28/05/2026
উচ্ছ্বাস ফাউন্ডেশন-Uchchhwas Foundation কর্তৃক আয়োজিত ঈদুল আযহা পরবর্তী প্রীতি ফুটসাল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের এই প্রাণবন্ত আয়োজনে চ্যাম্পিয়ন দল Team Falcon এবং রানার্স-আপ Team Titan-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একইসাথে উপস্থিত সকল অংশগ্রহণকারী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা এবং ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
তারুণ্যের শক্তি, সৌহার্দ্য ও উচ্ছ্বাসকে আরও বিকশিত করতে উচ্ছ্বাস ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসাই আমাদের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও সফল।
30/01/2025
25 ডিসেম্বর, 2024। আমাদের ফাউন্ডেশনের সদস্যরা, আনৈবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে, শিক্ষার্থীদের জন্য আসন্ন "মা সচেতনতা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান" এ সকল অভিভাবকদের আমন্ত্রণ জানাতে দ্বারে দ্বারে গিয়েছিলেন। ধন্যবাদ আমাদের প্রিয় "উচ্ছাস ফাউন্ডেশন" এর সকল সদস্য এবং আনৈবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। শিক্ষার শক্তিকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের সমাজকে আলোকিত করার জন্য আমাদের সকল প্রচেষ্টা। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমীন।
December 25, 2024. Our foundation members, along with the acting Head Master of Anoybari Government Primary School, went door to door to invite all the parents to the invitation of the upcoming "Mother Awareness Meeting and Prize Award Ceremony" for the students. Thank you to all the members of our beloved "Uchchhwas Foundation" and the Head Master of AnoyBari Government Primary School. All our endeavours to the enlightenment of our society through strengthening the power of education. May Allah Accept our attempts, Ameen.
17/12/2024
প্রাইমারি স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সাথে বিজয় দিবস উদযাপন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান গঠনের কারিগর শিক্ষকদের সাথে উচ্ছ্বাস ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দদের সমন্বয়ে শিক্ষার্থীদের ৭১ ও ২৪ এর বিজয়গাথা স্মৃতিকথা বিনিময় এবং কিভাবে প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে আগামী দিনের কার্যক্রম গ্রহণ নিয়ে মতবিনিময় হয়। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের বিনামূল্যে অতিরিক্ত কোচিং ক্লাস করানো, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ অন্যান্য বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে সমঝোতা স্বাক্ষর ও মতবিনিময় হয়। শিক্ষার্থীরা যেন সামনে ভালো সাফল্য অর্জন করতে পারে সেজন্য আমাদের নিরন্তর প্রচেষ্টার অভিষেক হলো। আল্লাহ যেন আমাদের চলার পথকে সহজ করে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, উচ্ছাস ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা- রনি মিয়া, সভাপতি- শান্ত মিয়া, সহ-সভাপতি- রাহাত মিয়া, সাংগঠনিক সম্পাদক- রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক- তারিক জামিল। অসংখ্য ধন্যবাদ উচ্ছ্বাস ফাউন্ডেশনের (Uchchhwas Foundation) সকল দায়িত্বশীলবৃন্দকে নিরন্তর সহযোগিতার জন্য।
Celebrating Victory Day with the young children of primary schools and exchanging memories of victory sagas of 71 and 24 students with the best child-rearing teachers of the nation along with the officials of Uchchhwas Foundation and discussing the future activities on how to improve the quality of education in primary schools. In order to increase the awareness of the parents, parent gatherings, neighborhood meetings in the neighborhood, distribution of prizes and educational materials to meritorious students, providing financial assistance to poor students, giving free extra coaching classes to the students, competitions on various occasions and distribution of prizes to the winners along with the head teachers and assistant teachers of the school. Agreements are signed and exchanged. This is the beginning of our continuous efforts to ensure that students can achieve better future. May Allah make our path easy.
Honorable Principal and assistant teachers of the school, Honorable Advisor of Uchchhwas Foundation - Roni Mia, President - Shanto Mia, Vice President - Rahat Mia, Organizing Secretary - Riyad Hossain, Finance Secretary - Tariq Jamil were present on the occasion. Countless thanks to all the responsible people of Uchchhwas Foundation for their continuous support.
18/10/2024
আলহামদুলিল্লাহ, উচ্ছ্বাস ফাউন্ডেশনের ৩য় কার্যনিবার্হী বৈঠক ১৬ অক্টোবর'২৪ ই অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা, দায়িত্বশীল, ও সদস্যবৃন্দ এবং বৈঠকে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, মনসুরুল হক শান্ত। এরই মধ্যদিয়ে ধারাবাহিকভাবে আমাদের ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর কার্যক্রম গোছানোর শেষ পর্যায়ে। সুসংবাদ আসন্ন।
Alhamdulillah, the 3rd Executive Meeting of Uchchhwas Foundation was held on Wednesday, 16th October'24. During the meeting, the advisor, executive members, and general members were present, and the meeting was chaired by the honorable President of this Foundation, Mansurul Haque Shanto. By this time, our seamless activities toward the completion of the base are at the edge. Good things are coming away.
10/10/2024
Let's congratulate our newly selected Uchchhwas Foundation Executive Committee for the year 2024-25.
This marks the ice break celebration of our long-desired journey toward the welfare of our society, especially women, and widows, in the fields of education, empowerment, zero-interest loans, and awareness against drug addiction. The committee is presided over by Mansurul Haque Shanto, an Entrepreneur & a Finance final-year undergraduate student from the University of Dhaka, the country's leading University. Tariqul Islam Rahat & MD Ariful Zaber, both from the disciplines of BBA & MBA from the National University, hold the positions of Vice-president and Secretary of this Foundation. The team's reverend and competent leadership will lead the Foundation to the peak of its success, Inshaallah. Hope for their success in this Initiative.
২০২৪-২৫ সালের জন্য আমাদের নতুন নির্বাচিত উচ্ছ্বাস ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। এটি শিক্ষা, ক্ষমতায়ন, শূন্য-সুদে ঋণ এবং মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতার ক্ষেত্রে আমাদের সমাজের, বিশেষ করে নারী এবং বিধবাদের কল্যাণের দিকে আমাদের দীর্ঘ-আকাঙ্ক্ষিত যাত্রার উদযাপনকে চিহ্নিত করে। কমিটির সভাপতিত্ব করেন উদ্যোক্তা এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের একজন ফিন্যান্স শিক্ষার্থী, মনসুরুল হক শান্ত। তরিকুল ইসলাম রাহাত এবং মো: আরিফুল ইসলাম জাবের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং এমবিএ, এই ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সম্পাদকের পদে অধিষ্ঠিত। দলের শ্রদ্ধেয় এবং যোগ্য নেতৃত্ব ফাউন্ডেশনকে তার সাফল্যের শিখরে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। এই উদ্যোগে তাদের সফলতা আশা করছি।