26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
Bangladesh Food Safety Authority is committed to make a united start in Food Safety Sector of BD
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সংস্থা, খাদ্যশিল্প ও খাদ্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের সহযোগিতায় যথাযথ বিজ্ঞানভিত্তিক বিধি-বিধান তৈরি ও কার্যকর প্রয়োগ এবং খাদ্য শৃঙ্খল পরিবীক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনার সাথে নিয়োজিত সংস্থাসমূহের কার্যক্রম ফলপ্রসূভাবে সমন্বয়ের মাধ্যমে জীবন ও স্বাস্থ্য সুরক্ষা।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
05/03/2026
নরসিংদী স্টেশন রোড ও বড় বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ইফতার বাজার মনিটরিং কার্যক্রম
03/03/2026
অদ্য ৩ মার্চ, ২০২৬ খ্রি. তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জেলা কার্যালয়, নরসিংদী এবং জেলা প্রশাসন, নরসিংদী এর সমন্বয়ে সদর উপজেলা বড় বাজার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় গন্ধেশ্বরী ভান্ডার দোকান এ অনুমোদনহীন খাবারের রঙ, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন, লেবেলবিহীন সস, হলুদ গুড়া, মরিচ গুড়া সহ অসংখ্য প্যাকেটজাত পণ্য পাওয়া যায়, এছাড়া নিষিদ্ধ কেওড়া জল পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ পরিপন্থী। দোকান কর্তৃপক্ষ বিভিন্ন খাদ্যপণ্যের রশিদ ও চালান দেখাতে ব্যর্থ হয়।
উল্লিখিত অপরাধের জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অনুমোদনহীন পণ্যসমূহ পরবর্তীতে জব্দপূর্বক ধ্বংস করা হয়।
উক্ত মোবাইল কোর্ট এ উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার, নরসিংদী এবং বিজ্ঞ মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার। এতে আরো উপস্থিত ছিলেন নরসিংদী থানা পুলিশের একটি টিম ও অন্যান্য সাপোর্ট স্টাফবৃন্দ।
20/02/2026
নরসিংদী-১ আসনের নবনির্বাচিত এমপি মহোদয়ের নেতৃত্বে মাধবদী এবং সদরে ইফতার বাজার মনিটরিং কার্যক্রম
‘রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ | Ramadan Bazar | Channel 24 ‘রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ | Ramadan Bazar | Channel 24🛑 WATCH 24x7 LIVE: www.youtube.com/li...
19/02/2026
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নরসিংদী কর্তৃক ইফতার বাজার মনিটরিং কার্যক্রম
02/02/2026
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নরসিংদী এর আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ পালিত।
এবারের প্রতিপাদ্য- নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি।
05/01/2026
প্রাণঘাতী নিপাহ ভাইরাস থেকে বাঁচুন,
একটু সচেতনতায় রক্ষা পেতে পারে প্রাণ।
16/12/2025
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
03/12/2025
গোলাপ জল ও কেওড়া জল প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তি
02/12/2025
নরসিংদীতে নিরাপদ খাদ্যের অভিযান; ০১ লক্ষ টাকা জরিমানা ।
আজ ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার জেলা প্রশাসন, নরসিংদী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নরসিংদী এর সমন্বিত অভিযানে নরসিংদী সদর এর বড় বাজার এ অবস্থিত মেসার্স দেবেন্দ্র ভান্ডার এ মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়, যেখানে মুগ ডাল এর বিভিন্ন নমুনা পরীক্ষা করলে কৃত্রিম রঙ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া উক্ত প্রতিষ্ঠান পণ্য ক্রয়, বাজারজাতকরণ বা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রশিদ দেখাতে ব্যর্থ হওয়াতে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী এক লক্ষ টাকা (১,০০০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় খোলা বস্তার ৮ কেজি ডাল জব্দ পূর্বক ধ্বংস করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে গোডাউনে জব্দকৃত রঙ মিশ্রিত ৭৫ কেজি ডাল যেখান থেকে ক্রয় করেছে সেখানে ফেরত প্রদানপূর্বক প্রমাণক দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বাজারের মাস্টার স্টোর এবং রমণী স্টোর এ অভিযান চালিয়ে লেবেলবিহীন রঙ, ফ্লেভার, রঙিন ট্রুটিফ্রুটি, অনুমোদনহীন কেওড়া জল সহ প্রায় ১০ কেজি সমপরিমাণ পণ্য জব্দ করা হয়।
উক্ত কার্যক্রমে জেলা স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয়ের অফিস সহায়ক এবং আনসার বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
18/11/2025
আজ ১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার, সদর ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসমা জাহান সরকার'র নেতৃত্বে দেশ ফুড প্রোডাক্টস, শিলমান্দী, সদর, নরসিংদী এ মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক লক্ষ টাকা (১,০০০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নরসিংদী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা পুলিশ এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
17/11/2025
খাদ্যে অননুমোদিত "গোলাপ জল" ও "কেওড়া জল" নামক সুগন্ধি ব্যবহার সম্পর্কিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি