BNP Pabna.2

BNP Pabna.2

Share

Rajniti video

Photos from BNP Pabna.2's post 14/07/2025

পাখির চোখে "In Tarique Rahman we Trust" শ্লোগানে জনতার উত্তাল তরঙ্গ!

আজ ১৪ জুলাই ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডের পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

12/07/2025

সুজানগর পৌর বাজারের রক্তাক্ত সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং দিচ্ছেন জননেতা #তারেক_রহমানের নির্দেশনায় গঠিত তদন্তকারী টিমের সদস্য, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক *আমিরুল ইসলাম আলিম ভাই*।
তিনি এ ঘটনার পেছনের প্রকৃত কারণ, দায়ীদের ভূমিকা ও দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছেন।
বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চায়—সহিংসতার ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয় এ ব্রিফিংয়ে।

11/07/2025

ে_এম_সেলিম_রেজা_হাবিব।
প্রিয় নেতার মন মুগ্ধকর সেই বক্তব‌্য। ‌
যে বক্তব‌্য ছিল শা‌ন্তি ও ঐক‌্যর বানী, ছিল দখলদার চাদাবাজ‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর হু‌শিয়ারী, ‌ছিল দেশ নায়ক তা‌রেক রহমা‌নের দেশ গড়ার বার্তা। তি‌নি বার বার প্রমান ক‌রে‌ছেন অন‌্যা‌য়ের সা‌থে কখ‌নো আ‌পোষ ক‌রে না। ‌তি‌নি প্রমান করে‌ছেন রাজনী‌তি‌তে নেতৃ‌ত্বের প্রতি‌যো‌গিতা থাক‌বে কিন্ত‌ু প্রতি‌হিংসা কোন স্থান নেই।

11/07/2025

গতকালের ঘটনায় দলীয় প্রেস বিজ্ঞপ্তি ? পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রউফ শেখ, ছাত্রদল নেতা শেখ কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, সুজানগর পৌর বিএনপি’র ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খা, সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য কামাল শেখ, পৌর যুবদল সদস্য মানিক খা, সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খা, সুজানগর পৌর ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খা, বিএনপি কর্মী লেবু খা, যুবদল কর্মী হালিম শেখ-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া সুজানগরের রক্তাক্ত সংঘাতের ঘটনায় মোলাম খা ও সুরুজসহ আরও যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। তাদের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন সম্পর্ক নেই। এসব দুস্কৃতিকারি সন্ত্রাসীদের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

10/07/2025

সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে Voice for Bangladeshএ সাক্ষাৎকার দিয়েছেন
#জননেতা_সেলিম_রেজা_হাবিব (সাবেক এমপি, পাবনা-২)
সেখানে তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গে তুলে ধরেছেন তাঁর স্পষ্ট অবস্থান, মূল্যবান মতামত ও দিকনির্দেশনা।

