26/04/2021
ক্লিক করে করোনায় ভারতের বর্তমান অবস্থা দেখলে আশা করি সবাই সচেতন হবেন৷ দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। কবরের পর কবর হচ্ছে, শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে৷
আমাদের দেশেও এখন করোনা রোগী বাড়ছে, বাড়ছে মৃত্যুও ৷ ভয়াবহ রূপ নেওয়ার আগে সবাই সচেতন হোন৷ মহান আল্লাহ আমাদের হেফাজত করবে❤️
13/04/2021
❤️❤️
ইনি একজন বিদেশী নাগরিক। পেশায় ডাক্তার।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত রাজশাহী কাশিয়াডাংগা এলাকায় বাস করেন। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে সাইকেল চালিয়ে ছুটে যান বস্তিবাসী, গরীব-দুখী ও অসহায় মানুষের বাড়িতে এবং খোঁজ নিয়ে দেখেন কে কোন অসুখে ভুগছেন। তারপর তিনি তাদের ফ্রি চিকিৎসা করেন ও ঔষধ দেন।
তার এই মহৎ উদ্যোগ অনেক অসহায় মানুষকে রোগমুক্তি দান করেছে। আমাদের দেশের ডাক্তারদের উচিৎ উনার কাছে শিক্ষা গ্রহন করা। দেশের প্রত্যেক ডাক্তার যদি অন্তত সপ্তাহে একদিন ফ্রি রোগী দেখেন, তাহলে অসংখ্য গরীব অসহায় মানুষ চিকিৎসার অভাবে মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে!!