বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর

Share

রাজশাহী মহানগর বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন দলীয় পেইজ

Photos from বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর's post 13/07/2026

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীকে গবেষণাগার অভ্যন্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান প্রতিষ্ঠানের উপ-পরিচালক ড. মো. গোলাম মোস্তফা।

এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী,
আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের সাইন্টিফিক অফিসার মিনার মাহমুদ, সাইন্টিফিক অফিসার ইয়াদুল ইসলাম, আঞ্চ‌লিক মুর‌গি খামারের উপ-প‌রিচালক ডা. মোহাম্মাদ তো‌ফিজুল ইসলাম, পো‌ল্ট্রি জে‌নে‌টি‌সিস্ট ডা. অসীম কুমার প্রামা‌ণিক, জু‌নিয়র অ‌ফিসার (প্রডাকশন) আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

#বিএনসপি

11/07/2026
Photos from বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর's post 11/07/2026

রাজশাহীতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

এ সময় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।


#বিএনসপি

25/06/2026

পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
****************************
পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

বাণীতে রাসিক প্রশাসক মহোদয় বলেন, ‘পবিত্র আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। ইতিহাসের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে শাহাদাত বরণ করেন। আমি হযরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

আসুন, পবিত্র আশুরার মহান আদর্শ হৃদয়ে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করি। মহান আল্লাহ তায়ালা পবিত্র আশুরার অসীম তাৎপর্য উপলব্ধি করে আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন। আমিন।

16/06/2026

দেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

19/04/2026

আজ ১৯ এপ্রিল ২০২৬, রবিবার রাত ৩টা ১০ মিনিটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন।

গতকাল (১৮ এপ্রিল, শনিবার) বেলা ৩টা থেকে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এ কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।


Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

মালোপাড়া, সোনাদিঘী মোড় রাজশাহী
Rajshahi
৬০০০