Patenga Online Sheba

Patenga Online Sheba

Share

এই পেইজটি সমাজ অভ্যন্তরীণ যোগাযোগ এবং বিভিন্ন কার্যকলাপ" পতেঙ্গা অনলাইন সেবা" অ্যাপ এর আদলে নির্মিত।

07/12/2025

শুধুমাত্র অনলাইন সেবা নয়! অফলাইনে সেবাদান করাটাও দরকার।

কীভাবে করা যায়?

06/12/2025

late but coming soon.....

07/08/2024

কিছু না বলা সত্য নিয়ে আসবে পতেঙ্গা অনলাইন সেবা ❤️

21/11/2023

গুটি গুটি পা পা করে ১ বছরে পদার্পন করল আমাদের সকলের সবুজ ভালোবাসা "পতেঙ্গা অনলাইন সেবা"। অ্যাপ এর প্রথম বর্ষপূর্তিতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কতটুকু কাজে লেগেছে জানিনা তবে যেকোন জরুরী সময়ে যেন কাজে লাগে সেটা সবসময় চাইবো। এই ১ বছরের পথচলায় আমাদের সাথে থেকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের সহযোগীতা করার জন্য আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। এই এক বছরের পথচলায় আমরা অনেক কিছু দেখলাম, জানলাম, শিখলাম। আরো পূর্নাঙ্গ আঙ্গিকে আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু আপনাদের কথা দিচ্ছি আমরা আর ভালো সেবা নিয়ে আসবো ইন শা আল্লাহ।
আমাদের সাথে থাকার জন্য সকল সদস্য, বন্ধু, সহপাঠী, গুরুজন এবং শুভাকাঙ্খীদের অন্তরের অন্তস্থঃল থেকে ধন্যবাদ জানাই।

ধন্যবাদান্তে,
আবু সালেহ মোঃ সায়েম। (মার্কেটিং ডাইরেক্টর)
মোহাম্মদ রিফাত। (ফাউন্ডার এন্ড ডেভেলপার)
মোঃ মামুন হোসেন। (এক্সিকিউটিভ)

Photos from Patenga Online Sheba's post 28/10/2023

উন্মুক্ত হতে যাচ্ছে নবায়নের আরেক ধাপ "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেল"।
"পতেঙ্গা টু আনোয়ারা" এই টানেল আজ উদ্ভোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান এবং আওয়ামী লীগের সভাপতি "শেখ হাসিনা"।

24/10/2023

দোয়া করেন সবাই।

24/10/2023

হিন্ধুধর্মাবলম্বীদের আজ শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জন।
আমাদের পতেঙ্গা এলাকায় হিন্দুদের একটি বড় অংশ প্রতীমা বিসর্জনে অংশ নিবেন। বিশেষ করে পতেঙ্গা সী বীচ ও মুসলিমাবাদ সাগর পাড় সহ অন্যান্য সাগর পাড়ে উনারা প্রতীমা বিসর্জন করবেন। যেহেতু এখন ঘূর্ণিঝড় "হামুন" আমাদের দুয়ারের কাছেই। যার প্রভাবে জোয়ারের পানি ৫-৭ ফিট উচুতে থাকার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তাই আপনারা যারা প্রতীমা বিসর্জন করতে যাবেন একটু সতর্ক থাকবেন।
ছোট বাচ্চা/বয়স্ক নারী - পুরুষদের (যারা একা চলাচলে অক্ষম) এখানে না নিয়ে যাওয়াই শ্রেয়।
সবাইকে পুজোর শুভেচ্ছা। শুভ হোক, মঙ্গল হোক।

শুভেচ্ছান্তে।
এডমিন।
পতেঙ্গা অনলাইন সেবা।

24/10/2023

★★★আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা★★★

ঘূর্ণিঝড় হামুন প্রাথমিক ভাবে একটা সাধারণ মানের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ছিলো।অনেকটা কোমেন রোয়ানু টাইপের। IMD,JTWC, ECMWF,GFS সহ আরো অনেক সংস্থা একমত পোষন করেছিলো।যে এটি সাগরে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড় হিসাবে থাকতে পারে।আর গভীর নিন্মচাপ হিসাবে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।কিন্তু সবাইকে অবাক করে গতরাতে ঘূর্ণিঝড়টি খুব দ্রুত শক্তি সঞ্চয় করা শুরু করে। এবং বর্তমানে প্রায় ক্যাটাগড়ি ১ মাত্রার ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে।এটি আজ দুপুর পর্যন্ত আরো কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে।কিন্তু বিকাল থেকে ধীরে ধীরে দূর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় হিসাবেই আঘাত হানতে পারে।এসময় বাতাসের গতি ৮০-১০০ কিমির আশেপাশে থাকতে পারে।বর্তমানে এটি খুব দ্রুত উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘন্টায় প্রায় ২০-২২ কিমি বেগে এগিয়ে আসছে।যার ফলে এটি আজকে মধ্যরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে।তবে এটা নির্ভর করছে ঘূর্ণিঝড়টি কতটা দ্রুত আগাবে সেটার উপরে।তাই আপনারা আর সময় নষ্ট না করে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন।এটি বাংলাদেশের কুয়াকাটা থেকে চট্টগ্রাম এর মাঝামাঝি স্থান দিয়ে আঘাত হানতে পারে।
তাই আপনারা এই ঘূর্ণিঝড়কে অবহেলা করবেন না।এটি আঘাত হানতে উপকূলীয় এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতেপারে।
চিত্রঃJtwc
পোষ্টটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন।
সংগৃহীত পোস্টঃ Bangladesh weather observation team BWOT

12/10/2023

আপডেটঃ উনি গতকাল রাতে বাসায় ফিরে এসেছেন।

***একটি হারান বিজ্ঞপ্তি***
মোঃ নুরুল আমিন। (প্রকাশঃ ভান্ডারী)
বয়সঃ আনুমানিক ৫৬ বছর।
পেশায়ঃ একজন রিক্সা চালক।
বর্তমান ঠিকানা : মোল্লার গলি, দক্ষিণ পতেঙ্গা, নাজির পাড়া,৪১ নং ওয়ার্ড।

উনি গতকাল ১০.১০.২০২৩ ইং তারিখে আনুমানিক সকাল ০৮:০০ দিকে নিজ রিকশা নিয়ে বের হন। এরপর থেকে উনার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ভদ্রলোকের মোবাইল ফোন ব্যবহার করেন না বলে খোঁজা কষ্টাসাধ্য হয়ে পড়েছে। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি উনার সন্ধান পেয়ে থাকলে তাহলে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ নাম্বার-
+880 1866325326
+880 1678845008
+880 1853801979

11/10/2023

***একটি হারান বিজ্ঞপ্তি***
মোঃ নুরুল আমিন। (প্রকাশঃ ভান্ডারী)
বয়সঃ আনুমানিক ৫৬ বছর।
পেশায়ঃ একজন রিক্সা চালক।
বর্তমান ঠিকানা : মোল্লার গলি, দক্ষিণ পতেঙ্গা, নাজির পাড়া,৪১ নং ওয়ার্ড।

উনি গতকাল ১০.১০.২০২৩ ইং তারিখে আনুমানিক সকাল ০৮:০০ দিকে নিজ রিকশা নিয়ে বের হন। এরপর থেকে উনার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ভদ্রলোকের মোবাইল ফোন ব্যবহার করেন না বলে খোঁজা কষ্টাসাধ্য হয়ে পড়েছে। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি উনার সন্ধান পেয়ে থাকলে তাহলে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ নাম্বার-
+880 1866325326
+880 1678845008
+880 1853801979

01/10/2023

আমাদের মার্কেটিং ডাইরেক্টর আবু সালেহ মোঃ সায়েম ভাই এর বাসায় গতকাল রাতে চুরি হয়। চুরি হওয়া জিনিষপত্রের মাঝে একটি নতুন কিনে আনা মোবাইল, একটি স্যামসাং ট্যাব, একটি বাটন মোবাইল, একটি ল্যাপটপ এবং নগদ ২৯০০ টাকা ছিলো।
আপনাদের আশেপাশে ACER এর ল্যাপটপ, Samsung tab A7, infinix hot 30 মোবাইল বেচা-কেনা / সন্দেহজনক কাউকে দেখলে জানানোর বিনীত অনুরোধ করা গেলো।
সঠিক সংবাদ দাতাকে infinix hot 30 মোবাইলটি পুরষ্কার হিসেবে দেয়া হবে।

28/09/2023

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয় আঁখি২
এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রবল মৌসুমী রেইন বেল্ট।
এটি একটি মাঝারি বজ্রপাত যুক্ত বৃষ্টিবলয়, তবে সাময়িক তীব্র বজ্রপাত হতে পারে কোথাও কোথাও। এই বৃষ্টি বলয়ে বেশিরভাগ এলাকায় কোনো শক্তিশালী ঝড় নেই তবে কোথাও কোথাও বৃষ্টিপাতের পূর্বে প্রবল দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবং উপকূলীয় অঞ্চলে দমকা বাতাসের প্রবনতা বেশি থাকতে পারে।
এটি চলতি বছরের ১৩ তম বৃষ্টিবলয়, ও বছরের ৬ তম মৌসুমী বৃষ্টিবলয়, এই বৃষ্টি বলয়ের প্রথমদিকে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে। ও পরবর্তী সময়ে দেশের অন্যান্য স্থান আক্রান্ত হতে পারে। সম্ভত এটি চলতি বছরের শেষ মৌসুমী বৃষ্টিবলয়।
সময়সূচি : ২৯ শে সেপ্টেম্বর হতে ১০ ই অক্টোবর ২০২৩ পর্যন্ত।
বেশি সক্রিয়, ৩ থেকে ৭ ই অক্টোবর পর্যন্ত।

Want your business to be the top-listed Government Service in Patenga?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Patenga Nazir Para. 41 No
Patenga
4202