27/04/2024
২ নং নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আহসান হাবীব আজ বিকাল ৪ টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Help for people...
27/04/2024
২ নং নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আহসান হাবীব আজ বিকাল ৪ টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
21/02/2024
আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় নেমে এসেছিলেন তরুণ ছাত্ররা। পুলিশের লাঠি ও গুলির বর্ষণে নিহত হন বহু নিরপরাধ ছাত্র। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার।
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে (২১ ফেব্রুয়ারি) 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
06/10/2023
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে বিগত বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখার জন্য ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অর্জন করেন।
29/05/2023
বাগমারায় নরদাশ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ....
26/03/2023
২৬ শে মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৩ উদযাপনে নরদাশ ইউনিয়ন পরিষদ ইউপি সচিব ও সকল ইউপি সদস্য , গ্রাম পুলিশ, মিলে পতাকা উত্তোলন.....
16/12/2022
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরদাশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
11/12/2022
আজ টিসিবির পন্য সরকারের নির্ধ্যারিত মুল্য বিক্রয় উদ্বোধন করার সময়।
২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির আবেদন শর্তাবলী:
১। বয়সসীমা ২০ হতে ৫০ বছর। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
২। পরিবারে কর্মক্ষম অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।
৩। সরকারের চলমান অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচি/প্রকল্পের উপকারভোগী নন।
৪। ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন না।
অগ্রাধিকার শর্তাবলী:
প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা বা পরিবারের কোন জমি নেই অথবা নিজ মালিকানার বসত ভিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ ০.১৫ একর (১৫ শতাংশ) অথবা কম। ভূমিহীন যে সব পরিবারের মহিলা অসচ্ছল ও অসহায় এবং যাদের অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।
যে পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে, তবে কৃষিক্ষেত্রে দিনমজুর হিসেবে কাজ করে সে পরিবার অগ্রাধিকার পাবে।
যে সব দরিদ্র পরিবারে কিশোরী আছে সে সকল পরিবারের “মা” অগ্রাধিকার পাবে। কিশোরীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বাল্য বিবাহ করবে না এবং কোন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকবে না মর্মে অংগীকারবদ্ধ হতে হবে এবং প্রদেয় অঙ্গিকার ভঙ্গকারী উপকারভোগীদের অনুকূলে বরাদ্দকৃত কার্ড তাৎক্ষনিকভাবে বাতিল করা হবে।
যে সকল পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে সেই পরিবারের আবেদনকারী অগ্রাধিকার পাবে।
যে পরিবারের ঘরের দেয়াল মাটির/পাটকাঠি বা বাঁশের তৈরী, সে পরিবার অগ্রাধিকার পাবে।
যে সব দরিদ্র পরিবারে অটিজম/প্রতিবন্ধী সদস্য আছে, সে সব পরিবার ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচনে অগ্রাধিকার পাবে।
উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যাগত অভিবাসীদের পরিবার ও প্রত্যাগত অভিবাসী নারীরা অগ্রাধিকার পাবে।
ইউনিয়ন পরিষদের দায়-দায়িত্ব বিষয়ক স্থানীয়
পর্যায়ে, সচেতনতা বিষয়ক অনুষ্ঠান। প্রধান অতিথিঃ সাঈদা খানম, উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা, রাজশাহী ও সভাপতিঃ মোঃ গোলাম সারওয়ার, চেয়ারম্যান ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ, বাগমারা, রাজশাহী। স্থানঃ পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ, তারিখ ০২-১০-২০২২ ইং ও সহোযোগিতায় ( ইউএনডিপি) এবং আয়োজনে: ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ, বাগমারা, রাজশাহী।
26/07/2022
অদ্য ২৬-০৭-২০২২ ইং তারিখে ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ (এসডিজি) বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ গোলাম সারওয়ার ও ইউপি সদস্য এবং অন্যান্য বিভিন্ন পেশাজীবি, প্রতিবন্ধী, গন্যমান্য ব্যক্তিবর্গ। ০৭,০৮,০৯ নং ওয়ার্ডের মোট ৩০ জন উপস্থিত ছিলেন। সভার খন্ড চিত্র দেওয়া হলো। প্রশিক্ষনের স্থান, হাটমাধনগর উচ্চ বিদ্যালয় হল রুম।
আয়োজনেঃ ইএএলজি প্রকল্পের আওতায় ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ।
26/07/2022
অদ্য ২৫-০৭-২০২২ ইং তারিখে ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ (এসডিজি) বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ গোলাম সারওয়ার ও ইউপি সদস্য এবং অন্যান্য বিভিন্ন পেশাজীবি, প্রতিবন্ধী, গন্যমান্য ব্যক্তিবর্গ। ০১,০২,০৩ নং ওয়ার্ডের মোট ৩০ জন উপস্থিত ছিলেন। সভার খন্ড চিত্র দেওয়া হলো।
আয়োজনেঃ ইএএলজি প্রকল্পের আওতায় ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ।
24/07/2022
ইউনিয়ন পরিষদ পরিকল্পনা টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার ( ইএএলজি ) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ।
আয়োজন: ইএএলজি প্রকল্প আওতায় ০২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ।