Al Aqsa Fundation

Al Aqsa Fundation

Share

Social Service

Photos from Al Aqsa Fundation 's post 16/12/2025

“মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে
সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত
শর্ট পিচ ক্রিকেট খেলায়
গর্বের সাথে অংশগ্রহণ করেছে
আল-আকসা ফাউন্ডেশন 🏏🇧🇩

লাল-সবুজের বিজয়ের চেতনায়
খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও দেশপ্রেমের এক সুন্দর উদযাপন।
মহান বিজয় দিবসের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।”

সেবার অঙ্গীকারে, মানবতার জয়গান।
#মহান_বিজয়_দিবস_২০২৫



21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা Al Aqsa Fundation এর সদস্যবৃন্দ শোকস্তব্ধ।😢

আহতদের সুস্ততা ও নিহতদের আত্মার মাগফিরাত
কামনা করি।

এসময় প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে, তাই সকল মানুষের কাছে আকুল আবেদন আপনারা আহতদের জন্য রক্ত দানে এগিয়ে আসুন।

Photos from Al Aqsa Fundation 's post 21/07/2025

দিয়াবাড়ি মাইলস্টোন এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর ট্রেইনিং বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে-গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!
ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী কাজ করছে। এ মূহর্তে প্রচুর পরিমাণ রক্ত প্রয়োজন, তাই যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতাল গুলোতে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

Photos from Al Aqsa Fundation 's post 16/07/2025

সামাজিক সংগঠন নোয়াখালী এর উদ্যোগে ও নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী জেলা জলাবদ্ধতা নিরসনে সামাজিক সংগঠন গুলোর করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা প্রশাসক :- জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ ও সভাপতিত্ব করেছেন,
উপজেলা নির্বাহী অফিসার :- জনাবা আখিঁ নূর জাহান নীলা।
এতে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন
ড্রীম লাইট অব হেল্প সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হোসাঈনুল বাসার সিয়াম।

উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে নোয়াখালী জেলার ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন।

ইনশাআল্লাহ সামনের দিন গুলোতে নোয়াখালী জেলার জলাবদ্ধতা নিরসনে আল-আকসা ফাউন্ডেশন নিজেদের সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

#আলআকসাফাউন্ডেশন
#সেচ্ছাসেবীসংগঠন
#মানবিককাজেনিয়োজিত

09/07/2025

বছর না ঘুরতেই আবারও বন্যার দারপ্রান্তে নোয়াখালী ও ফেনীর মানুষ - হচ্ছে ব্যাপক বিরতীহীন বৃষ্টি।

বিভিন্ন স্থানে আটকে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ খুলে না দিলে পরিস্থিতি হবে গতবারের চেয়েও খারাপ।
তাই নিজেরা সতর্ক ভাবে থাকবেন।
আশপাশের বাড়ির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন।
আগাম বন্যার প্রস্তুতি হিসেবে সকলে সকলের জায়গা থেকে সতর্ক থাকবেন ।

আল্লাহ সবাই'কে হেফাজত করুন 😥

21/06/2025

শোক বার্তা,
আল-আকসা ফাউন্ডেশনের সদস্য শাহিন এর বাবা,
মো: নুরুল হক সাহেব ভোর ৫.৩০ মিনিটের সময় নোয়াখালী
জেনারেল হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😢
দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন (আমিন)

06/06/2025

আল-আকসা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাই কে যানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
ঈদ মোবারক! 🌙✨

আল্লাহ্ আপনাকে এবং আপনার পরিবারকে ঈদুল আযহার বরকত, শান্তি ও আনন্দে পরিপূর্ণ করুন।

কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হোক – ত্যাগ, ভালোবাসা ও মানবতার জন্য।

Photos from Al Aqsa Fundation 's post 09/04/2025

ইসরায়েল ও তাদের মিত্রদের সকল পন্য বয়কট করতে ব্যবসায়ী এবং জনসাধারণ এর মাঝে লিফলেট বিতরণ কর্মসূচী!

আয়োজনে : আল আকসা ফাউন্ডেশন

06/04/2025

Global strike for Ga'za.
7th April ✊


আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাই-বোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।
ইনশাআল্লাহ ✊

30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ!
এক মাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম উম্মাহ্'র উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দ।

সবাই কে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা।🤍

Photos from Al Aqsa Fundation 's post 07/03/2025

আলহামদুলিল্লাহ 🤲❤️

পবিত্র রমজান উপলক্ষে আল-আকসা ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ সম্পুর্ণ হয়েছে।

20/02/2025

পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি🌸

সমাজের নিম্ন শ্রেণীর ধর্মপ্রাণ মানুষের জন্য আমাদের এই আয়োজন। এক্ষেত্রে আমাদের সকল সদস্য'কে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানানো যাচ্ছে। এই তহবিলে অর্থ সংগ্রহ করা হবে আগামী ২৮/০২/২০২৫ তারিখ পর্যন্ত। আমাদের এই আয়োজনে
আপনিও চাইলে আর্থিক সহযোগীতার মাধ্যমে আমাদের সাথে শরিক হতে পারেন 🌺

বিকাশ / নগদ
+8801843-639272

ধন্যবাদান্তে,
আল-আকসা ফাউন্ডেশন

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Noakhali Sadar Upazila
3807