আসসালামু আলাইকুম,
কিছুদিন হলে পেজে রেগুলার থাকতে পারিনি কিছু ব্যাস্ততার জন্য, ইনশাআল্লাহ এখন নিয়মিত পাবেন।
👉 কারো কোন প্রশ্ন বা প্রয়োজনে যোগাযোগ করুন।
Passport Service Bogura - পাসপোর্ট সেবা বগুড়া
This page is designed to solve all passport related problems! Come on, we can help you all! will solve all the problems InshaAllah.
In this page, applying / re-renewing Bangladeshi passport in a new way, etc. পাসপোর্ট সংক্রান্ত সকল সমস্যা গুলোর সমাধানের লহ্ম্যে এই পেজটি করা! আসা করি আমরা আপনাদের সবাইকে সাহায্য করতে পারবো! এই পেজে বাংলাদেশী পাসপোর্ট নতুন ভাবে আবেদন করা / রি-নিউ করা / ইত্যাদি ইত্যাদি সকল সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ! ( বিঃদ্রঃ) নতুন ভাবে পাসপোর্ট করতে চাইলে বা
পাসপোর্ট রি-নিউ করতে চাইলে বা পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে যোগাযোগ করুন-মোবাইল-01956-598959
03/01/2024
এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।
আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।
04/04/2023
Thanks For #পাসপোর্ট_সেবা_জয়পুরহাট 😇
31/08/2021
তাহলে আমরা ও দালাল হয়ে যাই 😅
'পাসপোর্টের দালালদের বৈধতা দিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ দেয়া হবে' - BBC News বাংলা বাংলাদেশে পাসপোর্ট করতে গিয়ে দালালদের হয়রানি বন্ধে তাদের আইনি বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র ...
পাসপোর্ট সার্ভারের ধারণ হ্মমতা শেষ
Passport Immigration Bangladesh
10/08/2021
পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত
10/08/2021
🌸যারা ই পাসপোর্ট করতে আগ্রহী এই পোষ্ট তাদের জন্য।
"ই-পাসপোর্ট করার জন্য বিস্তারিত সকল তথ্যাদি"
কিভাবে ই পাসপোর্ট করবেন? এর পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে স্টাডি করে আপনাদের জন্য সহজ এবং সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আশাকরি সকলেই উপকৃত হবেন। পুরোটা পড়বেন এবং প্রয়োজন মনে করলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
⬛আবেদন
★অনলাইন আবেদনঃ ই-পাসপোর্ট করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কোন তথ্য বা বানান যেন ভুল না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। ই-পাসপোর্ট ওয়েবসাইট লিংক- https://epassport.gov.bd/
°অনলাইনেই জমা দেওয়ার তারিখ পেয়ে যাবেন (এনরোলমেন্ট)।
★অফলাইন আবেদনঃ আপনি চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে PDF ফর্ম ডাউনলোড করে PDF Editor এর মাধ্যমে কম্পিউটারে সরাসরি পূরণ করতে হবে। হাতে লেখা ফর্ম গ্রহণযোগ্য নয়। PDF ফর্ম ডাউনলোড লিংক- https://epassport.gov.bd/instructions/application-form
(অফলাইন সেবা এখনো চালু হয়নি; তবে খুব শীঘ্রই চালু হবে)
☑পরামর্শঃ অনলাইনেই সব কিছু করবেন। এতে আপনার ঝামেলা কম হবে এবং অনেক সময় বেঁচে যাবে।
⬛ফি পরিশোধ
★অনলাইন পরিশোধঃ সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে MasterCard, Visa, Q-Cash, bkash, DBBL Nexus গ্রহণযোগ্য।
°আবেদন সম্পূর্ণ করার পর অনলাইন পেমেন্ট অপশনটা শুধুমাত্র একবার আসবে। সুতরাং সকল প্রস্তুতি আগেই নিয়ে রাখতে হবে।
°অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ব্রাউজারের পপ-আপ ব্লকার অক্ষম করতে হবে ।
★অফলাইন পরিশোধঃ
যার অনলাইনে পরিশোধ করতে পারবেন না তাদের জন্য অফলাইনে তথা ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।
°ব্যাংক ফি পরিশোধ করার সময় পাসপোর্ট আবেদনপত্র সাথে রাখতে হবে।
°পেমেন্ট স্লিপ অবশ্যই বুঝে নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে।
★মেয়াদ ও পৃষ্ঠা অনুযায়ী পাসপোর্ট ফি (ভ্যাট সহ):
*৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট-
➡২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৪০২৫ টাকা।
➡১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৬৩২৫ টাকা।
➡২ দিনের মধ্যে অতীব জরুরী বিতরণ: ৮৬২৫ টাকা।
*৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট-
➡২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৫৭৫০ টাকা।
➡১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৮০৫০ টাকা।
➡২ দিনের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা।
*৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
➡২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৬৩২৫ টাকা।
