Haripur Youth Action Network -HYAN

Haripur Youth Action Network -HYAN

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haripur Youth Action Network -HYAN, Social service, Horipur,Raipura, Narsingdi, Narsingdi.

21/04/2026

আজানের সুমধুর ধ্বনি পৌঁছে যাক রায়পুরার ঘরে ঘরে!

​আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন আমাদের রায়পুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে হরিপুর এলাকার বায়তুল মুকাদ্দাস জামে মসজিদটি বর্তমানে একটি সুন্দর ও বড় মসজিদ, আলহামদুলিল্লাহ।
​তবে একটি বিষয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে আমাদের মসজিদের মাইকগুলোর অবস্থা খুবই নাজুক। আজান দিলে এর শব্দ অনেক সময় অস্পষ্ট শোনায় এবং হরিপুর টেক কিংবা সারচর মাস্টার বাড়ি পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। আজানের আওয়াজ ঘরে ঘরে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

​আমাদের লক্ষ্য:
মসজিদের জন্য উন্নত মানের শক্তিশালী মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা, যাতে অন্তত ২ কিলোমিটার বা তার বেশি দূরত্বের মুসল্লিরা আজানের ধ্বনি শুনে সময়মতো নামাজে শরিক হতে পারেন।

​আমাদের আবেদন:
আল্লাহর ঘরের এই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনারা কি এগিয়ে আসবেন? আমাদের মধ্যে এমন কোনো হৃদয়বান বা সামর্থ্যবান ব্যক্তি কি আছেন, যিনি এই মাইকগুলোর ব্যবস্থা করে দেবেন বা এই মহৎ কাজে বড় কোনো অংশীদার হবেন?
​এটি একটি সাদাকায়ে জারিয়া। যতদিন এই মাইকে আজান হবে এবং মানুষ নামাজে আসবে, ততদিন এর সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ।
​"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ (বা মসজিদের কাজে) সাহায্য করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।"

​সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
মোবাইল: 01609098450( বিকাল / রকেট)

​জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের এই নেক কাজ কবুল করুন। আমিন।

06/04/2026

আত্মকর্মসংস্থান কার্যক্রম—আমাদের পরবর্তী মিশন

সাময়িক সহযোগিতা মানুষের কষ্ট কিছুটা লাঘব করে,
কিন্তু স্থায়ী সমাধান আসে আত্মনির্ভরতার মাধ্যমে।

আমরা চাই—
যে পরিবারগুলো আজ অসহায়,
তারা যেন আগামীকাল নিজের পায়ে দাঁড়াতে পারে।

তাই আমাদের পরবর্তী লক্ষ্য—
আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম চালু করা।

ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো—
ছোট ব্যবসা, কাজের সুযোগ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে
প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে।

আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। 🤲

Photos from Haripur Youth Action Network -HYAN's post 23/03/2026

আলহামদুলিল্লাহ ❤️
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে ৩২টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি প্যাকেজে ছিল—
🐔 একটি মুরগী
🍚 পোলাওর চাউল
🍚 ভাতের চাউল
🥔 আলু
🧅 পেঁয়াজ
🍜 সেমাই
🍬 চিনি
🥛 গুঁড়া দুধের প্যাকেট
🛢️ সয়াবিন তেল

এছাড়াও—
🔹 ২জন অসুস্থ ব্যক্তিকে ৬০০০ টাকা চিকিৎসার জন্য
সহায়তা প্রদান
🔹 ১ জনকে লুঙ্গি প্রদান করা হয়েছে

মানুষের মুখে হাসি ফোটানোর এই ছোট্ট প্রচেষ্টায় যারা আমাদের পাশে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ❤️
সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ 🤲

23/03/2026

আলহামদুলিল্লাহ
সংগঠনের পক্ষ থেকে এ রমজানের টানা ৭ দিন মসজিদে ইফতার আয়োজন সম্পন্ন করা হয়েছিলো।
এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে রোজাদার মুসল্লিদের পাশে থাকতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে পারি। 🤲

23/03/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা সবাই সদস্য, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করবো।

সভাপতি : আরিফ চৌধুরী
সাধারণ সম্পাদক : অলিউর রহমান
সহ- সাধারন সম্পাদক : রাব্বি চৌধুরী
সাংগঠনিক সম্পাদক : সানি চৌধুরী
সহ - সাংগঠনিক সম্পাদক : আল ইমরান
প্রচার সম্পাদক : আশরাফুল ইসলাম হিমেল
ক্যাশিয়ার : অলিউর রহমান + রহমতুল্লাহ
দপ্তর সম্পাদক : রনি মাহমুদ ( বরকতউল্লাহ) + সোহাগ কাকা
আইটি সম্পাদক : পার্থ বর্মন

23/03/2026

ঈদের স্মৃতি | ২০২৫

Haripur Youth Action Network (HYAN) এর উদ্যোগে
অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।

সেই হাসিমাখা মুখগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে 😊

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Horipur,Raipura, Narsingdi
Narsingdi