13/05/2026
নবীনরা এসেছে আমাদের প্রাণের ক্যাম্পাসে।
নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষ—সবকিছু মিলিয়ে তাদের জীবনের একদম নতুন অধ্যায়ের শুরু। এদের অনেকেই প্রথমবারের মতো পরিবার ছেড়ে এসেছে। পরিচিত অভ্যস্ত পরিবেশ থেকে দূরে এসে তারা স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি, সংকোচ কিংবা মানসিক চাপ অনুভব করতে পারে। এই সময়ে একজন সিনিয়রের হাসিমুখ, আন্তরিকতা, স্নেহ ও সহানুভূতি তাদের জন্য অনেক বড় আস্থার জায়গা হতে পারে।
দুঃখজনকভাবে, কখনও কখনও “সেকশন কল” কিংবা “ইন্টারঅ্যাকশন” এর নামে কিছু নবীনকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলা হয়। এমনকি বিগত বছরগুলোতে এমন ঘটনাও ঘটেছে, যেখানে কিছু শিক্ষার্থী নামাজ আদায় থেকেও বিরত থাকতে বাধ্য হয়েছে। একজন মুসলিমের জন্য এটি কেবল অনাকাঙ্ক্ষিত নয়, বরং অত্যন্ত গর্হিত একটি বিষয়। কোনো সংস্কৃতি, কোনো সিনিয়রিটি, কোনো প্রথাই একজন মানুষের মৌলিক ইবাদত ও মর্যাদার উপরে হতে পারে না।
একইসাথে এটাও সত্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু শৃঙ্খলা, সামাজিক রীতি ও আচরণবোধ রয়েছে—যা নতুনরা প্রথমদিকে নাও জানতে পারে। তাই তাদের ভুলত্রুটি হলে সেটা সংশোধনের দায়িত্বও আমাদের, অপমান করার নয়। একজন নবীনকে সুন্দরভাবে বুঝিয়ে বলা, ধৈর্য নিয়ে গাইড করা এবং ভালোবাসা দিয়ে শেখানোই একজন উত্তম সিনিয়রের পরিচয়।
আর নবীন ভাইদের প্রতিও আমাদের কিছু কথা—
RUET কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়; এটি একটি সম্মানিত পরিবার। এখানে চলাফেরা, কথাবার্তা, অনলাইন কার্যক্রম—সবকিছুতেই শালীনতা, সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর পরিচয় কেবল তার একাডেমিক অর্জনে নয়, বরং তার আচার-আচরণ, ভাষা ও ব্যক্তিত্বেও প্রকাশ পায়।
তাই সবার সাথে ভদ্রতা ও সম্মানের সাথে কথা বলা, সীমারেখা ও ব্যক্তিগত মর্যাদার প্রতি সচেতন থাকা, এবং এমন কোনো আচরণ বা মন্তব্য থেকে বিরত থাকা উচিত যা অন্যকে অস্বস্তিতে ফেলতে পারে। একটি সুন্দর ক্যাম্পাস সংস্কৃতি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও উত্তম চরিত্রের মাধ্যমে।
আমরা চাই, RUET এমন একটি পরিবেশ হোক—
যেখানে সিনিয়ররা হবে অভিভাবকের মতো,
আর জুনিয়ররা হবে ভদ্রতা, আদব ও সম্মানে উজ্জ্বল।
রাসূল ﷺ বলেন,
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا
যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। (তিরমিযি-সহিহ)
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "পারস্পরিক দয়া, ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মু’মিনদের একটি দেহের মত দেখবে" (বুখারি)
তিনি ﷺ আরো বলেন,
"আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে" (তিরমিজি-হাসান)
আসুন, আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলি যেখানে
ক্ষমতার প্রদর্শন নয়, চরিত্র হবে পরিচয়।
ভয় নয়, ভালোবাসা হবে সম্পর্কের ভিত্তি।
আর প্রতিটি মানুষ তার সম্মান, নিরাপত্তা ও দ্বীনের ব্যাপারে থাকবে স্বস্তিতে।
