই বরাত, আলোর রাত, ক্ষমা প্রার্থনার রাত।
23/10/2024
২৩-১০-২০২৪ ইং রোজ বুধবার
সকাল ১০ টা ২০ মিনিটে।
আমাদের মত বিনিময় ছিলো নরসিংদী জেলা প্রশাসক স্যারের সাথে। নরসিংদী জেলার সাধারণ জনগনের জন্য আমরা কি কি করতে পারি, সেই বিষয় গুলা নিয়ে আলোচনা করি। আলোচনার মধ্যে যে সব বিষয়গুলা নিয়ে কথা হয়েছে আমরা তা নিম্নে উল্লেখ করছি পয়েন্ট আকারে।
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা - নরসিংদী জেলা
নরসিংদী জেলা ছাএ সমাজ পরবর্তী কার্যক্রম
১) আমাদের সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে নরসিংদী জেলা থেকে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া এবং সেই সাথে আমাদের দরকার হবে প্রশাসন থেকে সাহায্য । যেটা জেলা প্রশাসক স্যার আমাদের দিতে পারবেন ।
২) আমরা আরো চিন্তা করেছি যে, নরসিংদী জেলা কৃষি অধিদপ্তের মাধ্যমে কৃষিক্ষাত থেকে ন্যায্য মূল্যে সবজি কিনে সেটা নরসিংদী জেলার সাধারণ জনগনের কাছে পৌছে দিতে। তাহলে আমাদের নরসিংদী জেলার জনগন প্রশাসনের উপর একটু আস্থা এবং বিশ্বাস ফিরে পাবে ।
৩) আমরা যদি নরসিংদী জেলার বিভিন্ন স্থানে ১৫০-২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি দিতে পারি তাহলে এ সকল পরিবারের জন্য ভালো হবে । এখন পর্যন্ত ঢাকাতে এ কার্যক্রম হচ্ছে, কিন্তু সেটা কেনো আমরা নরসিংদীতে শুরু করতেছি না ?
৪) সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমাদের অন্য পথ বেছে নিতে হবে । প্রকাশে আমরা যেভাবে র্যাড দিচ্ছি সেভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা আরো সচেতন হয়ে যাচ্ছে । নরসিংদী জেলায় সিন্ডিকেট হয় মরজাল , পলাশ , মাধবদী এবং শিবপুর উপজেলায় । এই সব এরিয়া থেকে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে সবজি আসে এবং আমাদের এই সব এরিয়াতে অতি জরুরি মনিটর করা উচিত । আর সেই জন্য আমরা নরসিংদী জেলা প্রশাসকের কাছে আইন-শৃঙ্খলা বাহিনী চাচ্ছি ।
৫) আমাদের কার্যক্রম গুলা সরাসরি প্রতিবেদন হিসাবে আমরা জমা দিচ্ছি এবং দিবো নরসিংদী জেলা প্রশাসক স্যার এবং নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান স্যারকে।
নরসিংদী জেলা ছাএ সমাজ সেচ্ছাই এই কাজকে গ্রহণ করে নরসিংদী জেলার সাধারণ জনগনের পাশে দাঁড়ানোর জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যাবে সব সময়ের জন্য।
আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন নরসিংদী জেলা প্রশাসক স্যার।
আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি নরসিংদী জেলার বাজার সিন্ডিকেট মুক্ত রাখার জন্য।
আসুন দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করি আমরা।
যেকোনো অভিযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নাজমুল হাসান রেজা ( উপদেষ্টা)
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা
+8801408345920
ধন্যবাদ সবাইকে
প্রধান উপদেষ্টা
মো: হেলাল উদ্দিন সরকার
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা
23/10/2024
আজকের কার্যক্রমের প্রতিবেদন ২৩-১০-২০২৪ইং নরসিংদী মাধবদী বাজারে মনিটরিং করে আমরা যে সব কিছু করতে পেরেছি।
ডিমের খামার থেকে কিনা ১১.৭০ পয়সা করে এবং
ডিমের পাইকারি দোকান গুলাতে আমরা দেখতে পারি তারা ১২.৬০ পয়সা করে বিক্রি করা হচ্ছে। আমরা সেই দাম অনুযায়ী খুচরা দোকানে চলে গেলে ১৪ থেকে ১৪.৫০ পয়সা বিক্রি করা হয়। আমরা জানতে পারি কৃষি মন্ত্রণালয় থেকে পাইকারি দোকানে ডিম বিক্রি করতে পারবে ১১.৭০পয়সা কিন্তু নরসিংদী জেলায় আওতাধীন ডিমের খামার গুলা থেকে মাধবদী আসতে তাদের ভাড়া গিয়ে তাদের খরচ হিসাবে আমরা তাদের নির্ধারণ করে দিয়ে আসি ১২.২০ পয়সা পাইকারি এবং খুচরা বিক্রি হবে ১২.৫০ পয়সা। এই ছিলো আমাদের ডিমের আড়ৎ মনিটরিং।
★ আমাদের আরেকটা টিম যারা চালের আড়ৎ পরিদর্শন করেন সেখান থেকে আমরা জানতে পারি তারা প্রতি চালের বস্তা থেকে ২৫-৩০টাকা লাভ করে চাল বিক্রি করা হচ্ছে।
ভাউচারের সাথে আমরা তাদের সকল কিছু মিল পাওয়া যায় চালের আড়ৎ থেকে।
আসুন দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করি আমরা।
যেকোনো অভিযোগ করার হলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নাজমুল হাসান রেজা ( উপদেষ্টা)
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা
+8801408345920
ধন্যবাদ
প্রধান উপদেষ্টা
মো: হেলাল উদ্দিন সরকার
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা -নরসিংদী জেলা
19/10/2024