➡১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৮৬২৫ টাকা।
➡২ দিনের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১২০৭৫ টাকা।
*৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
➡২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৮০৫০ টাকা।
➡১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ১০৩৫০ টাকা।
➡২ দিনের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১৩৮০০ টাকা।
⬛পাসপোর্ট অফিসের কার্যক্রমঃ
বর্তমান ঠিকানা বা দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা দূতাবাসে আবেদন করতে হবে।
★আবেদনের জন্য যা যা সাথে নিতে হবেঃ
০১। আবেদন ফর্ম।
০২। জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড কপি।
০৩। এপয়েন্টমেন্ট ডেট ইমেইল কপি।
০৪। ফি পরিশোধের স্লিপ।
০৫। জব আইডি বা স্টুডেন্ট আইডি কপি।
০৬। বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপি।
০৭। পুরাতন পাসপোর্ট কপি (যদি থাকে)।
০৮। স্মার্ট ফোন (মেইল দেখানোর জন্য)।
০৯। ১৮ বছরের নীচে আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পিতা মাতার এন আই ডি কপি।
১০। ০৬ বছরের নীচে আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ও 3R সাইজ ছবি।
১১। ১৫ বছরের নীচে আবেদনকারীদের ক্ষেত্রে পিতা-মাতা অথবা বৈধ অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি।
°এ ছাড়া যা যা প্রয়োজন মনে করবেন সাথে নিয়ে যাবেন।
°সব কিছুর মূল কপি অবশ্যই সাথে রাখবেন। দেখাতে হতে পারে।
★পাসপোর্ট অফিসের কাজঃ
১। কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য যাচাই।
২। পাসপোর্ট ফি পরিশোধ যাচাই।
৩। আবেদনকারীর ফটো তোলা।
৪। আঙ্গুলের ছাপ ও আইরিশের ছবি গ্রহণ।
°ছবি তোলার ক্ষেত্রে যা গ্রহণযোগ্য না-
সাদা এবং হালকা রঙের সকল পোশাক, টুপি, ক্যাপ, হিজাব (মুখমণ্ডল পূর্ণাঙ্গ পদর্শন করতে হবে), কপালে টিপ সহ ইত্যাদি যাবতীয় বিষয়।
°সব কাজ শেষ হলে ডেলিভারি স্লিপ বুঝে নিন এবং সতর্কতার সাথে তা সংরক্ষণ করুন। পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ প্রর্দশন বাধ্যতামূলক।
⬛ঠিকানা ভেরিফিকেশনঃ
আবেদনের ৭/৮ দিনের মধ্যে থানার মাধ্যমে আপনার ঠিকানা ভেরিফাই করা হবে। যাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা তাদের আলাদা আলাদা ভেরিফিকেশন হবে।
★ভেরিফিকেশনের সময় যা যা প্রয়োজন হবে-
১। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (কপি+মুল)
২। জব আইডি বা স্টুডেন্ট আইডি (কপি+মুল)
৩। বিদ্যুৎ বিল (কপি+মূল)
৪। এসএসসি/এইচএসসি সার্টিফিকেটের (কপি+মূল)
৫। পিতা-মাতার এনআইডি কার্ডের কপি।
৬। নাগরিক সনদপত্র
৭। বাড়ী/জমির দলিলের কপি (যদি থাকে)।
°পুলিশ যে সকল কাগজপত্র দেখতে চায় সেগুলো দেখাতে হবে।
⬛ই-পাসপোর্ট সংগ্রহঃ
আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেলে মোবাইলে "এস এম এস" পাবেন। নির্দিষ্ট তারিখ অনুযায়ী পাসপোর্ট অফিসে স্ব শরীরে যেতে হবে (ফিঙ্গার ফ্রিন্ট পরীক্ষা করা হবে)। সাথে যা যা নিতে হবে-
১। ডেলিভারী স্লিপ।
২। সর্বশেষ পুরানো পাসপোর্ট (যদি থাকে)।
★বিশেষ ক্ষেত্রে উপযুক্ত বাহকের কাছে পাসপোর্ট প্রদান করা হতে পারে। তার জন্য যেসকল প্রমাণাদি উপস্থাপন করতে হবে-
১। ১১ বছরের কম বয়সী সন্তানের পিতামাতা অথবা বৈধ অভিভাবক নিজের জাতীয় পরিচয় পত্র, আবেদনকৃত পাসপোর্ট ডেলিভারি স্লিপ ও পূর্বের পাসপোর্ট (যদি থাকে) প্রদর্শন করে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ।
২।অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর পত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পুরাতন পাসপোর্ট (যদি থাকে) এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, পুরাতন পাসপোর্ট (যদি থাকে) প্রদর্শন করে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
°ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে তার কপি দিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
☑পরামর্শঃ ডেলিভারি স্লিপ পাওয়ার সাথে সাথে মোবাইলে ছবি তুলে রাখুন।
⬛তথ্য পরিবর্তনঃ
স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা বা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য সংশ্লিষ্ট যাবতীয় সকল প্রমাণাদি/কাগজপত্র দাখিল করতে হবে।
°পাসপোর্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করুন এই নাম্বারে- 01956-598959 (ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর)
10/08/2021
