চলো পাল্টাই বন্ধু সংগঠন

চলো পাল্টাই বন্ধু সংগঠন

Share

It is a non-profitable,non-political social work organization.

22/02/2026

প্রতিবারের ন্যায়, এইবারও "অসহায় ও দরিদ্রদের সাথে ঈদ উৎযাপনে CPBS Team." শীর্ষক হেডলাইনে আমরা আমাদের প্রতিবেশীদের মধ্য থেকে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারদেরকে ঈদ সামগ্রি উপহার দিয়ে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।দেশের ও দেশের বাইরের সকল মানবতার ফেরিওয়ালাদের কাছে সাহায্যের আহবান করছি। ঈদে আমরা অনেকেই অনেক অপ্রয়োজনীয় খরচ করে থাকি, আপনার খরচকে সংকোচিত করলে, হাসি ফুটবে আরও একটু পরিবারের মুখে। আপনার একটু সহযোগিতায় আমাদের এই উদ্যোগ আরো বেশি সংখ্যক পরিবারের কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে পারে।
সাহায্য পাঠাতে পারতে -
বিকাশ: 01790-521320
নগদ: 01790-521320
রকেট : 01790-521320
(পার্সোনাল)
এছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

#সাহায্য_পাঠানোর_শেষ_তারিখ_২৪_শে_রমজান।

20/02/2026
05/02/2026

নতুন নেতৃত্বকে সুযোগ করে দেওয়ার জন্য চলো পাল্টাই বন্ধু সংগঠন (CPBS) এর সকল প্রকার কমিটিকে বিলুপ্ত ঘোষণা।

Photos from চলো পাল্টাই বন্ধু সংগঠন's post 11/01/2026

আলহামদুলিল্লাহ অবশেষে বহু প্রতিক্ষার পর প্রকাশ হয়েছে "CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ " এ অংশগ্রহণকারীদের মধ্যে ৪র্থ থেকে ১০ম প্রতি শ্রেণির সেরা পাঁচ এর তালিকা। CPBS পরিবারের পক্ষ থেকে তালিকাভুক্ত সবাইকে অনেক অনেক #শুভেচ্ছা_ও_অভিনন্দন ।
"মেধাবৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সকল নির্দেশনা আমাদের এই পেইজে জানিয়ে দেওয়া হবে। সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি" নির্ধারিত সময়ের একদিন পর রেজাল্ট প্রকাশ করার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

Photos from চলো পাল্টাই বন্ধু সংগঠন's post 19/12/2025

সফলভাবে আজকে অনুষ্ঠিত হলো CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত পর্ব। উপস্থিতির হার ছিলো ৯৭.২৪%। ৮ম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বেলাবো উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। পরীক্ষার পরিবেশ ও স্বচ্ছতা ও জবাবদিহিতা বেলাবো উপজেলার মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছে। প্রতিযোগীদের আগ্রহ ও অভিভাবকদের সন্তুষ্টি আমাদের আগামীর অনুপ্রেরণার উৎস । আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। সবাইকে আমাদের পেইজে ও ওয়েবসাইটে চোখ রাখার জন্য আহবান করছি।

11/12/2025

নোটিশ: CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহণের জন্য আবেদনের সময়সীমা ৩য় ধাপেও বেড়েছে। আগামী ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট পোর্টালের লিংক এ ডুকে আবেদন করা ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সর্বশেষ সুযোগ কাজে লাগানোর জন্য সকল ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দকে আহবান জানাচ্ছি।

26/11/2025

নোটিশ: CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহণের জন্য আবেদনের সময়সীমা বেড়েছে। আগামী ১০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট পোর্টালের লিংক এ ডুকে আবেদন করা যাবে। আর যারা ইতিমধ্যে আবেদন করেছে, তারা আজকে(২৬/১১/২০২৫) থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড দিতে পারবে।

12/11/2025

"CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫" এর বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন জমা ও প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ : ২৫ নভেম্বর, ২০২৫
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে : ২৬ নভেম্বর, ২০২৫ - ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে : ১৯ ডিসেম্বর, ২০২৫, রোজ: শুক্রবার।
এখনই আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন : https://cpbs.vercel.app/

Photos from চলো পাল্টাই বন্ধু সংগঠন's post 11/11/2025

চলো পাল্টাই বন্ধু সংগঠন(CPBS) কর্তৃক আয়োজিত "CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫" এর বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এই বারের আবেদন পদ্ধতিতে এসেছে বিশাল পরিবর্তন। সম্পূর্ণ অনলাইনে আবেদন জমা ও প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে। ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া জানতে লিংক এর ভিডিওটা দেখে আসতে পারেন : https://www.facebook.com/share/v/1G1bgT8qYW/
আবেদনের শেষ তারিখ : ২৫ নভেম্বর, ২০২৫
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে : ২৬ নভেম্বর, ২০২৫ - ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে : ১৯ ডিসেম্বর, ২০২৫, রোজ: শুক্রবার।
এখনই আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন : https://cpbs.vercel.app/

11/09/2025

রক্ত দান হোক জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা
" যদি করি রক্তদান।
বেঁচে যাবে হাজারো প্রাণ"

আলহামদুলিল্লাহ 💝

"সেবা হোক উন্মুক্ত
দৃষ্টি হোক উজ্জ্বল আগামীর"

চলো পাল্টায় বন্ধু সংঠন এর পক্ষ থেকে ভালোবাসা অভিরাম - আরাফাত হোসেন (সৈনিক CPBS) কে , চতুর্থ (৪র্থ) বারের মতো মহৎ এই কাজে অংশগ্রহণ করার জন্য।
রোগী ও রক্তযোদ্ধার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই দানকে কবুল করেন এবং রক্তযোদ্ধা কে নেক হায়াত দান করেন এবং ওনার সকল মনের আশা পূরন করেন।
মানবতার সেবায় সকলে এগিয়ে আসুন
রক্ত দিন,জীবন বাঁচান।
#বি.দ্র. ছবিগুলো লোক দেখানোর জন্য নয়, নতুনদের উৎসাহিত করার জন্য।🙂

13/07/2025

রক্ত দান হোক জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা
" যদি করি রক্তদান।
বেঁচে যাবে হাজারো প্রাণ"

আলহামদুলিল্লাহ 💝

"সেবা হোক উন্মুক্ত
দৃষ্টি হোক উজ্জ্বল আগামীর"

চলো পাল্টায় বন্ধু সংঠন এর পক্ষ থেকে ভালোবাসা অভিরাম - মন্না রাজ (সৈনিক CPBS) কে , দ্বিতীয় (২য়) বারের মতো মহৎ এই কাজে অংশগ্রহণ করার জন্য।
রোগী ও রক্তযোদ্ধার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই দানকে কবুল করেন এবং রক্তযোদ্ধা কে নেক হায়াত দান করেন এবং ওনার সকল মনের আশা পূরন করেন।
মানবতার সেবায় সকলে এগিয়ে আসুন
রক্ত দিন,জীবন বাঁচান।
#বি.দ্র. ছবিগুলো লোক দেখানোর জন্য নয়, নতুনদের উৎসাহিত করার জন্য।🙂

18/06/2025

সকলের অবগতির জন্য-

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Narsingdi
1630