আটাপুর সমাজ কল্যান সংস্থা

আটাপুর সমাজ কল্যান সংস্থা

Share

এসো হাতে হাত রাখি সমাজের উন্নয়ন এ কাজ করি

28/11/2025

আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে। সামনে মহিপুরে নাইট টুর্নামেন্ট উপলক্ষে আটাপুর এর সকল খেলোয়াড় কে আজকের সন্ধ্যারপুকুর রাত আটটায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হইল।। আমরা সেখানে নাইট টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব।।

03/10/2025

একটি জরুরী ঘোষণা, এতদ্বারা 'আটাপুর সমাজ কল্যাণ সংস্থা' ( ASKS) এর রেজিস্ট্রারকৃত সকল সদস্যকে জানানো যাইতেছে যে, আমাদের যোগাযোগের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। আপনারা যারা রেজিস্টার করে সদস্য হয়েছেন, রেজিস্টার ফর্মে সরবরাহকৃত নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে যুক্ত করা হবে।‌ যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই, তারা খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অথবা অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আমার ইনবক্সে নাম্বার দিবেন।
বার্তাপ্রেরক ধন্যবাদান্তে
Ashraful Mondol আটাপুর সমাজ কল্যাণ সংস্থা ( ASKS)

27/09/2025

আটাপুর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। যদি কেউ মাদক সেবন করে এবং বিক্রি করে, আগে মার হবে, তারপর প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। আর আমাদের সংগঠনের কেউ যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে।

আদেশক্রমে-
আটাপুর সমাজ কল্যাণ সংস্থা।

16/09/2025

আটাপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে একজনকে রক্তদান।

09/09/2025

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে আমাদের আটাপুর সমাজ কল্যাণ সংস্থার ফরম বিতরণ চলতেছে এই ফর্ম বিতরণ আগামী ২০শে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হল। এর মধ্যে ফরম পূরণ করে সংস্থার সদস্য হতে হবে।।

22/08/2025

গত ২৪-০৭-২০২৫ তারিখে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজল হোসেন একটি দূর্ঘটনায় ইন্তেকাল করেন, এতে আমরা আটাপুর সমাজ কল্যান সংস্থা, গভির শোকাহত, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা মরহুমের বিদ্বেহি আত্বার মাগফিরাত কামনা করছি, তার জীবদ্দশায় করা ভুল গুলো ক্ষমা করে দিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। মরহুমের দোয়া মাহফিল এর জন্য, আমাদের সংগঠনের পক্ষ থেকে, তার পরিবারকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করা হয়। সবাই মরহুমের জন্য দোয়া করবেন।
ধন্যবাদান্তে-
আটাপুর সমাজ কল্যাণ সংস্থা।

Photos from আটাপুর সমাজ কল্যান সংস্থা's post 04/07/2025

আলহামদুলিল্লাহ।
আজকে আমাদের আটাপুর গ্রামের স্বপ্নের সংগঠন আটাপুর সমাজ কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া।। আজকে যেমন গ্রামের সকল ছেলেপেলেদেরকে পাশে পেয়েছি আমরা ভবিষ্যতেও তাদের থেকে এই সাহায্য সহযোগিতা কামনা করছি।। এই সংগঠনটি শুধু আপনার আর আমার না আমাদের পুরো গ্রামবাসীর তাই সবাই আসুন আমাদের এই সংগঠনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব যদি আপনারা সবাই আমাদের পাশে সব সময় এভাবে সাপোর্ট দিয়ে যান।।

Photos from আটাপুর সমাজ কল্যান সংস্থা's post 04/07/2025

মিলাদের মাধ্যমে আমাদের আটাপুর সমাজ কল্যান সংস্থার কার্যকম শুরু হলো।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Atapur Pancbibi Joypurhat
Rajshahi
5910