নরসিংদী জেলার বাজার মনিটরিং আজকের প্রতিবেদন ১৯-১০-২০২৪ইং
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা -নরসিংদী জেলা থেকে আজকে বাজার মনিটরিং করা হয়েছে Sk International Super Market এ।
সুপার মার্কেট আমরা কিছু ভুল জিনিস পেয়েছি।অতিরিক্ত মূল্য নির্ধারণ করা। আমদানিকৃত পণ্যের সাথে নিজস্ব মূল্য বৃদ্ধি করা হয়েছে। আমরা তাদের কে সচেতনতামূলক কথা বলে দেওয়া হয়েছে। যদি তারা এর পর থেকে এই রকম আবার অন্যায় কাজ করে থাকে তাহলে আমরা ভোক্তা অধিকার আইন হিসাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে এবং সেই শাস্তি প্রদান করবেন নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক স্যার।
আসুন দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করি আমরা।
যেকোনো অভিযোগ করার হলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নাজমুল হাসান রেজা ( উপদেষ্টা)
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা
+8801408345920
আসসালামু আলাইকুম সবাইকে।
বিশেষ সতর্কবার্তা :⛔⛔⛔⛔
আজকে নরসিংদী জেলা স্টেশন রোড খালপাড়ে অবস্থিত Q Cake ( কিউ কেক) আমরা তাদের পন্য মেয়াদ আছে কিনা দেখার জন্য যাওয়ার পর তাদের ২জন স্টাফ আমাদের সাথে রীতিমতো তর্ক করতে থাকে। আমরা তাদের খাবারেএ চালান দেখতে চাওয়াতে তাদের ম্যানেজার আমাদের সাথে একি ব্যাবহার করে থাকে।
আমরা বিগত ৫ সেপ্টেম্বর তাদের এই খানে মনিটরিং করতে আসি এবং তাদের কে সর্তকতা অবলম্বন করার জন্য বলে যায় এবং তারা আমাদের সবাইকে চেনে তারপরও আজকে তারা আমাদের সাথে দুর ব্যবহার করে থাকেন।
তাদের খাবারে আগেও আমরা অভিযোগ পেয়েছিলাম আমরা তাদেরকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য বলে আসার পরও তারা একি জিনিস বার বার করে যাচ্ছে। এই সবের জন্য আমাদের সাধারণ জনগন যারা আছেন তারা উপর প্রভাব পরবে।আমরা জনসাধারণের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি।
নরসিংদী জেলা সকল জনগনকে আমরা বলবো আপনারা তাদের এই খান থেকে খাবার নেওয়ার আগে অবশ্যই চালান দেখে নিবেন।তাদের উপর অভিযোগ আছে যে তারা ২-৩এর আগের খাবার পরিবেশন করে থাকে।
আমরা চাই আজকের এই ঘটনাটা নরসিংদীর সকল মানুষের কাছে পৌঁছে যাক।
ধন্যবাদ
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা -নরসিংদী জেলা
জনগণের জন্য নিঃস্বার্থে শিক্ষার্থীরা কাজ করার পরেও আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে পড়লাম জনগণের কাছে।আপনাদের মতামত অপেক্ষায় আমরা?
10/10/2024
নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা -নরসিংদী জেলা এর নিয়মিত মনিটরিং এর মধ্যে আজকে স্টেশন সংলগ্ন ফামের্সী ও রেস্টুরেন্ট গুলোতে মনিটরিং করে নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা সদস্যরা। এই সময় কয়েকটি ফার্মেসী তে অনেক মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
আমাদের সদস্যরা সেগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক স্যারকে অবহিত করেন।এসময় স্যার এসে অনিয়ম দেখে জরিমানা প্রদান করেন।
আমাদের শরীর সুস্থ রাখার জন্য অতিপ্রয়োজনীয় ঔষধে যারা এরূপ ঔষধ খাওয়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিজে নিন, না হয় আমাদের সংস্থাকে জানান।
তাছাড়া ভোক্তা বিষয়ক যেকোনো অনিয়ম চোখে পড়লে নিজে প্রতিবাদ গড়ে তুলুন না হয় আমাদের সংস্থাকে জানান। ইন শা আল্লাহ আমরা সব সময় ভোক্তার ভালোর জন্য কাজ করে যাই।
যোগাযোগ:+8801408345920(উপদেষ্টা-রেজা)
আজকের কাজের কিছু স্থির চিত্র নিচে তুলে ধরা হয়েছে....
10/10/2024
নরসিংদী জেলা বাজার মনিটরিং প্রতিবেদনে - ১০-১০-২০২৪ইং
আজকে নরসিংদী জেলার সদর স্টেশন রোড নরসিংদী আমরা ঔষধের দোকান পরিদর্শন করি নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক স্যার এবং নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থা -নরসিংদী জেলা
সকল সদস্যবৃন্দসহ।
পরিদর্শন কালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমরা বিভিন্ন দোকানে পাই এবং যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গিয়েছে ওইসব দোকানে জাতীয় ভোক্তা অধিকার আইনের মাধ্যমে জরিমানা প্রদান করেন হয় সহকারী পরিচালক স্যার।
আজকের জরিমানা ১৪ হাজার টাকা।
আসুন একজন আদর্শ নাগরিক হিসেবে যেকোনো অনিয়ম চোখে পড়লে নিজে তার প্রতিবাদ করি,অন্যথায় আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ:01630262020 (মো : হেলাল উদ্দিন সরকার )
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |