🌟 আজকের দিনে, ২০২৪ সালে, তারুণ্যের অগ্রগতি প্রথম যাত্রা শুরু করেছিল। এক বছরের এই পথচলা আমাদের জন্য অনুপ্রেরণার—তারুণ্যের শক্তি আর ঐক্যের বিশ্বাসে এগিয়ে যাওয়ার এক গল্প।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আগামীর পথচলার শক্তি। পাশে থাকুন, এগিয়ে যাক তারুণ্যের অগ্রগতি।
💚 #তারুণ্যেরঅগ্রগতি #১বছরেরযাত্রা
তারুণ্যের অগ্রগতি
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারুণ্যের অগ্রগতি, Social service, Rajshahi.
07/04/2025
আজকের প্রতিবাদ, আগামী দিনের ইতিহাস।
আমরা ছিলাম, আমরা আছি—মানবতার পক্ষে, ন্যায়ের পাশে।
এই আন্দোলনের প্রতিটি ধ্বনি, প্রতিটি পদক্ষেপ ছিল ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য একাত্মতার বার্তা।
বাংলাদেশ আজ গাজা’র জন্য আওয়াজ তুলেছে—ছবিগুলো সেই মুহূর্তের সাক্ষী।
#তারুণ্যেরঅগ্রগতি
তারুণ্যের অগ্রগতি সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমাদের অবস্থান
৬ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১
**স্পষ্ট বিবৃতি**
আমরা, তারুণ্যের অগ্রগতি, ফিলিস্তিনে চলমান গণহত্যা, মিসাইল হামলা, রাসায়নিক গ্যাস আক্রমণ এবং সীমাহীন সহিংসতার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, এই নির্মমতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আমরা 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা'-র প্রতি একাত্মতা প্রকাশ করছি।
কমাশত বোমাবর্ষণ, অনাহার এবং বাকস্বাধীনতার হরণ যেভাবে ফিলিস্তিনে সংঘটিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কোনো রাজনৈতিক বিতর্ক নয়—এটি মানবতা ও ন্যায়বিচারের বিষয়। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা, প্রতিবাদ করা এবং কার্যকর অবস্থান নেওয়াকে আমরা কর্তব্য মনে করি।
আমরা গাজার নির্যাতিত জনগণের প্রতি গভীর সহানুভূতি জানাই এবং পাশ্চাত্য বিশ্বের মিত্রদেশগুলোর অন্ধ সমর্থনের তীব্র নিন্দা জানাই। বিশেষ করে, আমরা সেইসব রাষ্ট্র ও জাতির প্রতি শ্রদ্ধা জানাই যারা এই দুঃসময়ে নিরব না থেকে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং মানবতার পাশে দাঁড়িয়েছে।
আমরা, তারুণ্যের অগ্রগতি, গাজার পাশে আছি।
**৭ই এপ্রিল** —চলুন আমরা এক কণ্ঠে আওয়াজ তুলি: ন্যায়বিচার, শান্তি ও মানবতার পক্ষে।
✨ ঈদ মোবারক! ✨
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারুণ্যের অগ্রগতি পরিবার সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সমর্থকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করা। আসুন, এই আনন্দময় দিনে সবাই মিলে সুখ-দুঃখ ভাগ করে নেই এবং মানবতার সেবায় এগিয়ে আসি।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই ঈদে আমাদের চারপাশের সুবিধাবঞ্চিতদের কথা ভুলে না যাই, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও দোয়া। ঈদ মোবারক!
