CCD Bangladesh

CCD Bangladesh

Share

CCD Bangladesh is a communication, media, culture and arts development knowledge centre of Bangladesh. Communication Media Culture Arts

09/08/2025

সকল‌কে আন্তর্জা‌তিক আ‌দিবাসী‌ দিব‌স-২০২৫ এর সংগ্রামী শু‌ভেচ্ছা ।

এবা‌রের প্রতিপাদ‌্য হ‌লোঃ

"Indigenous Peoples and AI: Defending Rights, Shaping Futures"

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ”

আদিবাসীদের আদিবাসী হি‌সে‌বে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন‌্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছি।

14/04/2025
Photos from CCD Bangladesh's post 25/01/2025

সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভলপমেন্ট- সিসিডি বাংলাদেশ এর আয়োজনে 'সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী, রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম, গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক নাজিব ওয়াদুদ।মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, ইমাজ উদ্দীন মন্ডল, মাওলানা হাবিবুর রহমান কাশেমী, অচিন্ত্য কুমার, রাশেদ রাজন ছাড়াও সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও একাডেমিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে বক্তারা, নির্বাচন, সংবিধান, শিক্ষা ক্ষেত্রে সংস্কার ও অন্যান্য সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

23/01/2025

প্রিয় সুধী
আগামী ২৫ জানুযারি, শনিবার দুপুর ৩:০০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে “সংস্কার, জাতীয় ঐক্য ও
জনভাবনা” শীর্ষক এক নাগরিক সংলাপ আয়োজন করা হয়েছে। এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং একাডেমিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ও শিক্ষার্থী প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি বাংলাদেশ) কর্তৃক আয়োজিত
উক্ত সংলাপে অংশগ্রহণের জন্য আপনাকে সদয় আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনার উপস্থিতি ও মূল্যবান বক্তব্য সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও জাতীয় ঐক্যকে বেগবান করতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমন্ত্রণে,
জি এম মুরতুজা
ফাউন্ডিং ডিরেক্টর, সিসিডি বাংলাদেশ
চীফ কো-অর্ডিনেটর, রেডিও পদ্মা ৯৯.২এফএম

21/01/2025

অতি দূ:খের সাথে জানানো হচ্ছে যে, CCD Bangladesh এর প্রতিষ্ঠাকালীন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ হাসান আব্দুল্লাহ আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অকাল মৃত্যুতে সিসিডি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে। একই সাথে তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

Photos from CCD Bangladesh's post 23/10/2024

A delegation from the U.S. Embassy in Dhaka, lead by Mr Bren Flanigan, Deputy Director of Public Engagement, visited CCD Bangladesh and Radio Padma 99.2 FM today. During this visit, they met with the officials and local youth leaders. They also participated in a vibrant radio show to discuss ongoing and upcoming opportunities for higher education and cultural exchange tailored for Bangladeshi youth by the U.S. Embassy. By encouraging stronger linkages across cultures and communities, this programs seeks to enable youth to take advantage of worthwhile experiences that will improve their academic and career opportunities.

Photos from CCD Bangladesh's post 22/10/2024

In partnership with Grameenphone and Plan International, collaborating with BCRA, Radio Padma 99.2 FM has aired a special program entitled “Uttoron” on Raising Awareness for Digital Inclusion: Safe Digital Space for Girls and Youth. The program intends to increase awareness, knowledge, and skills on the use of digital platforms and the internet, with emphasis placed on online safety, etiquette, and empowerment of decremental youths to create a peaceful and secure virtual community.
In the context of this activity, Rasna Hasan, the head of Strategic Projects and Partnerships at Grameenphone, and Mr Hans Martin, the Chief Corporate Affairs Officer at Grameenphone, visited Radio Padma today. During the visit, the guests contributed to a live program, responding to the audience's questions, listening to reports about earlier broadcasts, and then talking with Radio Padma representatives.

