আমরা পরোপকারী পরিবার (APP) এর Undergraduate Scholarship Program 2026 বৃত্তির জন্য যেসব শিক্ষার্থী ভাই-বোনেরা আবেদন করেছেন তাদেরকে ব্যাক্তিগত ভাবে রাকসু ভিপি জাহিদ ভাই যোগাযোগ করতে বলেছেন।
ভাইয়ের যোগাযোগ নাম্বার
01787604128 (what's app)
অথবা রাকসু ভবনে ভাইয়ের অফিসে গেলেও হবে।
RUCSU VP Zahid
মুসলিম আমি,সংগ্রামী আমি, আমি চির রণবীর।
কি আর করা। সংগীত বাধ্যতামূলক করলে গান না পারলেও তো গাইতেই হবে!
বাধ্য হয়ে গাইতে গিয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর গানটার বারোটা বাজায় দিলো।
এই কনফিডেন্স নিয়ে সবার জন্য সংগীত বাধ্যতামূলক করছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়।
সামনে যে কত শিক্ষার্থী মনঃকষ্ট নিয়ে মাহফুজুর রহমান আর হিরো আলম হতে বাধ্য হবে তার ইয়ত্তা নেই।
ছাত্রদলের এত সহ-সভাপতি (ভিপির) বিপরীতে ছাত্রশিবিরের সহ-সভাপতি (ভিপি) মাত্র ৪ জন। সাদিক কায়েম, ইব্রাহীম রনি, মোস্তাক জাহিদ আর রিয়াজুল। এই একমাত্র ক্ষেত্রে শিবির ছাত্রদলের থেকে অনেক পিছিয়ে।
❤️🩹
29/04/2026
"ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!"
29/04/2026
আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল ডাইনিং পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়। ডাইনিং কর্মকর্তা-কর্মচারীদেরকে খাবারের মান বৃদ্ধি ও মাঝে মাঝে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সম্পর্কে সর্বোচ্চ সচেতন থাকতে দৃষ্টি আকর্ষণী দেয়া হয়।
রিডিং রুম পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়।
হল সংসদের সাথে বসে শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়।
পরবর্তীতে হল সংসদ কে সাথে নিয়ে হল প্রাধ্যক্ষ ড.Shah Mahdi স্যারের সাথে মিটিং করা হয়। উক্ত মিটিংয়ে স্যারকে রিডিং রুমে এসি প্রদান, হল ডাইনিং এ খাবারের মান বৃদ্ধি সহ শিক্ষার্থীদের নিয়মিত সমস্যাগুলো সমাধান করার জন্য দাবি জানানো হয়। আশা করি, স্যারের কথা অনুযায়ী হল প্রশাসন উক্ত ব্যাপারগুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ।
রাকসু ভবনের সামনে রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জোহাকে খুজতে এসেছে সেই মুজাহিদ। পেলে কি না জানি করে বসে।
#এডমিন পোষ্ট
একই ঘটনা উনিশ শতকের মাঝামাঝি ঘটলো। ঈশ্বরচন্দ্র গুপ্ত কে সবাই 'গুপ্ত' বলে খ্যাপানো শুরু করলো। ঐ যে যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কথা বলছি।
আপনারা অন্য কাউকে মনে করিয়েন না। ব্রিটিশ শাসন থাকাবস্থায় তিনি কবি ছিলেন। তবু উনি লন্ডনে যান নি কখনো। লন্ডনে যাওয়া তো দূরের কথা ইংরেজি শিক্ষার ই ঘোর বিরোধী ছিলেন তিনি। লন্ডনের বাবুদের তীব্র ব্যঙ্গ করে কবিতা লিখতেন। এমন ব্যঙ্গ যে কেউ দোষ ও দিতে পারতো না।
তবুও নামের কারণে সবাই গুপ্ত বলে খ্যাপাতো। তৎকালীন তুমুল জনপ্রিয় 'প্রভাকর' পত্রিকার সম্পাদক এই ঈশ্বরচন্দ্র গুপ্ত জবাবে দ্ব্যর্থবোধক দুইটা ঐতিহাসিক লাইন লিখলেন,
"কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর
তাহার প্রভায় প্রভা পায় প্রভাকর"
সবাই অবাক বনে গেল। এভাবে ও জবাব দেয়া যায়!
এখন যারা খাম্ (দুঃখিত) বৈদ্যুতিক খুঁটিতে 'গুপ্ত' লিখে সর্বত্র প্রকাশ্য খুঁটির সম্মান নষ্ট করছেন, খুঁটির মাধ্যমে বিদ্যুৎ পেয়েও না পাওয়ার ভান করছেন, তারা আসলে এ যুগের ঈশ্বরচন্দ্র গুপ্তকে হেয় করার চেষ্টা করতেছেন। ঐ জায়গায় সে যুগের ঈশ্বরচন্দ্র গুপ্ত থাকলে ঠিক ই লিখে ফেলতেন
"কে বলে খাম্বা গুপ্ত, ব্যাপ্ত চরাচর
তাঁহার কারেন্টে প্রভা পায় প্রভাকর।"
(বি. দ্র. ছন্দের স্বার্থে বৈদ্যুতিক খুঁটির সমার্থক শব্দ ব্যবহৃত)
24/04/2026
শোয়েব আখতারের মতোই, এই পেস রেকর্ড ও কারো ভাঙা মুশকিল হয়ে যাবে।
23/04/2026
ধরুন আপনি ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ মধ্যরাতে গাঁয়ের উপর কি সব ভেঙে পড়ে ঘুম ভেঙে গেল। আপনি পরে বুঝতে পারলেন টেবিলে জায়গা না হওয়ার কারণে বিছানার পাশে রাখা বই এর স্তুপ পড়ে আপনার ঘুম ভেঙেছে। ভাবা যায় তখন কি ভালোটাই না লাগবে? সর্বাঙ্গে বই,সরায় রাখবি কই?
বই খাইছিলেন কখনো? অনেক বলদায়ক খাবার। সকালে সারা দুনিয়ার যে শ্রেষ্ঠ বইটা আছে আরবিতে লেখা, ওটা দিয়ে শুরু করলেন, তারপর কিছু কবিতা পান করলেন, ক্লান্ত দুপুরে কিছু ছোটগল্প কামড়ালেন,স্নিগ্ধ বিকেলে কিছু উপন্যাস খেতে পারেন আর ঝিঁঝিঁ ডাকা রাতে কিছু নস্টালজিক গল্প বা প্রবন্ধ চিবোতে চিবোতে ঘুমিয়ে পড়লেন,এই আর যা।
জ্ঞানী গুণীদের সব কথা শুনতে নেই বুঝছেন ভাই। টলস্টয় না হয় বলেই দিছে যে,বাছাধন রে, বেঁচে থাকতে তিনটা জিনিসের প্রয়োজন, বই বই আর বই। না, সত্য না। সত্য হলে লেখকেরা না খেয়ে মরে কেন?
তারা আরও কি সব বলেছেন যে বই কিনে নাকি কেউ দেউলিয়া
ও হয়না। না হলেই ভালো।
কিন্তু ভালবাসা টা মন থেকে চলে আসে কখন জানেন,যখন দেখা যায় দুনিয়ার শ্রেষ্ঠ বইটার প্রথম শব্দ হল পড়ো। সেই কথা উপেক্ষা করার জো আমাদের নাই।
ছবি ও লেখা: ১০ নভেম্বর ২০১৯
রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছু'রিকাঘা/তের প্রতি'বাদে বি/ক্ষোভ, রাকসু ভিপির সংহতি
#এডমিন পোষ্ট
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi
6000
