26/03/2026
সবুজ শ্যামল এই বাংলার বুকে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাঁদের রক্তে কেনা আমাদের এই প্রিয় লাল-সবুজের পতাকা।
আলোকযাত্রা বন্ধু সংগঠন-এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।
আমাদের এই পথচলা হোক দেশপ্রেম আর মানবিকতার আলোয় উদ্ভাসিত।
শুভ স্বাধীনতা দিবস! 🇧🇩
#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ #আলোকযাত্রা_বন্ধু_সংগঠন #বাংলাদেশ
21/03/2026
সুখ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। এবারের ঈদ কাটুক সামাজিক দায়বদ্ধতা আর ভালোবাসার মেলবন্ধনে। আলোকযাত্রা বন্ধু সংগঠন-এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! 🌸
আলোকিত হোক প্রতিটি প্রাণ, প্রতিটি আঙিনা।
20/02/2026
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."
বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাঁদের বুকের তাজা রক্তে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
ভাষা শহিদদের স্মৃতিতে উদ্ভাসিত হোক আমাদের দেশপ্রেম ও সংহতি।
শ্রদ্ধান্তে,
আলোকযাত্রা বন্ধু সংগঠন।
#২১শেফেব্রুয়ারি #আলোকযাত্রা #ভাষা_শহিদ #শহিদ_দিবস
19/02/2026
🌙 পবিত্র রমজানুল মোবারক 🌙
আসসালামু আলাইকুম,
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রমজান।
সংযম, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্বের এই পবিত্র মাসে 'আলোকযাত্রা বন্ধু সংগঠন'-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রমজানের এই আলোয় আমাদের জীবন হয়ে উঠুক সুন্দর, কলুষমুক্ত এবং শান্তিময়। আসুন, এই এক মাস আমরা একে অপরের প্রতি সহমর্মী হই এবং ত্যাগের মহিমায় নিজেদের উদ্ভাসিত করি।
"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।" (সূরা বাকারা: ১৮৩)
সবাইকে রমজানের অনেক অনেক শুভকামনা।
রমজান মোবারক!
শুভেচ্ছান্তে,
আলোকযাত্রা বন্ধু সংগঠন
16/12/2025
বিজয়ের গৌরবে আলোকযাত্রা: শ্রদ্ধাঞ্জলি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিজয় মানেই আনন্দ, বিজয় মানেই এক পশলা প্রাণবন্ত উচ্ছ্বাস!
মহান বিজয় দিবস উপলক্ষে আলোকযাত্রা বন্ধু সংগঠন-এর উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী বিশেষ কর্মসূচি। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমাদের প্রথম নিবেদন ছিল নিলক্ষীয়া বাজার মুক্তিযোদ্ধা চত্বরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। বীর সন্তানদের ত্যাগের কথা স্মরণ করে আমরা শপথ নিয়েছি একটি সুন্দর ও আলোকিত সমাজ গড়ার।
মাঠ মাতানো ফুটবল লড়াই! ⚽
বিজয় দিবসের আনন্দকে দ্বিগুণ করতে নিলক্ষীয়া মডেল হাইস্কুল ও কলেজ মাঠে আয়োজিত হয়েছিল এক প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল:
নিলক্ষীয়া মডেল হাইস্কুল ও কলেজ বর্তমান ফুটবল টিম বনাম প্রাক্তন ফুটবল টিম।
মাঠে সাবেক আর বর্তমানদের এই লড়াই ছিল দেখার মতো! একদিকে ছিল প্রাক্তনের অভিজ্ঞতা, আর অন্যদিকে বর্তমানদের গতি। টানটান উত্তেজনার এই খেলায় শেষ পর্যন্ত বর্তমান ফুটবল টিম জয়লাভ করে মাঠের দখল নিয়েছে। তবে দিনশেষে জয় হয়েছে আমাদের ভ্রাতৃত্ব আর বন্ধুত্বের।
আলোকযাত্রা বন্ধু সংগঠনের সাথে থাকার জন্য এবং এই আয়োজনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, খেলাধুলা ও দেশপ্রেমের মাধ্যমেই আমাদের যুবসমাজ এগিয়ে যাবে আগামীর পথে।
বিজয় দিবস অমর হোক!
