10/09/2026
*অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে রাত্রিকালীন অভিযান:*
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল, সাব-জোনাল অফিস থেকে রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়৷ রাত্রিকালীন অভিযানে অটোরিকশা চার্জিং স্টেশনসমূহ পরিদর্শন করা হয়৷
- সকল সম্মানিত গ্রাহকগণকে অবৈধ সংযোগ বা বিদ্যুৎ চুরি প্রতিরোধে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
- অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- বিদ্যুৎ ব্যবহারে সচেতন হোন, জাতীয় সম্পদ রক্ষা করুন।