Police The Real Hero

Police The Real Hero

Share

The police are the front-line fighters of this country. respect the all policeman.

All the police in the world are working day and night to keep you safe and well.

14/09/2020

একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে গড়া তারই মেয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একজন পুলিশের ছেলের খোলা চিঠি নিশ্চয়ই পৌছাবে।
হে মমতাময়ী,
পুলিশের সন্তানদের কন্সটেবলের চাকরির বয়স ৩২ করা হোক। একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি তার বাবার মতো দেশের জন্য হাতে হাতিয়ার তুলতে পারে ৩২ বছর বয়স পর্যন্ত। তাহলে একজন পুলিশের সন্তান কেন তার বাবার পোশাক পড়তে পারবে না। এটা আমার কোন প্রশ্ন না আপনার কাছে এটা আমার অনুরোধ। মহান মুক্তিযুদ্ধের সময় এই পুলিশ বাহিনীর উপর যে বর্বর, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা আমাদের থেকে আপনার বেশি মনে আছে। আজ যদি জাতির জনক বেঁচে থাকতো তাহলে এই দাবি আমরা তারই কাছে তুলে ধরতাম আজ বঙ্গবন্ধু নেই আছে তার রেখে যাওয়া মেয়ে আমাদের হাসু মা। মমতাময়ী মা আপনি আপনার বেকার ছেলেদের জন্য এই দাবিটা পূরন করুন। আমরা পুলিশের সন্তানেরা চাই আমার বাবার মতো এই দেশকে ভালোবেসে পুলিশের পোশাক পরিধান করে এই দেশ ও জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করতে। তাই মমতাময়ী মা আপনার কাছে আমাদের আকুল আবেদনএই যে, আমাদের আশা আপনি ইনশাআল্লাহ পূরন করবেন।

অনুরোধক্রমে,
বাংলাদেশ পুলিশের সন্তানেরা।

Photos from Police The Real Hero's post 13/09/2020

জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশ গর্বিত
BANGLADESH POLICE MEDIA, PHQ
[13 SEP 2020]
জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯ টি দেশসমুহের মধ্যে বাংলাদেশ আবারো প্রথম স্থান অর্জন করেছে। জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে শান্তিরক্ষীর সংখ্যা ৬৭৩১ জন। এদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশী নারী শান্তিরক্ষী রয়েছেন। বর্তমানে পৃথিবীর ১১৯ টি দেশ থেকে জাতিসংঘের ১৩টি শান্তিরক্ষী মিশন এবং অন্যান্য মিশনসহ মোট ২১টি মিশনে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে ৮১৮২০ জন শান্তিরক্ষী কাজ করছে। তাদের মধ্যে ৬৬৬২ জন শান্তিরক্ষী প্রেরন করে ইথিওপিয়া দ্বিতীয়, ৬৩২২ জন শান্তিরক্ষী প্রেরন করে রুয়ান্ডা তৃতীয় এবং ৫৬৮২ জন শান্তিরক্ষী প্রেরন করে নেপাল চতুর্থ অবস্থানে রয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের এই গর্বিত ভুমিকা ও অংশগ্রহনে বাংলাদেশ সেনাবাহিনীর ন্যায় বাংলাদেশ পুলিশও গর্বিত। দেশমাতৃকার সম্মানিত নাগরিকদের আইনী, ফোজদারী ও মানবিক সেবাপ্রদান অব্যহত রেখে জাতিসংঘের তত্বাবধানে সংঘাতময় দেশসমুহের জনগনের পাশে থেকে মানবিক সেবা প্রদান করে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞ ও আনন্দিত।

13/09/2020

স্যার দেশ ও মানুষের কথা ভাবেন কিন্তু দেশ ও মানুষের সেবায় নিয়োজিত পুলিশ বাহীনির সন্তানদের কথা ভাবেন না। ২২/২৭ বছর বয়সেই একটি পুলিশের সন্তানের পুলিশ হবার সপ্ন শেষ হয়ে যায়। কেন ৭১ এ কি পুলিশ যুদ্ধ করেনি, সবার আগে রাইফেল হাতে তুলে প্রতিরোধ কিন্তু পুলিশই করেছিলো। দেশ প্রতিষ্ঠিত হবার পর আজ পর্যন্ত দেশের জন্য নিজের জিবন দিতেও কোন পুলিশ সদস্য দিধাবোধ করেন না। স্যার আমি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না আমি তাদের সম্মান করি তাদের সন্তানদের যদি ৩২ বছর পুলিশের চাকরি করার অধিকার থাকে তাহলে কেন একজন দেশের সর্বোচ্চ পরিশ্রমকারী পুলিশ সদস্যের সন্তানের পুলিশের চাকরির সপ্ন ২২/২৭ বছর হবে। স্যার আমি মুক্তিযুদ্ধ দেখিনাই কিন্তু দেখেছি আমার বাবা যখন দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের জন্য তখন মনে হয় আগে যারা যুদ্ধ করেছে তারাতো দেশ স্বাধীন করেছে আর এখন পুলিশ এই দেশের মানুষের ভালো থাকার জন্য যুদ্ধ করছে। স্যার আমাদের কথা বিবেচনায় রাখবেন এই সরকার যখন অনেক অসম্ভবকে সম্ভব করেছে আশা করি এই কাজটা এত কঠিন কিছু হবে না। ভালো থাকুক বাংলাদেশের সব পুলিশযোদ্ধা।

