08/10/2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম মওলার নেতৃত্বে গুনাইগাছা ইউনিয়ন বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
পাবনার চাটমোহরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত কর্মসূচিতে গুনাইগাছা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চাটমোহর বাসস্ট্যান্ডে যোগ দেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।
গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে গুনাইগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।