31/03/2026
Magic of P R P therapy
সুমন, মোটরসাইকেল এক্সিডেন্ট করে হাটুতে ব্যাথা পায়। ২ বার অপারেশন করার পরও ইনফেকশন নিয়ন্ত্রণ হয় না।
মাত্র ৩ টি থেরাপির পর সে এখন সুস্থ। ঘা শুকিয়ে গেছে। আল্লাহ সকলকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখুন।
15/03/2026
১ দিন বয়সী এই বাচ্চাটা এসেছিল। ডেলিভারির সময় তার বাহুর হাড় ভেংগে গেছে। তাকে চিকিৎসা দেয়া হলো velpeau sling এর আদলে লাগসই প্রযুক্তি ব্যাবহার করে। আশা করি দ্রুতই তার হাড় জোড়া হয়ে যাবে।
16/01/2026
বিশ্বজিত দাস, ৩৫- ৩৬ বছর বয়স।
CNG উলটে এক্সিডেন্ট করে এসেছিল হাতের arm ভেংগে। ভাংগাটা বেশ জটিল।ধন্যবাদ রোগীকে আমার উপর আস্থা রাখার জন্য। আল্লাহ দ্রুত তাকে শেফা দান করুন
10/01/2026
সালমান ৮-৯ বছর বয়স।
খেলতে গিয়ে আঘাতে কুনুই এর হাড় ভেংগে সরে গিয়েছিল।অপারেশন ছাড়া চেষ্টা করেছিল চিকিৎসার। কিন্তুই হয় নি। আমার কাছে এসেছিল। অপারেশন করে ফিক্স করার প্রয়াস। আল্লাহ তাকে দ্রুত শেফা দানকরুন।
05/01/2026
পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে হাটুর সামনের ছোট হাড় patella ভেংগে গেলে অপারেশন করে ফিক্স করা হলো।আল্লাহ দ্রুত সেফা দান করুন।
03/01/2026
জিসান ২২-২৩ বছর হবে বয়স।
বিদেশ ফেরত। কারন একটু ভারী কাজ করলে, হাত উপরে উঠালে কাধের জয়েন্ট খুলে যায়।আমার কাছে আসলে Diagnosed করি recurrent sholder dislocation. প্ল্যান করি surgery করার। নাম Latarjet procedure. একটা সময় এই সার্জারী করতে বিদেশ যেতে হত। এখন আমরা করছি দেশেই with full confidence. সার্জারী করেছিলাম ১ মাস আগে গতকাল আসল ফলো আপে। আল্লাহর রহমত সে এখন প্রায় সবই করতে পারছে।প্ল্যান করছে আবার বিদেশ যাবার। আল্লাহ তার মংগল করুন।
হাটুর লিগামেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারী (হিল ও হাটু) সহ অর্থোপেডিক ও ট্রমা সার্জারী তে ভরসা রাখতে পারেন আমাদের উপর। #
27/12/2025
বাচ্চাদের কথায় আমরা অনেক সময় মনোযোগ দেই না। এই ১০ বছরের ছেলেটা পা ব্যাথা বলে প্রায় ৩ সপ্তাহ ধরে বলছিল। মাঝে কিছুদিন লোকাল ফার্মেসী থেকে ঔষধ খেয়েছে। আস্তে আস্তে তার পা ফুলতে শুরু করে। তখন আমার কাছে আনলে আমি বুঝতে পারলাম পায়ের উড়ুর মাংশপেশীর ভেতর পুজ জমা হয়েছে যা আমরা Thigh abcess in post compartment। অপারেশন করে আমরা এইগুলো বের করলাম। আশা করি আল্লাহ দ্রুত শেফা দান করবেন।
24/12/2025
ইমরান
পায়ের গোড়ালির জোড়া ভেংগে এসেছিল।
অপারেশন করে ভাংগা হাড় পুনঃ স্থাপন করে ফিক্স করা হলো। আশা করি দ্রুতই সে সাভাবিক জীবনে ফিরবে ইন্সায়াল্লাহ।
20/12/2025
মট্র সাইকেল দুর্ঘটনায় হাটুর হাড় পেটেলা যার নাম, ভেংগে গেছে।অপারেশন করে পুর্বের যায়গায় স্থাপন ও ফিক্স করা হলো। আশা করি দ্রুতই আল্লাহ শেফা দান করবেন।
19/12/2025
গাড়ি দুর্ঘটনায় পায়ের হাড় ভেংগে চামড়া ভেদ করে বের হয়ে এসেছিল। প্রাথমিকভাবে ঘা ম্যানেজ করে। ইলিজারভ সার্জারী (খাচা লাগানো) করে দেয়া হলো। আসা করি দ্রুতই তার হাড় জোড়া নিবে ইনশাআল্লাহ।
09/11/2025
আমার খুব কাছের বন্ধুর বন্ধু।তার হাটুর রগ ছিড়েছিল আঘাত পেয়ে। তার এক্স রে দেখে অপারেশন করব কি করব না দ্বিধাগ্রস্থ ছিলাম। একে ত হাড় চিকন তার উপর অভার ওয়েট। অবশেষে রোগীর অভয়ে নেমে পরলাম সার্জারী তে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার ও সেই অবস্থা। যাক অবশেষে ভাল ভাবে শেষ করা গেল। এখন সে ভালই হাটছে।
ধন্যবাদ রোগীকে আমার উপর আস্থার জন্য। আর আমার কৃতজ্ঞতা মহান আল্লাহ কাছে।