29/05/2026
বগুড়ার ধুনট উপজেলার শিমুলবাড়ির সন্তান বাংলাদেশের খ্যাতকীর্তি অধ্যাপক, বাংলা একাডেমির ফেলো ডা. মো. জাকির হোসেন একজন দেশবরেণ্য শিক্ষক, মেডিসিন বিশেষজ্ঞ ও চিকিৎসা বিজ্ঞানী এবং সমাজসেবক। তিনি চিকিৎসা অঙ্গনে ও সর্বসাধারণের কাছে বগুড়ার ‘মেডিসিনের ডা. জাকির’ নামে অত্যন্ত সুপরিচিত।
পত্রপত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামানের ডা. জাকিরবিষয়ক নিবন্ধগুলোর মধ্যে প্রথম ধাপে বিশেষ ২০টি লিংক আপনাদের পড়ার জন্য এখানে দেওয়া হলো। লেখাগুলো পুরোনো হলেও আগ্রহীদের তথ্যগুলো জানানোর প্রয়োজনে রি-পোস্ট। বিস্তারিত লাইব্রেরি পেজের পোস্টের কমেন্টে :
20/05/2026
ধুনটে ব্রিটিশ আমলের ডিসপেনসারি যা বর্তমানে ডা. ওয়াছিম-ওয়ালেদা চিকিৎসাকেন্দ্র বিনা ফি-তে সেবা দিচ্ছে
বাংলা একাডেমির ফেলো মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের বাবা ডা. ওয়াছিম উদ্দিন আহমেদ (১৯১৫-১৯৯৪) বগুড়া জেলার ধুনটের শিমুলবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৬ সালে এলএমএফ, ১৯৩৮ সালে এমসিপিএস পাস করা ডাক্তার ছিলেন। শিক্ষার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের জন্য নগদ অর্থ, জমি প্রদান করে তিনি। এ প্রেক্ষিতে স্থানীয় জনদরদি ও অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব করিম বকস এবং তার নামে বগুড়ার ধুনটের গোসাইবাড়ীতে প্রতিষ্ঠিত হয় 'গোসাইবাড়ী করিম বকস ওয়াছিম উদ্দিন (সংক্ষেপে কে. ও.) বালিকা উচ্চ বিদ্যালয়ে’। উল্লেখ্য, স্কুলটি প্রতিষ্ঠায় ডাক্তার আব্দুল খালেক সরকারসহ স্থানীয় বিদ্বোৎসাহী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মানুষ মেধা দিয়ে, শ্রম দিয়ে, শিক্ষার্থী দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ডা. ওয়াছিম উদ্দিন আহমেদ তার চিকিৎসা পেশা পরিচালনার জন্য ধুনটের ঐতিহ্যবাহী গোসাইবাড়ী বাজারে ইউসুফিয়া মেডিকেল স্টোর প্রতিষ্ঠা করেন। এই ডিসপেনসারি স্থাপিত হয় ১৯৪০ সালের দিকে। গ্রামের দরিদ্র মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া ও নিজের চিকিৎসা পেশা পরিচালনার জন্য তিনি এই চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে ডা. মো. জাকির হোসেনের পিতামাতার নামে উক্ত ডিসপেনসারি ডা. ওয়াছিম-ওয়ালেদা দাতব্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে।
এই অঞ্চলের প্রান্তিক মানুষের কল্যাণের জন্য এই চিকিৎসা কেন্দ্রের সেবা এখনো অব্যাহত রয়েছে। চিকিৎসালয়টিতে বর্তমানে ডা. মো. জাকির হোসেন বিনা ফি-তে সেবা দিচ্ছেন। তিনি প্রতি মাসে মাসে পূর্ব ঘোষণা দিয়ে কিংবা নির্দিষ্ট দিনে উপস্থিত থেকে এই চিকিৎসা কেন্দ্রে সেবা দেন। যেখানে বিনামূল্যে দরিদ্ররা চিকিৎসাসেবাসহ অন্যান্য সুবিধা ভোগ করেছেন। নির্ধারিত চিকিৎসকও নির্দিষ্ট দিনে এই চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে রোগী দেখেছেন। এই চিকিৎসা কেন্দ্র এ অঞ্চলের দরিদ্রদের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
17/05/2026
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি। এ লক্ষ্যে সমকাল পত্রিকার গোল টেবিল বৈঠকে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন মহোদয়ের উচ্চ রক্তচাপ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনার একাংশ। বিস্তারিত লিংকে
https://epaper.samakal.com/nogor-edition/2026-05-17/7/3773/detail