10/10/2024
𝐌𝐚𝐥𝐞𝐤𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐍𝐢𝐫𝐨𝐛-মালেকুল ইসলাম নিরব
তারেক রহমান বীরের বেশে
আসবে ফিরে বাংলাদেশে,,
10/10/2024
10/10/2024
05/10/2024
তারিখ:০২ অক্টোবার,২০২৪।
লালমনিরহাট জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে
রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়ের মতবিনিময় সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের সম্মানীত ডিআইজি জনাব আমিনুল ইসলাম
এতে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, লালমনিরহাট জেলা বিএনপি'র সংগ্রামী সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মাটি-মানুষের জননেতা রোকন উদ্দিন বাবুল মহোদয় সহ লালমনিরহাট জেলা বিএনপি সহ জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং এবি পার্টির লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানীত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম।
nice update page thank you
15/09/2024
রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সমাবেশ।
১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার
স্থানঃ নয়াপল্টনে পার্টি অফিস।
BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP
12/07/2024
12/07/2024
সন্ধান চাই।।
দীর্ঘদিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকের বাবার আহাজারিতে কাঁদলেন সবাই
———
গত দশদিন ধরে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার আহাজারিতে কাঁদলেন সবাই। তার আকুতি আর চিৎকার করে কান্নায় শুধু তার ছেলেকে ফিরে পাওয়ার আবেদন ছিল।
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হয়ে তার নিখোঁজ সন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে ফিরে পেতে সবার সহায়তা চান।
এসময় তিনি বলেন, এই দশটি দিন তার একাকার হয়েছে সন্তানকে ফিরে পেতে। নাওয়া-খাওয়া ভুলে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে গেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেছেন। এমনকি আদালতেও গেছেন। তবে এখনো কোন সন্ধান মেলেনি তার ছেলের। এসময় তার কান্নায় দলের অনেক নেতাকর্মীর চোখেই পানি আসে। অনেককে চোখ মুছতে দেখা গেছে এসময়ে।
আতিকের বাবা আবুল হোসাইন সরদার বলেন, ‘আমার নম্র, ভদ্র ছেলে। বকা দিলেও কান্না করত। আমার সোনার ছেলে ১১ দিন ধরে কোথায় আছে, কী খায়। আমার ছেলেকে আমার বুকে ফেরত চাই।’
ছেলের নিখোঁজ হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার ছেলে ১ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ। সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।’
ছেলে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে তাঁর আবুল হোসেন সরদার ২ জুলাই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, পুলিশের কাছে বারবার গিয়েছি। ফলাফল শূন্য৷ ওই এলাকার সিসিটিভি খুঁজে দেখলেই জানা যাবে কারা নিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সবাই জানি আতিকুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। কিছুটা বিরতি দিয়ে সরকার গুমের সংস্কৃতিতে ফিরে আসছে। বিএনপি-ছাত্রদল যেন সরকারের অনিয়ম, দুর্নীতি নিয়ে উচ্চকিত না হয়, তাই মনোযোগ সরাতে এসব গুম করা হচ্ছে। মাফিয়া-সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো আয়নাঘরে আতিকুরকে বন্দী রাখা হয়েছে।’
গত ১ জুলাই রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে থেকে তাকে উঠিয়ে নেয় সাদা পোশাকের লোকজন। এরপর থেকে পরিবার, আত্মীয়-স্বজন এমনকি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায় থেকে তার সন্ধানের জন্য নানান দৌড়ঝাঁপ করেও আতিকের কোন সন্ধান বের করতে পারেননি। গত বুধবার নিখোঁজ আতিকুর রহমানের রাসেলের সন্ধান চেয়ে হাইকোর্টে হেবিয়াস কর্পাস (সশরীরে হাজির কর) রিট করেন আ
11/07/2024
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা
———
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
11/07/2024
রাষ্ট্রযন্ত্র উপেক্ষা করে কোটা সংষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন।
১০ জুলাই ২০২৪, বুধবার
সরকারী চাকুরীতে বিভিন্ন ধরণের কোটা পুনর্বহালে করে মেধাবীদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ‘কোটা সংষ্কারের দাবী’তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে বিক্ষোভ করে। এসময় পুলিশ বাধা সৃষ্টি করলে পুলিশের সাঁজোয়া যান দখল করে শিক্ষার্থীরা।
#কোটা_সংষ্কার #কোটা_বাতিল #চাকুরিতে_কোটা #সরকারী_চাকুরী #ছাত্র_বিক্ষোভ #প্রতিবাদ
02/07/2024
আলহামদুলিল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Rājshāhi
