🏆 হাজী ছালামত উল্যাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান 🎓
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১০ জানুয়ারি ২০২৬, রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশির শিল্পী গোষ্ঠী ক্রীড়া ও সমাজকল্যাণ পরিষদ পরিচালিত 'হাজী ছালামত উল্যাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫'-এর পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান।
আমাদের ছোটমণিদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দিতে আয়োজিত এই বিশেষ মুহূর্তে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্ত কাম্য।
📅 অনুষ্ঠানের সময়সূচী:
তারিখ: ১০ জানুয়ারি, ২০২৬ (শনিবার)
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ
📢 বিশেষ অনুরোধ:
শিক্ষার্থীদের প্রতি: বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
শিক্ষকদের প্রতি: অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি রইল আমাদের আন্তরিক দাওয়াত।
আসুন, মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্যের উৎসবে আমরা সবাই শামিল হই। 🌟
ধন্যবাদান্তে,
বৃত্তি পরিচালনা কমিটি
Shishir Shilpy Gosty
ক্রীড়া, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন Shishir Shilpy Gosty
1 of the oldest & major sporting club in Company gong, Noakhali.
11/12/2025
হাজী ছালামত উল্যাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ইং
পরিচালনায়ঃ শিশির শিল্পী গোষ্ঠী ক্রীড়া ও সমাজকল্যাণ পরিষদ
তৃতীয় শ্রেণির ফলাফল
PDF link: https://drive.google.com/drive/folders/12j31L-pzwRnVv3sAPcVM5Rj0y32hJeZv?usp=drive_link
আসছে আগামী ১৪ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশির শিল্পী গোষ্ঠী ক্রীড়া ও সমাজকল্যাণ পরিষদের পরিচালনায় হাজী ছালামত উল্যাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫ইং
10/11/2025
গভীর শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, শিশির শিল্পী গোষ্ঠী'র সিনিয়র সহসভাপতি ও সাবেক অধিনায়ক জনাব মোখলেছুর রহমান রনি (M Rahman Roni) এর শ্রদ্ধেয় মাতা, জনাবা আমেনা খাতুন, আজ সকাল ১১:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
আমরা শিশির পরিবার এই গভীর শোক সংবাদে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই প্রার্থনা করছি।
জনাব মোখলেছুর রহমান রনি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাঁদেরকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
শোক জ্ঞাপক, শিশির শিল্পী গোষ্ঠী পরিবার
হাজী ছালামত উল্যাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫ইং পরিচালনায় শিশির শিল্পী গোষ্ঠী ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদ এর শুভেচ্ছ বক্তব্য জনাব মাস্টার Imam Hossain, মেম্বার, ৫নং ওয়ার্ড, ২নং চরপার্বতী ইউনিয়ন।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Address
Noakhali