োবারক #তারুণ্যের_অগ্রগতি #ঈদের_খুশি #সম্প্রীতির_বন্ধন
25/08/2024
**তারুণ্যের অগ্রগতি: বন্যার্তদের সহায়তায় ৩য় ধাপের সফলতা**
তারিখ: ২৫ শে আগস্ট ২০২৪
আলহামদুলিল্লাহ, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তারুণ্যের অগ্রগতি উদ্যোগের আওতায় প্রতি ২৪ ঘন্টা অন্তর বন্যার্তদের জন্য অর্থ পাঠানোর ৩য় ধাপে মহাদেবপুর উপজেলার অন্তর্ভুক্ত কুঞ্জবন বাজার থেকে সংগ্রহ করা **১১,৪১৪ টাকা**, আমাদের বিকাশ নম্বরে প্রাপ্ত **৫০০ টাকা**, এবং আগের হিসাবের **২.২২ টাকা**, এছাড়া সৃষ্টি কিন্ডার গার্টেন, মহিষবাথান এর শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে প্রাপ্ত **২,৮৫০ টাকা**, মোট **১৪,৭৬৬.২২ টাকা** সফলভাবে আস সুন্নাহ ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।
এই অর্থের সাথে প্রথম ধাপে পাঠানো **৬,০৭৫ টাকা** এবং ২য় ধাপে পাঠানো **৫৬,০২৩ টাকা** যোগ করে মোট **৭৬,৮৬৪.২২ টাকা** ইতোমধ্যে পাঠানো হয়েছে।
আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আপনারা এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে সাহায্য করতে থাকবেন।
**সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।**
24/08/2024
**তারুণ্যের অগ্রগতি: বন্যার্তদের জন্য ধারাবাহিক সহায়তা**
২য় ধাপে বন্যার্তদের সহায়তা।
তারিখ ২৪ শে আগস্ট ২০২৪
আলহামদুলিল্লাহ, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তারুণ্যের অগ্রগতি উদ্যোগের আওতায় প্রতি ২৪ ঘন্টা অন্তর বন্যার্ত লোকদের জন্য অর্থ পাঠানোর ২য় ধাপে মহাদেবপুর এলাকাবাসীর কাছ থেকে সরাসরি আদায়কৃত *৫৪,৩৪০ টাকা* এবং আমাদের বিকাশ নম্বরে প্রাপ্ত *১,৬৮৩ টাকা*, মোট *৫৬,০২৩ টাকা* সফলভাবে আস সুন্নাহ ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। এছাড়াও, প্রথম ধাপে পাঠানো *৬,০৭৫ টাকা* সহ মোট *৬২,০৯৮ টাকা* পাঠানো হয়েছে।
আমাদের কার্যক্রম পানি না শুকানো পর্যন্ত অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আপনাদের কাছ থেকে আরও সহায়তা আশা করছি। আপনারা এই মহৎ উদ্যোগে দান করতে থাকুন এবং বন্যার্তদের পাশে দাঁড়ান।
**সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।**
মহাদেবপুরে ,নওগাঁ,শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এর জন্য বলছি কালকে যদি আপনারা আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান তাহলে সকাল 9 টা 30 মিনিটে মহাদেবপুর শহীদ মিনারে উপস্থিত হবেন। আমরা বন্যায় ত্রান্ত হিসেবে কিছু টাকা উত্তোলন করব।
আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই তাদের জীবন ফিরিয়ে আনতে সাহায্য করবে।
📲বিকাশ: 01723083586 ( সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে।)
📌 সম্পূর্ণ টাকাটি আমরা বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়া হবে এবং তার সকল প্রমাণ দিয়ে দেওয়া হবে।
23/08/2024
প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আলহামদুলিল্লাহ, আপনারা যাদের পাশে দাঁড়িয়েছেন, সেই বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রথম ধাপে আপনাদের পাঠানো ৬,০৭৫ টাকা আমরা সফলভাবে আস সুন্নাহ ফাউন্ডেশনে পৌঁছে দিয়েছি।
এই অর্থ প্রতিটি ২৪ ঘন্টা অন্তর আমরা বন্যার্তদের সাহায্যে পৌঁছে দিচ্ছি, এবং আমাদের কার্যক্রম পানি না শুকানো পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আপনারা সহায়তার হাত প্রসারিত রাখুন, আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে।
বিকাশের মাধ্যমে আপনার সাহায্য অব্যাহত রাখুন।
ধন্যবাদান্তে,
তারুণ্যের অগ্রগতি
আমরা ফান্ড কালেক্ট করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি ।বন্যায় আটকে পড়া মানুষদের পাশে দাঁড়াতে অর্থসহায়তা দিয়ে এগিয়ে আসুন। আপনার সহায়তা তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই তাদের জীবন ফিরিয়ে আনতে সাহায্য করবে।
📲বিকাশ:01723083586 ( সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে।)
📌 সম্পূর্ণ টাকাটি আমরা বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়া হবে এবং তার সকল প্রমাণ দিয়ে দেওয়া হবে।
Click here to claim your Sponsored Listing.
