সুবর্ণচর গণপাঠাগার নোয়াখালী

সুবর্ণচর গণপাঠাগার        নোয়াখালী

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুবর্ণচর গণপাঠাগার নোয়াখালী, Library, Charbata, Subarnachar, Noakhali, Noakhali Sadar Upazila.

18/12/2021

মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও উনবিংশ শতাব্দীর অন্যতম সেরা মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১০ তম মৃত্যুবার্ষিকী আজ।মৃত্যুদিবসে এই মহান সাহিত্যিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধান্জলি।

মীর মশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পদমদীতেই তাঁকে সমাহিত করা হয়।

সাহিত্যজগতে মীর মশাররফ হোসেন অসামান্য অবদান রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই রচনা করেছেন তিনি। পাশাপাশি সাংবাদিকতাও করেছেন কিছুদিন। তাঁর রচিত বইয়ের মধ্যে রত্নাবতী, গৌরি সেতু, বিষাদ সিন্ধু, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, সংগীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, আমার জীবনী, বাজিমাত ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

সংকলনঃ খালেদ মাহমুদ

Photos from সুবর্ণচর গণপাঠাগার        নোয়াখালী's post 24/02/2020

২১ সুবর্ণ বইমেলা ২০২০
অায়োজনেঃ সুবর্ণচর গনপাঠাগার ♥

পৃথিবী বইয়ের হোক ♥

24/10/2019

বই মানুষের সর্বোত্তম বন্ধু ♥

19/08/2019
04/11/2017

পুরান ঢাকার ঋষিকেষ দাস লেনের ঝুলন বাড়িতে জন্মেছিলেন দুই বাংলার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক। রাজশাহী কলেজের এই ছাত্র চলচ্চিত্রকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলন। সিনেমা করে বাণিজ্য করার কোনো সুপ্ত বাসনা ছিল না তার। আজ এই মহান ফিল্ম মেকারের জন্মদিন। ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্ম নেওয়া এই ক্ষেপাটে নির্মাতা জনমানুষের মনে অমর স্থান করে নিয়েছেন।

03/11/2017

কবি হেলাল হাফিজের কবিতা♥

Photos 11/07/2017

শুভ জন্মদিন কবি আল মাহমুদ
শুভ জন্মদিন "সোনালী কাবিন" এর কবি♥

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছেন।

কবি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলের পড়াশোনা করেন। মূলত এই সময় থেকেই তার লেখালেখির শুরু। । আল মাহমুদ বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। আজীবন আত্মপ্রত্যয়ী কবি ঢাকায় আসার পর কাব্য সাধনা করে একের পর এক সাফল্য লাভ করেন।

Photos 13/11/2016

বাংলা সাহিত্যের দুর্দান্ত কথা সাহিত্যিক
সাহিত্যের সর্বাঙ্গে পদচারী ক্ষনজন্মা সাহিত্যপ্রেমী বাংলাদেশীদের মন জয় করা কালজয়ী হুমায়ন আহমেদের জন্মদিনে হুমায়নীয় অপূরন্ত নিরন্তর শুভেচ্ছা।

Photos from সুবর্ণচর গণপাঠাগার        নোয়াখালী's post 07/10/2016

শুভ জন্মদিন
যৌবনের কবি,দ্রোহের কবি
ভালবাসার পংক্তিমালার কবি
যুগ যুগান্তর হোক হৃদয়ের বেঁচে থাকা♥

27/08/2016

শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছোট - বড় সকল মানুষের কবি, সাম্য ও মানবতার কবি, বিদ্রোহী কবি, মুসলিম বাংলার জাগরণের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে ।

“ খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।

৪০ তম মৃত্যুবার্ষিকী

Photos 30/06/2016

অন্যায়ের বিরুদ্ধে শেষ অবধি দাঁড়িয়ে থাকা মানুষ,বাঙলা সাহিত্যের এ শ্রেষ্ঠ সৃষ্টিশীল লেখকের আজ জন্মদিন। শুভ জন্মবার্ষিকী, ছফা।

অপেক্ষায় সম্পদ | অবসরে | কালের কণ্ঠ | kalerkantho 17/01/2016

সুবর্ণ সম্পদ

http://www.kalerkantho.com/print-edition/oboshore/2016/01/16/313757

অপেক্ষায় সম্পদ | অবসরে | কালের কণ্ঠ | kalerkantho জন্ম থেকেই তার এক পা ছোট, অন্য পায়ের চেয়ে অর্ধেকের কম। কিন্তু এ নিয়ে বসে নেই সম্পদ সাহা। খেলাধুলা, পড়াশোনা সব

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Charbata, Subarnachar, Noakhali
Noakhali Sadar Upazila
3813