ডিসেম্বর - December ;

ডিসেম্বর - December ;

Share

-সু-দিন একদিন কপালে চুমু খাবে'ই ইনশাআল্লাহ! 🌺

-লেলিন

05/02/2025

আমার মানুষটাও আমার সাথে কথা বলে না!

কি এক দুর্বিষহ সত্য!!

03/01/2025

ইশ! এভাবে কেউ চলে যায়?

10/11/2024

নভেম্বরের এক রাতে ওদের সাথে গল্প হচ্ছে, তোমাকে তখন মনে নাই আমার।
বসে বসে চুপচাপ ওদের দুঃখ গুলো খেয়াল করছি,শুনছি, মাঝে মধ্যে স্বান্তনার হাত দিয়ে পিঠ চাপড়ে বলছি 'সবকিছু ঠিকঠাক হবে একদিন'! যে একদিনের দুরত্ব অজানা!আমারও যে এক কোটি দুঃখ আছে তোমাকে নিয়ে!সেই কথা আমি চিৎকার করে বলতে পারছি না! আমি বলতে পারছি না তোমাকে ছুঁতে পারি না বহু বছর হয়ে যায়! তোমাকে দেখি না কত কত শুক্রবার হয়! বলতে পারি না তোমাকে দেখার তৃষ্ণায় ছটফট করা দুচোখে ভাসা অর্থ! বলতে পারি না লক্ষীটি তোমাকে ভালোবাসি,তোমাকে ভালোবাসি আমি! রাত ভারী হয়! ওরা চলে যায়, জোয়ান হও তুমি, জোয়ান হয় তোমার রেখে যাওয়া চকচকে স্মৃতি! ব্যাথায় টনটন করে হৃদয়! তুমি নাই! তুমি নাই...

-লেলিন

18/10/2024

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইল তোমারে ভুইলা যাইতেছি— নিজেরে মনে হইলো স্বার্থপর।

আবার মনে হইলো, সব ভুইলা যাওয়া স্বার্থপরতা না, কোন কোন ভুইলা যাওয়া নিজের প্রতি দয়া করা।

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইলো, তুমি আমারে আর ভালোবাসো না, মনে হইলো তোমারে দেখিনা অনেকদিন হইয়্যা গেছে।

মনে হইলো,
বুকের ভিতর কিছু দুঃখ থাকা ভালো
বুকের ভিতর কিছু দুঃখ থাকা ভালো..

কথা: আরিফ হুসাইন

18/10/2024

তবুও আসুক! মা' বিহীন গভীর রাতে কাঁপুনী দিয়ে জ্বর আসার মতো করে সে আসুক।তবুও সে আসুক🤍

30/09/2024

দরজায় দাঁড়িয়ে আছে স্মৃতিকাতর মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

12/09/2024

নেইমার! একটি আবেগ,একগুচ্ছ অকৃত্রিম ভালোবাসা,একটি যন্ত্রণাদগ্ধ নাম। বিরানব্বই এ সাও-পাওলোতে জন্ম নেওয়া ছোট ছেলেটা আজ ফুটবল বিশ্বে রাজত্ব করছে দুঃখের রাজকুমার হয়ে। সান্তোসে ক্যারিয়ার শুরু করা নেইমার পিছনে ফেলেছে একের পর এক অসংখ্য রেকর্ড। পেলে,রোনালদো,রিভালদো,কাকা'দের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করে নেতা হয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।মাত্র ১৯ বছর বয়সে ১১-১২ সিজনে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়ে যেন জানান দিয়েছিলেন "দেখো ফুটবল,নেইমার এসে গেছে! "। যুগের পর যুগে আসা মহারথীদের পিছনে ফেলে একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে।
ক্যাপটেনের ঐ আর্মব্রান্ড পরিহিত নেইমার যেন এক যোদ্ধা। এ যুগের রোনালদো,মেসির পর যাকে ভাবা হতো ফুটবল বিশ্বের শাসনকর্তা। ফুটবল বিশ্বে তাক লাগানো রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফারে প্যারিস ফুটবল শাসন করা নেইমার হয়ে উঠে ভয়ংকর উইঙ্গার। দলের প্রাণভোমরা নামে খ্যাত নেইমারের হতে পারতো একটা বর্ণময়,সাফল্যে ভরপুর সমৃদ্ধ বর্ণিল ক্যারিয়ার। ফুটবল ঈশ্বর নিজ হাতে ফুটবল প্রতিভা ছড়িয়ে দিয়েছিলেন তারমধ্যে। তেমনিকরে লেলিয়ে দিয়েছেন ইনজুরিকে। একের পর এক ইনজুরিতে টগবগে দুরন্ত ক্যারিয়ার থমকে গেলো। কিন্তু এই নেইমার তো একটা যোদ্ধা।সে হারার আগে হারে না। সে ফিরে আসে,নেইমার ফিরে আসে। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া নেইমার; পেলে'র হলুদ জার্সি গায়ে ৭৭ গোলের মাইলফলক অতিক্রম করে নাম লেখালো ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার হিসেবে। ক্লাব ক্যারিয়ারে অসংখ্য ম্যাচে তার দু-পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছে ভক্তদের। সান্তোস থেকে লা-লিগা, চ্যাম্পিয়নস লিগ,লিগ-ওয়ান,সৌদি লিগ সহ সারাবিশ্ব তার ফুটবল নৈপুণ্যে বিভোর। শতবর্ষী ব্রাজিল ফুটবলের কখনো পতন হয় না,ওরা শিকর রেখে যায়। সেই শিকর আজকের নেইমার। নেইমার ফিরুক তার ফুটবল সৌন্দর্য্য নিয়ে।এই ব্রাজিলে বড্ড প্রয়োজন তাকে। নেইমার ফিরুক।
- লেলিন

29/08/2024

যোগাযোগ'হীনতায় প্রেম মুছে যায়?

26/08/2024

একদিন মেঘ হয়ে যাবো। বৃষ্টি হয়ে নামবো তোমার গায়ে,তুমি ভিজবে আর বলবে এই বৃষ্টি তো আমার ভিষণ পরিচিত!

12/08/2024

দুঃখ'রা পাখি হয়ে উড়ে যাক,থেকে যাও তুমি...

18/07/2024

ঠিক যেন ১৯৭১ সালের ১৬-ই ডিসেম্বর! বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ... ✊

১৮ জুলাই,মিরপুর। ✨

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Rajshahi