08/08/2024

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, গনতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে উঠার প্রেক্ষাপট তৈরী হোক, এই শুভ কামনা করি।

31/03/2024

টিএসসি থেকে ম্যাডিসন স্কয়ার অব্দি গানের ছাপ যাঁদের, সবার প্রিয় সেই ব্যাণ্ড ‘চিরকুট’ গানে গানে মাতিয়েছিল ওয়াও বাংলাদেশ ফেস্টিভ্যালের দর্শকদের। জাদুর শহরের গানের দল আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল সাহস, তারুণ্য, উদ্দীপনা এবং অদম্য শক্তির সাথে। তাদের সুরে সুর মিলিয়ে উদযাপিত হয়েছিল বাংলাদেশের অদম্য নারীদের অর্জন, সেইসাথে পর্দা নেমেছিল দুদিনব্যাপী আয়োজিত এক মহোৎসবের।

আসুন চিরকুটের সুরে সুরে মিলেমিশে একাকার হই সেই উদ্দীপনার। ভালোবাসা ,সহমর্মিতা ও সহযোগিতা দিয়ে তৈরি করি আমাদের সমাজ, ছড়িয়ে দিই অদম্য সব নারীর কীর্তিগাঁথা।

নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যভাব দূর করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউণ্ডেশন এবং সিসিডি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল ওয়াও বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩।

ওয়াও বাংলাদেশ সম্পর্ক আরও জানতে ক্লিক করুন এখানেঃ https://www.britishcouncil.org.bd/en/programmes/arts/wow-2023/programme


25/03/2024

নারীবাদ নিয়ে অনেকের মাঝেই নেতিবাচক ধারণা রয়েছে। অনেকেই বিষয়টিকে পুরুষ-বিদ্বেষ হিসেবে ধরে নেন। এসব প্রচলিত ধারণা ও তার সমালোচনার প্রেক্ষিতে নারীদের অগ্রযাত্রা ঠিক কেমন, আসুন তা সম্পর্কে জানতে অংশ নিই ‘নারীবাদী না নেড়িবাদী’ শীর্ষক আলাপচারিতায় । ওয়াও বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩ আয়োজিত এই প্যানেল আলোচনার উদ্দেশ্য নারীবাদ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা।

গুরুত্বপূর্ণ এই আলোচনায় মডারেটর হিসেবে ছিলেন সৈয়দা সামারা মোরতাদা, সহ-সমন্বয়ক, বহ্নিশিখা Bonhishikha - unlearn gender। আলোচক হিসেবে অংশ নিয়েছেন ফেমজেন এর নারী অধিকার কর্মী সুদেষ্ণা বিশ্বাস, স্পার্ক এর আদিবাসী নারী অধিকার কর্মী নিধি চাকমা, আস্থা আইটি (Astha.IT) এর পরিচালক তাসনুভা আহমেদ এবং স্বয়ং - Swayong এর চীফ অফ স্টাফ মোহাম্মদ মুনতাসির।

আসুন নারীবাদ সম্পর্কে আমাদের উপলব্ধিকে পুনরায় সংজ্ঞায়িত করি এবং নারীদের সর্বত্র চলার পথ সুগম করতে এগিয়ে আসি।

ওয়াও বাংলাদেশ সম্পর্ক আরও জানতে ক্লিক করুন এখানেঃ https://www.britishcouncil.org.bd/en/programmes/arts/wow-2023/programme


24/03/2024

Stay tuned for a thought-provoking panel discussion titled ‘Naribadi Na Neribadi’, which is a profound exploration into the complexities of feminism. Join us tomorrow for this important panel discussion that took place at WOW Bangladesh Festival 2023, where we dissected conventional ideas, critiqued misconceptions like misogyny, and unveiled the true essence of women's progress. From debunking myths to envisioning a progressive future, this is your opportunity to engage with a diverse range of perspectives and gain a deeper understanding of feminism's transformative power.
Don't miss this chance to broaden your horizons and redefine your perception of feminism!

To know more about WOW in Bangladesh, click here: https://www.britishcouncil.org.bd/.../progr.../arts/wow-2023

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Tasib Palace, Holding No. 418/1, Ward No. 25, Monafer Morh
Rajshahi
6204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00