Nawabganj, নবাবগঞ্জ
Nawabganj is an upazila of Dhaka District in the Division of Dhaka.
নবাবগঞ্জ বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী উপজেলা। নবাবগঞ্জ উপজেলা, এটি ঢাকা জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, কালিগঙ্গা নদী ও পদ্মা নদী। ঢাকা শহর থেকে ৩৫ কি:মি: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নবাবগঞ্জ উপজেলা। এর অবস্থানের স্থানাঙ্ক: ২৩.৬৭° উত্তর অক্ষাংশ - ৯০.১৭° পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা, দক্ষিণে দোহার উপজেলা, পূর্বে কেরানীগ
19/01/2025
আপনারা কি জানেন, মহাকবি কায়কোবাদের গ্রামের বাড়ি নবাবগঞ্জ!
মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (২৫ শে ফেব্রুয়ারি, ১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। “মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি”।
তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।
কায়কোবাদ ১৮৫৭ সালের ২৫ শে ফেব্রুয়ারি (বর্তমানে বাংলাদেশের) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশীর পুত্র। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। পিতার অকালমৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। উপরন্তু, তিনি পরীক্ষা দেননি, বদলে তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। ১৯৩২ সালে, তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন-এর প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন।
#কায়কোবাদ #নবাবগঞ্জ #নবাবগঞ্জ_উপজেলা #নবাবগঞ্জের_ইতিহাস #নবাবগঞ্জের_ঐতিহ্য #নবাবগঞ্জ_পর্যটন #নবাবগঞ্জের_সৌন্দর্য #নবাবগঞ্জের_সংস্কৃতি #নবাবগঞ্জ_খাবার #নবাবগঞ্জের_কৃষি #নবাবগঞ্জের_প্রকৃতি #নবাবগঞ্জ_উন্নয়ন #নবাবগঞ্জের_মানুষ #নবাবগঞ্জ_ধর্মীয়_স্থান #নবাবগঞ্জ_শিক্ষা #নবাবগঞ্জ_উত্সব #নবাবগঞ্জ_বাংলাদেশ #নবাবগঞ্জ_পরিবেশ #নবাবগঞ্জ_লোকজ_গান #নবাবগঞ্জ_গর্ব #নবাবগঞ্জ_গ্রাম #নবাবগঞ্জ_গ্রামীণ_জীবন #নবাবগঞ্জ_ঐতিহাসিক_স্থান #নবাবগঞ্জ_শিল্প #নবাবগঞ্জ_বিশ্ববিদ্যালয় #নবাবগঞ্জ_প্রাকৃতিক_সম্পদ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Nawabganj
1320
