ICAB-Bauphal Upazila

ICAB-Bauphal Upazila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICAB-Bauphal Upazila, Political organisation, Patuakhali.

দাওয়াতি মাস ২০২৬০১-৩১ অক্টোবর ২০২৬দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বানজুলাই সনদ বাস্তবায়ন ও কুরআন-সুন্নাহর আলোকে সংবিধ...
01/10/2026

দাওয়াতি মাস ২০২৬

০১-৩১ অক্টোবর ২০২৬
দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

জুলাই সনদ বাস্তবায়ন ও কুরআন-সুন্নাহর আলোকে সংবিধান সংস্কারে আওয়াজ তুলুন।

নির্যাতিত-নিপীড়িত মুসলিমদের পক্ষে দৃঢ় অবস্থান নিন এবং সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।

শিক্ষাব্যবস্থা সংস্কারে কুরআন-সুন্নাহ, বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষার সমন্বিত সিলেবাসের দাবি তুলুন।

তেল,গ্যাস ও বিদ্যুৎসহ সকল নাগরিক সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি তুলুন।

আবাসন, শিক্ষক ও লাইব্রেরি সংকট নিরসন এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে সোচ্চার হোন।

মাদরাসা শিক্ষার উন্নয়ন, সিলেবাস আধুনিকায়ন, কওমি সনদের কার্যকরী বাস্তবায়ন এবং উচ্চশিক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার দাবি তুলুন।

ক্যাম্পাসে মুক্ত মতচর্চা ও নেতৃত্ব বিকাশ ও সৃজনশীল ছাত্র রাজনীতি নিশ্চিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হোন।

নারী শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষা, ধর্ষণ-ইভটিজিং প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং নারীর পণ্যায়ন ও নেতিবাচক উপস্থাপন বন্ধে সোচ্চার হোন।

মাদক ও কিশোর গ্যাং-এর ভয়াবহতা রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও জননিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।

ট্রান্সজেন্ডার মূলত শয়তানি এজেন্ডা; যা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সমাজ বিধ্বংসী ও মানব প্রকৃতি-বিরোধী। তাই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।

দেশপ্রেম, সততা, দক্ষতা ও আদর্শে নিজেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।

#দাওয়াতি_মাস_২০২৬

🎋ইসলামী আন্দোলন বাংলাদেশ ​বাউফল উপজেলা শাখার২০২৭-২৮ সেশনেরপূর্ণাঙ্গ ​কমিটির গঠন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথ...
19/09/2026

🎋ইসলামী আন্দোলন বাংলাদেশ ​বাউফল উপজেলা শাখার
২০২৭-২৮ সেশনের
পূর্ণাঙ্গ ​কমিটির গঠন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি: মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান
সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা।
​১. সভাপতি: মুফতী আ: মালেক আনোয়ারী
২. সহ-সভাপতি: আলহাজ্ব মাও: নজরুল ইসলাম
৩. সহ সভাপতি: মাও: এনামুল হক কবির
৪. সহ সভাপতি: খন্দকার মিজানুর রহমান
৫. সেক্রেটারি: মাও: এইচ. এম. নুরুল আমীন
৬. জয়েন্ট সেক্রেটারি: ডা: মো: খবির উদ্দিন

৭. এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মৌলভী মো: মহিউদ্দিন
৮. সাংগঠনিক সম্পাদক: মাও: মো: অলি আহমাদ
৯. প্রচার সম্পাদক: মো: বেলাল হোসেন

১০. দফতর সম্পাদক: মাস্টার মো: হাবিবুর রহমান

১১. অর্থ ও প্রকাশনা সম্পাদক: মো: আলমগীর হোসেন

১২. প্রশিক্ষণ সম্পাদক: মুফতী শিহাব উদ্দীন আশরাফি

১৩. দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক: হাফেজ মোঃ তোফাজ্জেল হোসেন

১৪. আইন ও মানবাধিকার বি: সম্পাদক: মো: আ: রহিম

১৫. ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: হা: মাও: আল আমিন

১৬. ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: ওমর ফারুক ডাকুয়া

১৭. শিল্প ও বাণিজ্য বি: সম্পাদক: মো: ফজলুর রহমান

১৮. নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: প্রফেসর সাইফুর রহমান

১৯. সদস্য: আলহাজ্ব মাও: সিরাজুল ইসলাম

২০. সদস্য: আলহাজ্ব আবুল হোসেন

২১. সদস্য: ইঞ্জি:মোহাম্মদ হানিফ মিয়া

২২. সদস্য: মো: রিয়াজুল ইসলাম নজরুল শরিফ

২৩. সদস্য: হা: মোহাম্মদ জিহাদুল ইসলাম

২৪. সদস্য: মো: রফিকুল ইসলাম

২৫. সদস্য: মো: আমিনুল ইসলাম

19/09/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে, সভাপতি আল ইমরান বিপ্লবী ও সাধারণ সম্পাদক মুহা কামরুল ইসলাম সহ অনন্য নেতৃবৃন্দ।

ICAB-Bauphal Upazila
#본다

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ১০২৭-২০২৮ ইং সেশনের নব গঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেল...
14/09/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ১০২৭-২০২৮ ইং সেশনের নব গঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামি শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখা কমিটি গঠিত: প্রধান উপদেষ্টা: আলহাজ্ব হযরত মাওলানা মুজিবুর রহমান, পীর সাহেব কা...
13/09/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখা কমিটি গঠিত:

প্রধান উপদেষ্টা: আলহাজ্ব হযরত মাওলানা মুজিবুর রহমান, পীর সাহেব কালীশুরী, খলিফা,চরমোনাই।

সভাপতি: মুফতি আব্দুল মালেক আনোয়ারী
সহ-সভাপতি: মাওলানা মোঃ নজরুল ইসলাম
সহ-সভাপতি: মাওলানা এনামুল হক কবির
সহ-সভাপতি: মোঃ মিজানুর রহমান খন্দকার
সেক্রেটারি: মাওলানা মোঃ নুরুল আমিন
জয়েন্ট সেক্রেটারি : মোহাম্মদ খবির উদ্দিন
এসিস্ট্যান্ট সেক্রেটারি: মোঃ মহিউদ্দিন শিকদার
সাংগঠনিক সম্পাদক: মাওলানা অলি আহমদ।

আল্লাহ তাআলা কবুল করুন।

সাবেক ছাত্র নেতার বাবার জানাযায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী, আল্লাহতায়ালা...
06/09/2026

সাবেক ছাত্র নেতার বাবার জানাযায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী,

আল্লাহতায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক (আমিন)

শোক বার্তাসাবেক ছাত্রনেতার বাবার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার শোকইসলামী ছাত্র আন্দোলন বাংল...
06/09/2026

শোক বার্তা
সাবেক ছাত্রনেতার বাবার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার শোক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার,সাবেক তথ্য গবেষণা প্রচার সম্পাদক হাফেজ দিদারুল ইসলাম এর সম্মানিত পিতা গতকাল রাত আনুমানিক ১১টার সময় ইন্তেকাল করেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী,

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ এক শোকবার্তার মাধ্যমে সভাপতি সহ উপজেলা আমেলা নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

বার্তা প্রেরক
মুহাম্মদ আল রিয়াদ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা।

29/08/2026

বিশ্বজয়ী হাফেজ নূরউদ্দিন জাকারিয়াকে বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের সংবর্ধনা।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনা বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী কুরআন হাফেজ নূরউদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখা।

বিশ্বমঞ্চে কুরআন তিলাওয়াত ও হিফজের মাধ্যমে অসামান্য সাফল্য অর্জন করায় নূরউদ্দিন জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় আয়োজকরা তার এই অর্জনকে বাউফল তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নূরউদ্দিন জাকারিয়ার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কুরআন শিক্ষা ও ইসলামী জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে। তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন তারা।

♦️বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াভাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ...
29/08/2026

♦️বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া
ভাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি​পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীর সংবর্ধনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ...
29/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
​পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীর সংবর্ধনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা।

​বাউফল, পটুয়াখালী ২৯ আগষ্ট ২০২৬ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার বাউফল উপজেলা অডিটোরিয়ামে বিশ্বজয়ী হাফেজ নুরউদ্দিন জাকারিয়াকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। হাফেজ নুরউদ্দিন সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন।
​এই কৃতি হাফেজকে বরণ করে নিতে আজ সকাল থেকেই বাউফলের সর্বস্তরের মানুষ উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
​সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আঃ কাইয়ুম মোল্লা। পরিচালক আর রায়হান ইন্টারন্যাশনাল হাফিজি মাদরাসা। প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ও আবু রায়হান ,এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন
​প্রধান অতিথি তার বক্তব্যে হাফেজ নুরউদ্দিনের এই কৃতিত্বকে পুরো জাতির গর্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, হাফেজ নুরউদ্দিনের এই সাফল্য প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে গভীর ইসলামী জ্ঞান ও প্রতিভা রয়েছে।
​সংবর্ধনা গ্রহণকালে হাফেজ নুরউদ্দিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই সম্মান আমার নয়, এই সম্মান পবিত্র কুরআনের।" তিনি তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​সংবর্ধনা অনুষ্ঠান এর আগে হাফেজ নুরউদ্দিনকে নিয়ে এক আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাউফলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​
বার্তা প্রেরক।
মুহাম্মদ আল রিয়াদ
তথ্য গবেষণা প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বাউফল উপজেলা শাখা।

Address

Patuakhali
8623

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICAB-Bauphal Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share