Imtiaz Ahamed

Imtiaz Ahamed

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imtiaz Ahamed, Social service, Dhaka, Narsingdi.

16/03/2026

শেষ ওয়ানডেতে টান টান উত্তেজনা ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ১১ বছর পরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

Photos from Imtiaz Ahamed's post 16/03/2026

আলহামদুলিল্লাহ..... স্বপ্নছায়া সামাজিক সেবামূলক সংগঠন এর পক্ষ থেকে বিগত সাত বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে সমাজের নিম্নবিত্ত প্রায় ১২০টি পরিবারের কাছে মানসম্পন্ন ঈদ উপহার প্যাকেজ বিতরণ সম্পন্ন হয়েছে। ❤️ বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সফলভাবে সকলের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।

আমাদের ঈদ উপহার প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য যেসব আইটেম ছিলোঃ

📌 লাচ্ছা সেমাই ১ পেকেটে
📌 চিনি ৫০০ গ্রাম
📌 পোলার চাল ১ কেজি
📌 গুড়ো দুধ ১ পেকেট
📌 আলু ১ কেজি
📌 পেয়াজ ১ কেজি
📌 আদা ২৫০ গ্রাম
📌 রসুন ৫০০ গ্রাম
📌 কিসমিস
📌 সয়াবিন তেল ৫০০ মিলিলিটার
📌 গোসলের সাবান
📌 মশুর ডাল ৫০০ গ্রাম
📌 নুডলস
📌 শ্যাম্পু মিনিপ্যাক
📌 লবণ ৫০০ গ্রাম

"মানবতার সেবায় অদম্য গতিতে এগিয়ে যাবে স্বপ্নছায়া পরিবার।"

21/02/2026

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি......

17/02/2026

আলহামদুলিল্লাহ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই যে, নরসিংদী-০৪ আসনের চারবারের নির্বাচিত সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে বর্তমানে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে। এজন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আশা করি, তার নেতৃত্বে শুধু আমাদের মনোহরদী নয়, বরং পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির অসীম সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সিন্ডিকেট ভেঙে সর্বস্তরের মানুষের জন্য সুস্বাস্থ্যের সেবা নিশ্চিত করলে এদেশের মানুষ অনন্তকাল ধরে তার অবদান স্মরণ করবে।

আমাদের মনোহরদী বাসির পক্ষ থেকে তার কাছে বিশেষ অনুরোধ থাকবে যেন তিনি মনোহরদী উপজেলা কমপ্লেক্সকে উন্নত করে ১০০ সজ্জার ব্যবস্থা করেন। সেইসঙ্গে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তার ভবিষ্যৎ কার্যকাল যেন সাফল্যমণ্ডিত হয়, এই প্রার্থনা থাকলো। আমাদের সবার তরফ থেকে তার জন্য শুভকামনা থাকুক, যেন তিনি আমাদের আশা-প্রত্যাশা পূরণ করতে সমর্থ হন।

12/02/2026

আজকে সারাদিন আপনার এলাকার সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিন।
সেই সাথে গণভোটে অবশ্যই " হ্যাঁ "

07/02/2026

সাংবাদিকরা যদি এইরকম সৎ এবং সাহসী হয় তাহলে দেশের অন্যায় এবং দুর্নীতি অনেকটাই কমে যাবে। আমরা এমন সৎ এবং সাহসী গনমাধ্যমকেই চাই।

04/02/2026

হ্যাঁ মানে আজাদী।
গণভোটে হ্যাঁ ভোট দেন।

11/04/2025


10/04/2025

সকল এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক দোয়া জানাচ্ছি। তোমাদের ভবিষ্যৎ দিনগুলো যেন আলোকিত হয়ে উঠে, স্বপ্ন পূরণ আর সাফল্যে পূর্ণ হয়। স্বপ্নচারী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে তোমাদের প্রতি ভালোবাসা, সাহস ও দোয়া রইলো। আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হও, তোমাদের সাফল্যেই আলো ছড়াবে আগামী দিনের বাংলাদেশ। ভবিষ্যতের এই পথচলায় তোমাদের প্রতি প্রত্যাশা এবং শুভকামনা চিরন্তন।

Photos from Imtiaz Ahamed's post 22/01/2025

বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য আজকের দিনটি সত্যিই একটি অসামান্য ও স্মরণীয় অধ্যায় হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। দিনের শুরুতে বাংলাদেশের নারী ক্রিকেট দল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করে, যখন তারা প্রথমবারের মতো শক্তিশালী প্রতিপক্ষ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক বা ওডিআই ম্যাচে বিজয় ছিনিয়ে এনেছে। এই বহুল আকাঙ্ক্ষিত বিজয়ে তারা ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই জয়ের ফলে তারা ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলার বিহিত সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে, যা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করার সমার্থক।

এদিকে, অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল স্কটল্যান্ডের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১৮ রানের ব্যবধানে বিজয় অর্জন করেছে। এ বিজয় তাদের সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হওয়ার পথ সুগম করেছে এবং তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

এই অসাধারণ কৃতিত্বের জন্য বাংলাদেশের সব নারী ক্রিকেটার এবং সমগ্র দলের সমস্ত সদস্য ও কোচিং স্টাফকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সংগ্রাম এ সাফল্যের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে। আশা করা যায়, এই বিজয় তাদের জন্য ভবিষ্যতে আরও বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আরও উজ্জ্বল হিসেবে প্রস্থান করবে।

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
Narsingdi