অপ্রাপ্ত বয়সে রেমিট্যান্স যোদ্ধা হওয়ার জন্য বিদেশে যাবেন? ফলাফল ভুয়া কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করেছেন।
কিংবা অন্যের কাগজপত্র জাল - জালিয়াতি করে পাসপোর্ট করেছেন। এবং নিজের পরিচয় গোপন রেখে অন্যের পরিচয়ে বিদেশে যাচ্ছেন? ফলাফল সঠিক ব্যক্তি পাসপোর্ট তৈরি করতে গিয়ে ভোগান্তির মহাসাগরে পতিত হচ্ছেন **(Demographic Justification Module -এ আটকে যাচ্ছেন)**। আর জালিয়াত ব্যক্তি আমৃত্যু গালিগালাজ, বদদোয়া যেচে চেয়ে নিলেন।
এজন্যই জাতীয় পরিচয়পত্র ছাড়া (অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এর আওতাভুক্ত নয়) পাসপোর্ট না প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অতএব সঠিক কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র দিয়ে সঠিক ভাবে পাসপোর্টের জন্য আবেদন করুন, ভোগান্তি ছাড়া পাসপোর্ট করুন।
উল্লেখ্য বাংলাদেশে পাসপোর্ট বিষয়ক সমস্যা যতটুকু পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের কর্মচারী কর্তৃক হয়ে থাকে, তারচেয়ে কোটি গুণ বেশি হয় আবেদনকারীর জন্য।
10/08/2021
হারিয়ে গেছে দরকারি পাসপোর্ট? নতুন পাসপোর্ট প্রয়োজন? এজন্য নির্ধারিত ফরমে আবেদন করে সহজেই পেতে পারেন পাসপোর্ট।
পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে।
যা লাগবে
পাসপোর্ট রি-ইস্যুর জন্য লাগবে সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাধারণ ডায়েরির মূল কপি, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
সময় ও খরচ
সাধারণ সময়ে (২১ দিন) পাসপোর্ট পেতে খরচ হবে ৩৪৫০ টাকা। তবে জরুরি প্রয়োজনে ৬৯০০ টাকা ফি দিয়ে ১০ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের নাম অনুযায়ী নির্ধারিত ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দিতে পারবেন।
পাসপোর্ট ফরমের উপর সদ্য তোলা ছবি ও টাকা জমার মূল রশিদ আঠা দিয়ে যুক্ত করুন। এরপর ফরমে উল্লেখিত ব্যক্তিদের মাধ্যমে ছবি সত্যায়িত ও ফরমের নির্ধারিত অংশটুকু (তৃতীয় পৃষ্ঠা) পূরণ করুন।
কোথায় জমা দেবেন
দেশের প্রত্যেক বিভাগীয় শহরে রয়েছে বিভাগীয় পাসপোর্ট অফিস। এছাড়া ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীসহ দেশের ৫৮টি জেলা শহরে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস।
সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের বাকি পাঁচদিন সব পাসপোর্ট অফিস খোলা থাকে। অফিস চলাকালীন পূরণকৃত ফরম জমা দিতে পারবেন। সাধারণত ১০টা – ৩টা পর্যন্ত ফরম জমা নেয়া হয়। জমা দেয়া ফরম ও কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কমকর্তা আপনাকে পরবর্তী কাজের নির্দেশনা দেবেন।
কখন পাবেন
সব কাজ শেষ হলে আপনাকে নতুন পাসপোর্ট প্রদানের সম্ভাব্য তারিখসহ ‘স্লিপ’ দেয়া হবে। ওই তারিখে এই স্লিপ জমা দিয়ে পাসপোর্ট গ্রহণ করতে হবে।
আসসালামু আলাইকুম।
জয়পুরহাট বাসীদের কাছে আমার অনুরোধ পেজ,টি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং পেজ,টি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন।
মূল উদ্দেশ্যঃ জয়পুরহাট বাসী যাতে যথাযথ সেবা পায়, দরজায় দরজায় ঘুরতে না হয়, দালালদের পাল্লাই না পড়তে হয়।
প্লিজ সবায় শেয়ার করবেন
অনুরোধ রইলো 🙏
🌸🌸🌸🌸🌸🌸 পাসপোর্ট ফি 🌸🌸🌸🌸🌸🌸
ব্যাংক পেমেন্ট:
ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক ফি দেওয়া যাবে।
নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে ( ১৫% ভ্যাট সহ ) :
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
• ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
• ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
• ২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
• ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
• ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
• ২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
• ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
• ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
• ২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
• ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
• ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
• ২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা
বি:দ্র: যাদের এনওসি /অবসর সনদ (সরকারি চাকরিজীবিদের ক্ষেত্রে) রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Puran Bogra
5800
