National Citizen Party,Noakhali-জাতীয় নাগরিক পার্টি,নোয়াখালী

National Citizen Party,Noakhali-জাতীয় নাগরিক পার্টি,নোয়াখালী

Share

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),নোয়াখালী জেলার অফিসিয়াল পেইজ।

Photos from National Citizen Party,Noakhali-জাতীয় নাগরিক পার্টি,নোয়াখালী's post 19/05/2026

নোয়াখালী জেলা শ্রমিক উইং কে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নোয়াখালী জেলা শ্রমিক উইং এর সম্ভাব্য সেক্রেটারি জাকির বিপ্লব

#শ্রমিকশক্তি

19/04/2026

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কী সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। সেটা ছাত্রদল, শিবির ও ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ হোক। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই গুরুত্বপূর্ণ। তা মাথায় রেখে সামনে এগিয়ে যেতে চাই।

-নাহিদ ইসলাম
আহ্বায়ক, এনসিপি

12/04/2026

জাতীয় নাগরিক পার্টি (NCP) নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফারুক সাহেবের জানাজার নামাজ আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

#শোক

Photos from National Citizen Party,Noakhali-জাতীয় নাগরিক পার্টি,নোয়াখালী's post 12/04/2026

গভীর শোকবার্তা

জাতীয় নাগরিক পার্টি (NCP) নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফারুক সাহেবের ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব, যিনি তাঁর কর্মজীবনে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর প্রজ্ঞা, সাহসিকতা ও মানবিক গুণাবলি তাঁকে সবার কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিল। নোয়াখালীর আইন অঙ্গনসহ সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালে দেশ, সমাজ ও আইনজীবী অঙ্গন এক দক্ষ অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন—এই দোয়া করছি। আমিন

#শোক

02/03/2026

আজকের এই দিনে এনসিপি স্মরণ করছে সেই মহান কারিগরদের, যারা বুনেছিল নতুন এক স্বাধীন সার্বভৌম দেশের স্বপ্ন।

28/02/2026

'দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা: শফিকুর রহমান এমপি।

28/02/2026

'দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে' প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী৷ ধানমন্ডি আবাহনী মাঠে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ।

Photos from National Citizen Party,Noakhali-জাতীয় নাগরিক পার্টি,নোয়াখালী's post 25/02/2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামীলীগের স*ন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে।
আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান।
এসময় তার ওপর অতর্কিত হামলা শুরু করে স্থানীয় বিএনপির স*ন্ত্রাসীরা। এর সঙ্গে যোগ দেয় আওয়ামীলীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। এ হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
একজন নির্বাচিত সংসদ সদস্যকে স*ন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এর মধ্য দিয়ে সরকারের দেয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো।
নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে। স*ন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
#এনসিপি

20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহিদ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাভাষী, দেশের অন্যান্য ভাষাগোষ্ঠীসহ বিশ্বের সব ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একইসঙ্গে শোক, শক্তি, গৌরব ও সাহসের প্রতীক। ন্যায়ের প্রশ্নে সদা আপোষহীন সংগ্রামের প্রেরণা।

আমাদের মুখের ভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শাহাদাৎ বরণ করেন রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউদ্দিন, সালামসহ আরো অনেকে। তাদের সবার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি।
#এনসিপি

20/02/2026

সারাদেশে ভোক্তা অধিকারের মেজিস্ট্রেটদের উপরে মব সৃষ্টি হচ্ছে তার দায় কাদের?এগুলো আদালত অবমাননা নয়?এদের এরেষ্ট কেন করা হচ্ছেনা?

20/02/2026

যারা বলেন বার বার বিপ্লব হয় না। তরুণরা জেগে উঠেছে অভ্যুত্থান লোডিং

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Address

Maijdee
Noakhali Sadar Upazila
3800