মাহামুদ হোসেন শাহিন

11/09/2020
মানসিক ভারসাম্যহীন শেফালি ও তার সন্তান 11/09/2020

শেফালির সন্তান জন্ম নেয়। আর শেফালিকে ভুলিয়ে-ভালিয়ে ধর্ষণ করা প্রতিটি পুরুষই সেই শিশুর সঙ্গে নিজের চেহারার মিল পায়। তাই তারা প্রত্যেকেই শিশুটিকে হত্যা করতে উদ্‌গ্রীব হয়ে ওঠে। কিন্তু...

মানসিক ভারসাম্যহীন শেফালি ও তার সন্তান কবে, কোত্থেকে, কীভাবে শেফালি এই গ্রামে এসেছে, তা কারও জানা নেই। এ নিয়ে কারও ভাবনাও নেই। ক্ষুধাই শেফালির জগতের একমা.....

দীপক চৌধুরী: পুলিশের ‘দেশপ্রেমের’ কথাগুলো কী আমরা ইচ্ছা করেই মনে রাখতে চাই না! 11/09/2020

"জঙ্গিদমনে আমাদের বাংলাদেশ পুলিশ যা করেছে তা সারা বিশ্বে প্রশংসনীয়। পুলিশ অসংখ্য নাশকতামূলক ঘটনা দমন করে জানমাল রক্ষা করেছে। আমরা কয়টার খোঁজ রাখি। করোনাকালে পুলিশের মানবিক আচরণ কী আমরা দেখিনি!"

দীপক চৌধুরী: পুলিশের ‘দেশপ্রেমের’ কথাগুলো কী আমরা ইচ্ছা করেই মনে রাখতে চাই না! দীপক চৌধুরী : শুধু পুলিশের দোষ না দিয়ে পুলিশের ভালো কাজগুলোর কথাও যে আমাদের মাঝে-মধ্যে বলা দরকার তা কেনো যেনো ভুলে ....

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধার পাশে ওসি 11/09/2020

পরে আবার রাস্তার পাশে ঠাঁই হয় এই বৃদ্ধার। সেখানেই বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে, খেয়ে না–খেয়ে দিন কাটছিল জয়নবের। এই খবর পেয়ে...

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধার পাশে ওসি রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন ওসি

11/09/2020

বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে
BANGLADESH POLICE MEDIA, PHQ
[11 SEP 2020]

বাংলাদেশ পুলিশের একমাত্র Female Formed Police Unit (FPU) এর ১৮০ সদস্য ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে United Nations Organization Stabilization Mission in the DR Congo (MONUSCO) যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে BANFPU-1 (Rotation-14), MONUSCO, DRC এর সদস্যগণ BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর স্থলাভিষিক্ত হবেন। এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস্ অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ পনের জন কমান্ডিং স্টাফ রয়েছেন। বিদায়ী BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর কমান্ডার হিসেবে রয়েছেন সালমা সৈয়দ পলি। বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এই এফপিইউ ইউনিট দীর্ঘ ষোল মাস অত্যন্ত দক্ষতার ও সুনামের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মোঃ তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।

২০০৫ সালে MONUSCO শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের Formed Police Unit (FPU) প্রেরণ করা হয়। ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ Individual Police Officer হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে। বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও নিশঙ্কচিত্তে দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

মাউথ পেইন্টার এমদাদ 11/09/2020

মনের ভালোবাসা থেকেই একেঁছেন পুলিশের ছবি।

মাউথ পেইন্টার এমদাদ দুই হাত পুরোপুরি নেই। সম্পূর্ণ অচল পা দুটিও। অন্যের সহায়তায় কোনোভাবে হুইল চেয়ারে তার চলাফেরা। তবু জীবন থমকে দাঁড়...

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Narsingdi