10/07/2025

বৈরী আবহাওয়ার কারণে আগামী শুক্রবারের #জননেতা #সেলিম_রেজা_হাবিব (সাবেক এমপি, পাবনা-২) ভাইয়ের কাজিরহাটে নির্ধরিত সমাবেশ স্থগিত করা হয়েছে।
সমাবেশের পরবর্তী তারিখ যথাসময়ে নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

~~~এডমিন

10/07/2025

প্রিয় নেত্রী দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার মন জুরা‌নো অসাধারন বক্তব‌্য।

03/07/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, "তরুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক"

"তরুণ প্রজন্মের প্রথম ভোট, ে_এম_সেলিল_রেজা_হাবিবের পক্ষে হোক"

৬৯,পাবনা-২ এর মাটি #সেলিম_রেজা_হাবিব ভাইয়ের ঘাটি।
আমিনপুরের মাটি, Selim Reza Habib ভাইয়ের ঘাটি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন চায় | এ কে এম সেলিম রেজা হাবিব | শাহাদাত হোসেন সেলিম | Episode 8006 03/07/2025

বেড়া-সুজানগর বাসীর আস্থার শেষ আশ্রয়স্থল প্রিয় নেতা এ.কে.এম সেলিম রেজা হাবিব এর গত কালের টকশো।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন চায় | এ কে এম সেলিম রেজা হাবিব | শাহাদাত হোসেন সেলিম | Episode 8006 আজকের অতিথি সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম সেলিম রেজা হ...

Photos from BNP Pabna.2's post 03/07/2025

"চোখ রাখুন চ‌্যা‌নেল আই এর পর্দায়"

"তৃতীয় মাত্রা" পর্বঃ-৮০০৬, তারিখঃ-০৩/০৭/২০২৫ ইংরেজি।

আজকের অতিথি- সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ে_এম_সেলিম_রেজা_হাবিব এবং বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান "শাহাদাত হোসেন সেলিম"।

প্রচারিত হবে আজ রাত ১:০০টা ও সকাল ৯:৪৫ মিনিটে।

Episode: 8006,
Date: 03/07/2025
Guest: , (Former MP and Member, Central Executive Committee BNP) & Shahadat Hossain Selim (Chairman, Bangladesh LDP)

01/07/2025

"জিয়া পরিবারের একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ে_এম_সেলিম_রেজা_হাবিব"

মানুষের সুদীর্ঘ জীবনে চলার পথে কাজ, সততা, ত্যাগ ও জীবন নাশের হুমকিকে উপেক্ষা করেই কেবল অর্জন করতে হয় আস্থা ও বিশ্বস্ততা।

ঠিক এমনই একজন নেতা "এ কে এম সেলিম রেজা হাবিব" যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তার কাজ, সততা, ত্যাগ, এমনকি জীবন নাশের হুমকিকে উপেক্ষা করে অর্জন করেছেন জিয়া পরিবারের আস্থা ও বিশ্বাস।

ওয়ান ইলেভেনে (১/১১) যখন মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের শাসন আমলে "গণতন্ত্রের মূর্ত প্রতীক" জিয়া পরিবারকে এই দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে নির্মম, হীন ও বর্বর অত্যাচার চালিয়েছিলেন, এমনকি তৎকালীন সময়ে যখন অধিকাংশ নেতা-কর্মীকে সংস্কারপন্থী দলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল, ঠিক তখনও তিনি সকল ভীতির ঊর্ধ্বে থেকে এই জিয়া পরিবারের পাশে ছিলেন অটল ও অবিচল।

তৎকালীন সময় যে কয়জন নারী ও পুরুষ জিয়া পরিবারের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন তার মধ্যে #অ্যাডভোকেট_এ_কে_এম_সেলিম_রেজা_হাবিব ছিলেন অন্যতম।

শুধু তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে বিগত ১৮ টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে দুর্বিষহ সময় অতিবাহিত করেছেন এই সময়গুলিতেও তিনি দলের প্রতিটি নির্দেশনা রাজপথে থেকে সফলভাবে পালন করেছেন।
কোন লোভ, কোন প্রলোভন তাকে এই জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

তার প্রতি জিয়া পরিবারের এই আস্থা, এই বিশ্বস্ততার কারণেই ১৯৯৬ সাল থেকে শুরু করে অদ্যাবধি (৭বার) সকল জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।

অন্যান্য বারের ন্যায় এবারও ৬৯,পাবনা-দুই নির্বাচনী এলাকা থেকে জনাব এ কে এম সেলিম রেজা হাবিব কে একজন প্রতিনিধি হিসেবে মূল্যায়ন করায় "দেশনেত্রী বেগম খালেদা জিয়া" ও তারুণ্যের অহংকার জনাব "তারেক রহমানকে" ৬৯, পাবনা -২ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

ইনশাআল্লাহ আগামীর জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতা করে, ভোট বিপ্লবের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

সেই সাথে দলীয় সকল নেতা-কর্মীকে জনসাধারণের কাছে গিয়ে, তাদের বিপদে আপদে পাশে থেকে, তাদের সমর্থন আদায়ের জন্য সকলেরই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।।।

"সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি"

"বাংলাদেশ জিন্দাবাদ"
"দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ"
"তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ"

ে_এম_সেলিম_রেজা_হাবিব।
(সাবেক সংসদ সদস্য পাবনা ২ ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি)

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Pabna
Pabna