গড়গড়ী ইউনিয়ন পরিষদ

গড়গড়ী ইউনিয়ন পরিষদ

Share

"গড়গড়ী ইউনিয়ন পরিষদ" অফিসিয়াল পেজ

17/02/2026

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন...অভিনন্দন

16/02/2026

🎉🌿 অভিনন্দন ও শুভকামনা 🌿🎉

গড়গড়ী ইউনিয়ন সর্বসাধারণের পক্ষ থেকে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হোক—
এই প্রত্যাশা করি।

🇧🇩 গড়গড়ী ইউনিয়ন সর্বসাধারণ 🇧🇩

06/04/2025

ফিলিস্তিনের অশ্রু ভরা ভূমিতে, আল্লাহর পরীক্ষা চলছে। তিনি তার বান্দাদের পরীক্ষা নিচ্ছেন—এটি তার এক অমোঘ বিধান। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখের মধ্যে আল্লাহ তাদের পরীক্ষা করছেন, তাঁদের ধৈর্য এবং বিশ্বাস যাচাই করছেন। 🌙
😭😭😭😭😭😭😭
তবে এই দুঃখের মাঝে, আমরা মুসলিমরা যেন এক হয়ে দাঁড়াতে পারি—এটা আমাদের জন্য একটি বড় পরীক্ষা। আজ আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি, কিন্তু আমরা কি সত্যিই একে অপরের পাশে দাঁড়াচ্ছি? এই বিভক্তি আমাদের দুর্বল করে দিচ্ছে। আল্লাহ বলেছেন:
"তোমরা একে অপরের সহায়ক হও, আল্লাহর পথে।" (আল-মায়িদাহ ৫: ۲)

ফিলিস্তিনের ভূমিতে আজ যে অশ্রু ঝরছে, তা বিশ্ববাসীকে এক গভীর বার্তা দিচ্ছে। এটা শুধুই একটি মানবিক কষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। আজ ফিলিস্তিনের মানুষের ওপর যে অত্যাচার চলছে, তা নিশ্চয়ই আল্লাহকে অসন্তুষ্ট করছে, এবং একদিন আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। 😢

ইসরায়েলের এই জালিম ক্ষমতা আর তাদের অপকর্ম চিরকাল থাকবে না। আজ তারা মনে করছে, তাদের ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু তাদের বিচার আসবে—এটা এক অবধারিত সত্য। আল্লাহ কখনও জালিমদের আশ্রয় দেন না। তাঁর বিধান একদিন কার্যকর হবে, এবং যে সমস্ত দেশ ও সম্প্রদায় অন্যায়ভাবে মুসলিমদের ওপর আক্রমণ করেছে, তাদের চূড়ান্ত পরিণতি আসবে। কুরআনেই ঘোষণা করা হয়েছে:
"তোমরা কি মনে করো যে, আল্লাহ জালিমদের অবস্থা উপেক্ষা করবেন?" (আল-ইসলার ۲: ۱۴)

এমনকি আমাদের রাসূল (সাঃ) বলেন,
"আল্লাহ কেবল তাদের শাস্তি দেন না, যারা অন্যদের নিপীড়ন করে। বরং একদিন তারা তাদের নিজের কাজের ফল পাবে।" (সহীহ মুসলিম)

আমরা বিশ্বাস করি, আল্লাহ তার বিচারের দিনে ইসরায়েল এবং তাদের সহযোগীদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবেন। তবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সবসময় ধৈর্য ধারণকারী এবং সত্য অনুসারীদের সাথে আছেন। আমাদের দোয়া ও ঐক্যই আমাদের শক্তি। 🌙

এটি শুধু ফিলিস্তিনের নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি পরীক্ষা। আল্লাহর বিচারের অপেক্ষায় থাকা, তাঁর পথে এক হয়ে দাঁড়ানো, এটিই আমাদের কর্তব্য। ফিলিস্তিনের প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহর ইচ্ছা রয়েছে, এবং একদিন সেই ইচ্ছা বাস্তবায়িত হবে। আল্লাহর বিচার আসছে, ইসরায়েল এবং তার জালিম বাহিনী একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। আল্লাহ আমাদের সাহায্য করুন এবং আমাদের ঈমান শক্তিশালী করুন।

__________এম আর সজীব

#فلسطین #اسرائیل #ইসরায়েল #আল্লাহর_বিচার #ফিলিস্তিন_মুক্তি #মুসলিম_একতা #জালিমদের_বিচার #ধৈর্য_ও_বিশ্বাস #আল্লাহর_হায়াত #ফিলিস্তিন_কষ্ট #আল্লাহর_পথ

12/10/2024

আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, সরেরহাট কল্যাণী শিশু সদন (এতিমখানা) ও বৃদ্ধাশ্রামের পরিচালক, সাদা মনের মানুষ, আমাদের শ্রদ্ধেয় শামসুদ্দিন ওরফে শমেস ডাক্তার চাচা আজ আনুমানিক দুপুর ১ঃ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

23/08/2024

শোক সংবাদঃ
রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট নিবাসী দাদপুর গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম মোল্লা স্যার আজ (২৩ আগষ্ট ২০২৪ ইং) দুপুর ২ টায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম শ্রদ্ধেয় স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

Photos from গড়গড়ী ইউনিয়ন পরিষদ's post 03/08/2024

সদ্য প্রয়াত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল স্যারের কবর জিয়ারত করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম এমপি, আরো ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব আব্দুল ওয়াদুদ এমপি, আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ এমপি।

Photos from গড়গড়ী ইউনিয়ন পরিষদ's post 03/08/2024

সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগ, বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম বাবুল স্যারের কবর জিয়ারত করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: শাহরিয়ার আলম এমপি মহোদয়।

Photos from গড়গড়ী ইউনিয়ন পরিষদ's post 02/08/2024

আজ চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে গোবিন্দপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং ইউসুফপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ভয়ংকর, বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব থেকে বাঁচতে ১৫০ গামবুথ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট বাঘার একমাত্র সফল অভিভাবক জননেতা আলহাজ্ব Mohammed Shahriar Alam এমপি মহোদয়।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Sorer Hat, Bengari, Bagha
Rajshahi
6420

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00