11/06/2026
*আইবিডব্লিউএফ (IBWF) এয়ারপোর্ট থানার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত*
রাজশাহী মহানগরীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় আইবিডব্লিউএফ ( *IBWF* ) এয়ারপোর্ট থানার উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ এয়ারপোর্ট থানার সভাপতি *মোঃ সুজা উদ্দিন* । সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি *মোঃ মোজাম্মেল হক,* *ইকবাল হোসেন মাসুম* , সাংগঠনিক সম্পাদক *মোঃ আবু হানিফ* , অফিস সম্পাদক *মোঃ লিটন* , প্রচার সম্পাদক *সোহেল* , *ডাঃ আলী রেজা* , *ফারুক* সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ এয়ারপোর্ট থানার সেক্রেটারি *ডাঃ মোঃ নাজমুস সাকিব* ।
সভায় বর্তমান ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো ব্যবসায়িক সমস্যা বা সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়ীদের যেকোনো ন্যায্য দাবি, অধিকার ও সমস্যা সমাধানে আইবিডব্লিউএফকে আরও কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে ব্যবসায়ী সমাজের কল্যাণ, উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রচার ও মিডিয়া সম্পাদক
আব্দুল খালেক (সোহেল )
আইবিডব্লিউএফ (IBWF)
এয়ারপোর্ট থানা, রাজশাহী।