আলোকিত হোক আগামীর পথ।
#বিজয়দিবস২০২৫ #আলোকযাত্রা_বন্ধু_সংগঠন #ফুটবলম্যাচ #নিলক্ষীয়া #বিজয়উল্লাস #বন্ধুত্ব
15/12/2025
সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে,মহান বিজয় দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোকযাত্রা বন্ধু সংগঠন এর উদ্যোগে, নিলক্ষীয়া মডেল হাইস্কুল ও নিলক্ষীয়া মডেল কলেজের যৌথ তত্ত্বাবধানে আগামীকাল ১৬ ডিসেম্বর,২০২৫ ইং রোজ মঙ্গলবার অত্র শিক্ষা কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-
১ম পর্বঃ
সকাল ১০টা: মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধাগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন
১০.১০- ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ,
১০.৩০- দোয়া অনুষ্ঠান
২য় পর্ব-
২.০-৩.০০ সাংস্কৃতিক অনুষ্ঠান,
৩.০০-৪.৩০- নিলক্ষীয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ
ফুটবল একাদশ বনাম প্রাক্তন নিলক্ষীয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ফুটবল একাদশের অংশগ্রহণে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ
৪.৪০- পুরষ্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করছি।
14/12/2025
চেতনা হোক অমর: শহীদ বুদ্ধিজীবী দিবস
একাত্তরের বিজয়ের ঊষালগ্নে জাতিকে মেধা-শূন্য করার এক ঘৃণ্য চক্রান্তে আমরা হারিয়েছিলাম আমাদের আলোকবর্তিকাদের। ১৪ ডিসেম্বরের এই দিনটি বেদনার, একইসাথে শপথ গ্রহণের দিন।
যে আদর্শ, জ্ঞান ও প্রজ্ঞার আলো তাঁরা ছড়িয়েছিলেন, তা আজও আমাদের মুক্তির পথ দেখায়। আলোকযাত্রা বন্ধু সংগঠন - ABS দৃঢ় অঙ্গীকারের সাথে বিশ্বাস করে, তাঁদের রেখে যাওয়া প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নেই তাঁদের প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন।
আসুন, তাঁদের আত্মত্যাগ স্মরণ করে আমরা আলোকিত পথে এগিয়ে যাই।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই গভীরতম শ্রদ্ধাঞ্জলি।
#বুদ্ধিজীবীদিবস #স্মরণে_মননে #আলোকযাত্রা
13/12/2025
নতুন চমকের অপেক্ষা… ✨
আলহামদুলিল্লাহ।
আমাদের সংগঠনের পক্ষ থেকে সাবেক ছাত্রছাত্রী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ক্ষুদে প্রতিযোগীদের জন্য নির্ধারিত উপহার সামগ্রী ক্রয়ের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
আসন্ন আয়োজনে সবার জন্যই থাকছে আনন্দ, সম্মাননা ও ভালোবাসার বিশেষ প্রকাশ। ইনশাআল্লাহ, এই ছোট্ট প্রয়াস সবার মুখে হাসি ফুটাবে এবং আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
একসাথে থাকি, একসাথে এগিয়ে চলি। 🤍
......