— Islamic Society of RUET
13/05/2026
ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত-
*সাপ্তাহিক পাঠচক্র*
বিষয়: মুহাম্মদ সা. এর সীরাহ (মক্কা বিজয় এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ)
সময়: বৃহস্পতিবার বা'দ মাগরিব
স্থান: লাইব্রেরির পিছনের (হামিদ হলের সামনের) টঙ
পাঠচক্রে এসে আমরা,
১) কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারব
২) লিডারশিপ কোয়ালিটি অর্জন করতে পারব
৩) এনালাইটিক্যাল এবিলিটি বাড়াতে পারব
৪) প্রোপার ডিসিশন মেকিং সম্পর্কে জানতে পারব
৫) সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবজাতির মুক্তির দূত মুহাম্মদ সা. এর জীবনী জানতে এবং এই বিষয়ে কথা বলতে পারব
পাঠচক্রের জন্য কোন বই নির্দিষ্ট করে দেওয়া হল না।
যে কোন বই থেকে পড়ে আসা যাবে।
সাজেস্টেড ম্যাটারিয়ালস:
১) আর-রাহীকুল মাখতুম, সফিউর রহমান মুবারকপুরি
২) সীরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি (র)
৩) সীরাতুর রসূল, ড. আসাদুল্লাহ আল গালিব
৪) মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, নইম সিদ্দিকী
সহ যে কোন সিরাহ।
বি.দ্র.: পাঠচক্রটি শুধু ছেলেদের জন্য। শীঘ্রই লেডিস হল প্রাঙ্গণে মেয়েদের জন্য নিয়মিত পাঠচক্র আয়োজনের চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
*আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত।*
08/05/2026
আজ আল কুরআন এর দারস এ ইনশাআল্লাহ পুরষ্কার বিতরণ হবে৷ (বাদ আসর)
বিজয়ী ভাইয়েরা অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
ইসলামিক সোসাইটি অফ রুয়েট কতৃক আয়োজিত প্রতিযোগীতা-গুলোর ফলাফল প্রকাশ ও পুরষ্কার ঘোষণাঃ
ক) বুক-রিভিউ প্রতিযোগীতাঃ
১। Sarwar Hossain Shihab (ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য)
২। Rabeya Khatun (এপিটাফ)
৩। Rezwan Habib (প্রোডাক্টিভ মুসলিম)
৪। Neamul Islam (কিতাবুল বুয়ু)
৫। Mahmudul Hasan (উমরাহ সফরের গল্প)
বুক রিভিউ প্রতিযোগিতায় বিচারক ছিলেন, শাহেদ হাসান ভাই (লেখক ও গবেষক)
খ) ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ঃ
বিজয়ী
Hozaifa EEE 22
Mahfuz EEE 22
রানার'স আপ:
Saif CME 22
Mohsin CME 22
তাদের জন্য ইসলামিক সোসাইটি অফ রুয়েট এর পক্ষ থেকে থাকছে বিশেষ পুরষ্কার।
ক) বুক রিভিউ প্রতিযোগিতায়ঃ
১। ৮০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
২। ৬০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৩। ৪০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৪। ৩০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৫। ২০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
খ) ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ঃ
১। ৭০০৳ নগদ অর্থ
২। ৪০০৳ নগদ অর্থ
07/05/2026
ইনশাআল্লাহ আজ, বৃহস্পতিবার বাদ-মাগরিব লাইব্রেরীর কাছের টঙে সাপ্তাহিক পাঠ চক্র অনুষ্ঠিত হবে।
বিষয় - রাসূল সা. এর মাদানী জীবন (মু'তার যুদ্ধ)।
কোন নির্দিষ্ট বই নির্ধারণ করা হলো না।
