27/03/2026
Rajshahi Range Police
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajshahi Range Police, Law enforcement agency, D.I.G Office, .
27/03/2026
26/03/2026
বেতারযন্ত্রটি এখন রয়েছে ঢাকার রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে
14/03/2026
ঈদে পুলিশের নিরাপত্তা পরামর্শ
05/02/2026
** আসামী ফরওয়ার্ডিং ও লিখন পদ্ধতিঃ চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠান**
[০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার]
আজ বিকাল ১৬.০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে আসামী ফরওয়ার্ডিং ও লিখন পদ্ধতিঃ চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে জনাব ড. মো: জিল্লুর রহমান, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী মহোদয় উপস্থিত ছিলেন।
এছাড়াও সেমিনারে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
28/01/2026
জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে।
তিনি আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, আপনাদের জন্য এ মুহূর্তটি কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; এটি আপনার ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার দ্বার খুলে দিয়েছে। আপনারা বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন।
তিনি বলেন, আপনাদের প্রত্যেকেরই রয়েছে পূর্বতন কর্মক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা। সে অভিজ্ঞতাই আপনাদের শক্তি এবং পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
পুলিশ প্রধান বলেন, আজ আমরা এক নতুন বিশ্বে দাঁড়িয়ে আছি। সাইবার জগতে অপরাধ বাড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে উঠছে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না। এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে আপনাদের সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও বিস্তৃত হতে হবে।
তিনি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধি-বিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণ গ্রহণের জন্য এএসপি প্রবেশনারদের প্রতি আহ্বান জানান।
এএসপি প্রবেশনারদের মধ্যে ২৭তম ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের ০১ জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা রয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম এন্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাগণ নিয়োগ বঞ্চিত হয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নিয়োগ লাভ করেছেন।
17/01/2026
**ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠান এবং নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ পরিদর্শন **
[১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার]
আজ দুপুর ১৩.০০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ মহোদয়ের সাথে রাজশাহী বিভাগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সের একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়। তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সঠিকভাবে দায়িত্ব পালন ও কল্যাণমূলক দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর আইজিপি মহোদয় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে চলমান “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” পরিদর্শন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি’সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
