31/03/2026
ঐতিহাসিক চরমোনাইয়ের ফাল্গুনের বাৎসরিক মাহফিল সফল হোক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিবন্ধিত জনপ্রিয় ইসলামী রাজনৈতিক দল।
31/03/2026
ঐতিহাসিক চরমোনাইয়ের ফাল্গুনের বাৎসরিক মাহফিল সফল হোক।
28/03/2026
রায়পুরা থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
26/03/2026
তীব্র নিন্দা ও প্রতিবাদ
রায়পুরা উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখা
এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে রায়পুরা উপজেলা প্রশাসনের কাছে জোড় দাবী জানিয়েছেন।
মোঃ ওমর ফারুক
দপ্তর সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
রায়পুরা উপজেলা (উত্তর) শাখা।
20/03/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা উত্তর দক্ষিণ শাখার যৌথ আয়োজনে ইফতার মাহফিল ও থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা হাফেজ মুহাম্মদ বদরুজ্জামান।
সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী রায়পুরা।
ইফতার মাহফিল শেষে সংগঠনটির উভয় শাখার নেতৃবৃন্দের নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুরা উত্তর থানা শাখার ২০২৬ সেশনের নব কমিটিঃ
সভাপতি: মোঃ রাতুল হাসান
সহ সভাপতি: মোঃ জুনায়েদ সিদ্দিকী
সাধারণ সম্পাদক: মোঃ রিফাত হোসেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার ২০২৬ সেশনের নব কমিটিঃ
সভাপতি: মোঃ এনামুল হক
সহ সভাপতি : মোঃ সাইফুল ইসলাম
সাধারণ সম্পাদক: আব্দুর রহমান সিকদার।
সাংগঠনিক সম্পাদক: মোঃ সামাউন ইসলাম
14/03/2026
সৌহার্দ্য ও সম্প্রীতির সনাজ বিনির্মানে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষাবিদ,
বক্তব্য রাখছেন জননেতা হাফেজ মুহাম্মদ বদরুজ্জামান।
06/03/2026
প্রেস বিজ্ঞপ্তি
প্রিয় রায়পুরা পৌরবাসী
আসসালামুআলাইকুম।
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নির্বাচন করবেন- রায়পুরা উত্তর শাখার সংগ্রামী সভাপতি, দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী, কারানির্যাতিত নেতা
আলহাজ্ব আব্দুল মতিন শিপন মোল্লা।
আজ আইকন টাওয়ারস্থ কার্যালয়ে জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। আজ থেকে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমে অংশগ্রহণের জন্য পৌর নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করা হলো।
বিনীত-
সাজেদুল্লাহ সায়েম
সেক্রেটারি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
রায়পুরা পৌর শাখা।
04/03/2026
জরুরী ঘোষণা
আগামী ০৬/০৩/২৬ শুক্রবার, সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার আইকন টাওয়ারস্থ কার্যালয়ে উত্তর শাখা এবং পৌর শখার "নির্বাহী কমিটির জরুরী সভা" আহবান করা হয়েছে।
উক্ত জরুরি সভায় উভয় ইউনিটের সকল দায়িত্বশীলগণ যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।
শুভেচ্ছান্তে-
সাজেদুল্লাহ সায়েম
জয়েন্ট সেক্রেটারি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
রায়পুরা উত্তর শাখা।
16/02/2026
রাজনৈতিক সৌন্দর্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।
15/02/2026
নির্বাচন শেষ হতে পারে,
কিন্তু প্রিয় মানুষদের সাথে সম্পর্ক কখনো শেষ হয় না।
আজ ছিলাম রায়পুরায়।
এলাকার প্রিয় মানুষদের সাথে সাক্ষাৎ করেছি।
কেউ কেঁদেছেন, কেউ কাঁদিয়েছেন,
কেউ আশার আলো দেখিয়েছেন,
কেউ দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন।
সময় যেহেতু হাতে আছে,
আমার ইচ্ছা-রায়পুরার প্রতিটি অলিগলিতে হেঁটে
মানুষের কথা শুনবো।
ইনশাআল্লাহ, রায়পুরার ৫শ-এর অধিক গ্রামে যেতে চাই,
মানুষের পাশে থাকতে চাই।
মুহাম্মদ বদরুজ্জামান
মুমিনদের হতাশ হওয়ার অবকাশ নেই।
সাংবাদিক প্রণয় ভৌমিক বিএনপি মনোনীত প্রার্থীর ভাইকে ভুয়া সাংবাদিক সাজিয়ে মধ্যনগর দক্ষিণপাড়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে জাল ভোট প্রদান করেছেন। হাতপাখার কর্মীদের প্রতিরোধের মুখে পালিয়েছেন সাংবাদিক সহ অন্যান্য দুর্বৃত্তরা। সেনাবাহিনীর জরুরি আগমনে লাঠিচার্জ চলছে।
12/02/2026
সকল নেতাকর্মী শুভাকাঙ্খীদের প্রতি উদাত্ত আহবান এবং নির্দেশনা।
কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে সেন্টারের বাহিরে যাবেন না।
রায়পুরায় জোয়ার উঠেছে হাতপাখার,
শেষ হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ।