UYDO Nesarabad, Pirojpur.

Contact the organization

UYDO Nesarabad, Pirojpur. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UYDO Nesarabad, Pirojpur., Nesarabad Upazila, Pirojpur.

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন                                         -যুব ও...
25/10/2026

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন
-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা এই খেলোয়াড়দের মধ্য থেকে ৪৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশ গ্রহণ করবে। আমরা আশা করছি আগামী বছরের মে বা জুন মাসে এর ফাইনাল রাউন্ড শেষ করা যাবে।

প্রতিমন্ত্রী আজ (রবিবার) বিকালে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন। নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না, বরং তাদেরকে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গণে আমূল পরিবর্তন আসবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে। প্রধানমন্ত্রী বিশ^াস করেন, বিদ্যমান সামাজিক ব্যবস্থাপনা পরিবর্তন করতে বর্তমান প্রজন্মকে ক্রীড়াঙ্গণের দিকে ধাবিত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, খুলনা জেলা স্টেডিয়ামকে পুর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীতে প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন জানুয়ারি থেকে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারাবছর খেলাধুলা চলবে।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি'র  সফলতার ধারাবাহিকতায় দেশব্যাপী আয়োজিত হচ্ছে 'নতুন কুঁড়ি স...
23/10/2026

আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি'র সফলতার ধারাবাহিকতায় দেশব্যাপী আয়োজিত হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২০২৭ যা হবে আগামী দিনের খেলোয়াড় তৈরির এক শক্তিশালী প্ল্যাটফর্ম। যা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা থেকে দূরেও রাখবে।

🏆🇧🇩 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ (সিজন–২) | বাস্তবায়ন রূপরেখা⚽🏏🏊‍♂️🌱 তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, আগামীর ক্রীড়াবিদ গড়ার...
20/10/2026

🏆🇧🇩 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ (সিজন–২) | বাস্তবায়ন রূপরেখা⚽🏏🏊‍♂️
🌱 তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, আগামীর ক্রীড়াবিদ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলুক বাংলাদেশ!

দেশের তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, দক্ষ খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ (সিজন–২)।

📅 গুরুত্বপূর্ণ সময়সূচি একনজরে:
🔹 ২৭ অক্টোবর–২ নভেম্বর ২০২৬: প্রাথমিক দল গঠন
🔹 ৫ নভেম্বর–৩০ ডিসেম্বর ২০২৬: উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
🔹 জানুয়ারি ২০২৭: উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা
🔹 ২৬ জানুয়ারি–৫ ফেব্রুয়ারি ২০২৭: আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা
🔹 মার্চ–এপ্রিল ২০২৭: জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা (সম্ভাব্য সময়)
🔹 মে–জুন ২০২৭: বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য প্রেরণ।

🎯 আমাদের প্রত্যাশা
প্রতিটি শিক্ষার্থীর মাঝে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হোক। খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের অভ্যাস।

🤝 আসুন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করি এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সবাই একসঙ্গে কাজ করি।

🇧🇩 খেলাধুলায় গড়ি শক্তি, মেধা ও সম্ভাবনাময় বাংলাদেশ।

🏆 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭
🌟 প্রতিভা থেকে সাফল্যের পথে বাংলাদেশ!

#নতুনকুঁড়িস্পোর্টস #ক্রীড়াইশক্তি #প্রতিভাঅন্বেষণ #বিকেএসপি #খেলাধুলায়গড়িবাংলাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রূপরেখা প্রকাশ!
17/10/2026

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রূপরেখা প্রকাশ!

আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখে "জাতীয় যুব দিবস ২০২৬" উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।যুবসমাজের অপরিসীম উদ্যোগ,সম্ভাবনাময় ম...
13/10/2026

আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখে "জাতীয় যুব দিবস ২০২৬" উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।যুবসমাজের অপরিসীম উদ্যোগ,সম্ভাবনাময় মেধা ও উদ্ভাবনী শক্তি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর সংকল্প নিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণ ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যুবসমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে পিরোজপুর নেছারাবাদ উপজেলার সকল নিবন্ধনকৃত যুব সংগঠনের সন্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দকে ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করলে বাধিত হবো।

৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের খেলা ঘনিয়ে আসছে। জ...
13/10/2026

৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের খেলা ঘনিয়ে আসছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের ক্ষুদে ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের অন্যতম এই ক্রীড়া আয়োজন।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন।

এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। দেশজুড়ে ছড়িয়ে থাকা খুদে ক্রীড়াবিদদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যেই আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে সবাই প্রস্তুত তো

তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,  আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।
11/10/2026

তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।

যুবদের জ্ঞান, দক্ষতা এর উৎকর্ষ  সাধন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, যুবদের  আত্মকর্মী হিসেবে গড়ে তোলা, "পোশাক তৈরি" ...
11/10/2026

যুবদের জ্ঞান, দক্ষতা এর উৎকর্ষ সাধন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, যুবদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলা, "পোশাক তৈরি" সম্পর্কে সঠিক ধারনা লাভের মাধ্যমে দেশে পোশাক শিল্পের প্রসার লক্ষ্যে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সরকারি স্বরূপকাঠি কলেজ অডিটোরিয়ামে ২১(একুশ) দিনব্যাপী "মৌলিক পোশাক তৈরি" প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন, অধ্যক্ষ, সরকারি স্বরূপকাঠি কলেজ। সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল হাই মল্লিক, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর। বক্তব্য রাখেন জনাব উজ্জ্বল কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর।

Address

Nesarabad Upazila
Pirojpur
8520

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when UYDO Nesarabad, Pirojpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UYDO Nesarabad, Pirojpur.:

Shortcuts

Share