সবাইকে যথাসাধ্য প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। অংশগ্রহণকারী প্রত্যেকেই ইনশাআল্লাহ কিছু না কিছু বলবো।
বিদ্রঃ পাঠচক্র রুয়েটের সকল ছাত্রের জন্য উন্মুক্ত।
06/05/2026
ঈমান—কেবল একটি শব্দ নয়;
এটা অন্তরের আলো, জীবনের দিশা।
কিন্তু এই আলো সবসময় সমান থাকে না। গাফিলতি, গুনাহ আর দুনিয়ার মোহে তা ধীরে ধীরে ম্লান হয়ে যায়।
ঈমানের বিপর্যয় হঠাৎ আসে না; নিঃশব্দে হৃদয়কে কঠিন করে ফেলে। যে অন্তর একদিন কেঁপে উঠতো, তা হয়ে যায় নিরব-কঠোর।
তবুও আশা রয়ে যায়। যত্নে-পরিচর্যায় ঈমান আবার জেগে উঠে।
এই অন্তরের আলোকে রক্ষা করার জন্যই—
অবিরাম এই নিরব সংগ্রাম।
ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত "সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজন,
📚বিষয়ঃ "ঈমানের বিপর্যয় ও পরিচর্যা"
🎙️আলোচক: মুফতি নুর মোহাম্মদ (হাফিঃ)
মুহতামিম, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, নিউমার্কেট, রাজশাহী
ইনশাআল্লাহ্। আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
সময়ঃ বাদ আসর (জুম্মাবার), ৮ মে, ২০২৬
স্থান: রুয়েট কেন্দ্রীয় মসজিদ
05/05/2026
৫ মে, ২০১৩ দিবাগত রাত।
হেফাজতে ইসলামের সমাবেশে নিরীহ নিরপরাধ মানুষদের উপরে পরিচালিত হয় পরিকল্পিত হত্যাকাণ্ড - গণহত্যা।
যা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান কাঠামোবদ্ধ ইসলাম বিদ্বেষের ধারক-বাহকদের কর্তৃক মুসলিমদের না-মানুষ মনে করার কদর্য মনোভাব কে নগ্ন ভাবে উন্মোচিত করে।
হত্যাকাণ্ডের পর দেশের সর্বোচ্চ আইন সভা- সংসদে দাঁড়িয়ে তৎকালীন 'প্রধানমন্ত্রী' ব্যাঙ্গ ও তাচ্ছিল্য করে বলেছিল, "ঐদিন শাপলা চত্বরে কোন হত্যাকাণ্ড ঘটেনি বরং কিছু লোক গায়ে রং মেখে শুয়ে ছিল।"
বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও নারী-বৃদ্ধ-শিশুদের রক্ত প্রবাহিতকারী "বিশ্ব নেতাদের" হাতের পুতুল হিসেবেই তিনি একথা বলেছিলেন।
নিতান্তই দুঃখের বিষয় যে ঐ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঠিক অল্প কিছুদিন পরেই খুনিদের সাথে শহীদদের সহযোদ্ধাদের আপত্তিকর মাখামাখি আমরা লক্ষ করেছি।
দেখেছি শহিদ, নিখোজ ও আহতদের অসহায় পরিবারগুলোর প্রতি নির্বিকার অবহেলা। এমনকি শহিদদের তালিকা প্রকাশের কাজেও লজ্জাজনক গাফেলতি।
এসব পৈশাচিক এবং অবিবেচনা প্রসূত কর্মকান্ডের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা মনে করি ঐ নির্মম হত্যাকাণ্ডের যথাযথ বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি দিয়ে নিজেদের ঐতিহাসিক দায় মোচন করা বাংলাদেশের অবশ্য কর্তব্য।
আমরা আহ্বান জানাচ্ছি,
⚠️ শাপলার এই নির্মম হত্যাকাণ্ডকে জাতীয় ভাবে
"শাপলা গনহত্যা" হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
সেইসাথে আমরা আহ্বান জানাচ্ছি-
আসুন এমন সব গণহত্যার পিছনে থাকা প্রকৃত কারণ- ইসলামোফোবিয়ার মুলোৎপাটনে যার যার জায়গা থেকে আমরা সবাই সক্রিয় ভূমিকা পালন করি।
আসুন, মানবতার মুখোশ পরে থাকা বিভিন্ন বাতিল "তন্ত্র-মন্ত্রের" ধ্বজাধারী প্রতারকদের প্রতিহত করি।
01/05/2026
ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত
"সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজনের আলোচ্য বিষয় থাকছে,
"ক্বাবার প্রতি আকর্ষণ ও মুমিনের ইমান"
এ সপ্তাহের আলোচক হিসেবে থাকছেন,
মুফতি আব্দুল্লাহ আল কাফি(হাফিঃ)
শিক্ষা সচিব, জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহী
ইনশাআল্লাহ্। আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ্।
সময়: বাদ আসর - ১ মে, ২০২৬ খ্রি. জুম্মাবার
স্থান: রুয়েট কেন্দ্রীয় মসজিদ
30/04/2026
ইনশাআল্লাহ আজ, বৃহস্পতিবার বাদ-মাগরিব লাইব্রেরীর কাছের টঙে সাপ্তাহিক পাঠ চক্র অনুষ্ঠিত হবে।
বিষয় - রাসূল সা. এর মাদানী জীবন (খাইবার অভিযানের পরবর্তী)।
কোন নির্দিষ্ট বই নির্ধারণ করা হলো না।
সবাইকে যথাসাধ্য প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। অংশগ্রহণকারী প্রত্যেকেই ইনশাআল্লাহ কিছু না কিছু বলবো।
বিদ্রঃ পাঠচক্র রুয়েটের সকল ছাত্রের জন্য উন্মুক্ত।
24/04/2026
"আবুবকর-উমার মাথার মুকুট
উছমান-আলি হৃদয়ের স্পন্দন
আইশা আমাদের সম্মানিতা মা।
আর ওহী লেখক প্রিয় ভাই মুয়াবিয়া।
সকল সাহাবির প্রতি সম্মান ও ভালোবাসা।
সাহাবিদের প্রতি আমাদের আকিদা।
রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাইন।"
প্রিয় রুয়েটিয়ান,
আমাদের সমাজে রাসূল ﷺ এর সম্মানিত সাহাবিদের নিয়ে খুব বাজে কিছু কথা শোনা যায়। তাও বিশেষ করে শিক্ষিত সমাজে। অনেক অজ্ঞ ও নীচ স্বভাবের মানুষ তাঁদের গালি পর্যন্ত দিয়ে ফেলেন। আউযুবিল্লাহ।
সাহাবিদের বিষয়ে আমাদের আকিদা আসলে কেমন হওয়া উচিত?
ইসলামিক সোসাইটি অফ রুয়েট এর আজকের (শুক্রবার) দারস এর আলোচ্য বিষয় এটি-ই।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
সকলেই উপস্থিতি হওয়ার চেষ্টা করি। ও নিজের বন্ধুদের নিয়ে আসি। ইনশাআল্লাহ।
আজ (শুক্রবার)
বাদ আসর (~বিকাল ৫.২০)
রুয়েট, সেন্ট্রাল মসজিদ।
23/04/2026
আলহামদুলিল্লাহ্, ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত "সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজনের আলোচ্য বিষয় থাকছে,
"সাহাবীগণের বিষয়ে আকিদা" رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ
এ সপ্তাহের আলোচক হিসেবে থাকছেন,
মুহাম্মাদ আরাফাত যামান
দাওরা হাদীস, আল মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী
ইনশাআল্লাহ্। আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ্।
সময়: বাদ আসর, ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. জুম্মাবার
স্থান: রুয়েট কেন্দ্রীয় মসজিদ
16/04/2026
ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত "সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজনের আলোচ্য বিষয় থাকছে,
"হারাম উপার্জন থেকে বেঁচে থাকা"
এ সপ্তাহের আলোচক হিসেবে থাকছেনঃ
- মোঃ নাজমুল আলম (হাফিঃ),
-প্রধান পেশ ইমাম, কেন্দ্রীয় মসজিদ, রুয়েট
ইনশাআল্লাহ্। আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর
দেওয়ার চেষ্টা করবেন।
🕔সময়ঃ বাদ আসর (জুম্মাবার), ১৭, এপ্রিল ২০২৬
🕌স্থান: রুয়েট কেন্দ্রীয় মসজিদ