13/12/2025
🇧🇩 ১৬ ডিসেম্বর ২০২৫ | মহান বিজয় দিবস 🇧🇩
মহান বিজয় দিবসের গৌরবময় এই দিনে আমরা আয়োজন করতে যাচ্ছি
⚽ প্রীতি ফুটবল ম্যাচ
এবং
🎉 দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আনন্দঘন আয়োজন।
এই বিশেষ দিনে সবার জন্য থাকছে নতুন নতুন চমক, যা অনুষ্ঠানকে করে তুলবে আরও স্মরণীয় ও উপভোগ্য।
✨ বিশেষ আকর্ষণ ✨
নিলক্ষীয়া মডেল হাই স্কুল & কলেজের
👉 সাবেক ছাত্র ও ছাত্রীদের জন্য থাকবে আলাদা একটি স্পেশাল ইভেন্ট,
যেখানে স্মৃতিচারণ, মিলনমেলা ও আবেগের এক অনন্য মুহূর্ত উপভোগ করার সুযোগ থাকবে—ইনশাআল্লাহ।
তাই অত্র প্রতিষ্ঠানের
🔹 বর্তমান ছাত্র-ছাত্রী
🔹 সাবেক ছাত্র-ছাত্রী
সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই গৌরবের দিনে আমাদের সঙ্গে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য।
🎁 আরও একটি বড় চমক অপেক্ষা করছে সবার জন্য…
কী সেই চমক?
👉 জানতে হলে অপেক্ষায় থাকুন।
বিজয়ের চেতনায়, মিলনের আনন্দে—
১৬ ডিসেম্বর ২০২৫, আমরা সবাই একসাথে। 🇧🇩
স্থানঃ নিলক্ষায়া মডেল হাই স্কুল & কলেজ।
---
04/12/2025
পাগলা কুকুরের কামড়? জানুন করণীয়! জীবন বাঁচাতে পারে সময়মতো চিকিৎসা!
পাগলা কুকুরের কামড় মানেই কিন্তু জলাতঙ্কের (Rabies) মারাত্মক ঝুঁকি! সময় নষ্ট না করে এই জরুরি বিষয়গুলো জেনে রাখুন এবং অন্যদেরও সচেতন করুন।
🛑 কামড় দিলে কী করবেন? (প্রথম ৩টি ধাপ অত্যন্ত জরুরি!)
সাবান-জল দিয়ে ধুয়ে ফেলুন (১৫ মিনিট): ক্ষতস্থানটি দ্রুত এবং প্রচুর পরিমাণে সাবান ও বহমান জল দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধরে ধুয়ে ফেলুন। এটি ভাইরাস দূর করতে সাহায্য করে।
জীবাণুনাশক ব্যবহার: ধোয়ার পর পোভিডোন-আয়োডিন বা অন্য কোনো জীবাণুনাশক লাগান।
অবিলম্বে ডাক্তার দেখান: দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান! এক মুহূর্তও দেরি নয়!
✅ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ:
ডাক্তারের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকার (Rabies Vaccine) সম্পূর্ণ কোর্স নিন।
ক্ষেত্রবিশেষে, ইমিউনোগ্লোবুলিন (RIG) দেওয়া লাগতে পারে—ডাক্তারই সিদ্ধান্ত নেবেন।
⚠️ মনে রাখবেন: জলাতঙ্কের লক্ষণ একবার প্রকাশ পেলে তা প্রায় শতভাগ ক্ষেত্রে মারাত্মক হয়। তাই সময়মতো টিকা নেওয়াই একমাত্র সুরক্ষা।
💡 সতর্কতা: অপরিচিত বা অস্বাভাবিক আচরণ করা কুকুর থেকে দূরে থাকুন। আপনার পোষা কুকুরকে নিয়মিত জলাতঙ্কের টিকা দিন।
এই পোস্টটি শেয়ার করুন! আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বাঁচাতে পারে!
#জলাতঙ্ক #স্বাস্থ্যসচেতনতা #কুকুরকামড় #জরুরি
ছবি: সংগৃহীত
04/12/2025
বিদ্যুৎ বন্ধের নোটিশ:
আগামীকাল শুক্রবার পলাশ ও মনোহরদী উপজেলা বাদে বাকী প্রায় নরসিংদী জেলার সব জায়গায় সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷ বিস্তারিত ছবিতে পড়ে নিন।
তথ্যসূত্র: ডিজিএম জনাব মতিউর রহমান