BNP Network, Rajshahi-5

BNP Network, Rajshahi-5

Share

The Bangladesh Nationalist Party-BNP is one of the major political parties of Bangladesh.

06/06/2026

বিসমিল্লাহির রহমানির রাহিম 🌿🇧🇩

আজ ০৬ জুন ২০২৬, শনিবার, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উদ্বোধন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও জলবায়ু সচেতনতা বিষয়ক কর্মপর্যায়ভিত্তিক দিকনির্দেশনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। দেশের পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

🌱 আসুন, বেশি বেশি গাছ লাগাই—পরিবেশ বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি। 🇧🇩



04/06/2026

প্রিয় পুঠিয়া–দুর্গাপুরবাসী,

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মহোদয়কে নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ হোক। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক অগ্রগতি এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

যারা ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের মনে রাখা উচিত—সত্য ও জনগণের ভালোবাসার কাছে সব ষড়যন্ত্র একদিন পরাজিত হয়। একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব।

ইনশাআল্লাহ, পুঠিয়া–দুর্গাপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্ব আরও শক্তিশালী হবে, এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সামনের দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
“উন্নয়ন, সততা ও জনসেবার প্রতীক—আমাদের প্রিয় এমপি মহোদয়।”

02/06/2026

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়ের ঘোষণা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর।
ডেঙ্গুর মতো সংকটময় সময়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আশা করি, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে এবং দেশের মানুষ কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবে।
জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকুক। 🇧🇩
#ডেঙ্গু #ডেঙ্গু_পরীক্ষা #স্বাস্থ্যসেবা #বাংলাদেশ #স্বাস্থ্য_মন্ত্রণালয় #জনস্বার্থ #ডেঙ্গু_সচেতনতা #হাসপাতাল #স্বাস্থ্যখাত

The announcement of an 80% discount on dengue tests in private hospitals is truly a relief for the people.
In the middle of a dengue crisis, making healthcare more affordable and accessible is a commendable initiative.
Hopefully, this decision will be implemented quickly so that people across the country can get necessary tests at a lower cost.
Such public-friendly healthcare initiatives should continue. 🇧🇩

30/05/2026

🇧🇩 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা 🇧🇩

৩০ মে ২০২৬, রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর)।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

🤲 আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।





28/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

🕌 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা — ঈদ মোবারক 🕌

মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল স্যারের সুযোগ্য সন্তান, পুঠিয়া–দুর্গাপুরের আগামীর ভবিষ্যৎ ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন ভাই মানবিকতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নাটোরের এক যাত্রীর হারিয়ে যাওয়া গরু বিক্রির ১০ লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধারে বিষয়টি জানার পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং রাজশাহীর পুঠিয়ার একনিষ্ঠ বিএনপি কর্মী ও মোটর শ্রমিক বিশু ভাইয়ের সততায় টাকাগুলো প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দেশে এখনো সৎ মানুষ আছেন—এটাই আবারও প্রমাণ হলো। রাজন ভাইয়ের মানবিকতা ও বিশু ভাইয়ের সততায় মুগ্ধ সবাই

28/05/2026

🕌🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা

প্রিয় পুঠিয়া–দুর্গাপুরবাসী,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক।

ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও ঐক্যবদ্ধ হোক আমাদের প্রিয় পুঠিয়া–দুর্গাপুর।

আসুন, ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। একসাথে কাজ করি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে।

মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, পরিবারে বয়ে আনুন সুখ, শান্তি ও বরকত। পুঠিয়া–দুর্গাপুরসহ সমগ্র দেশবাসীর জীবন ভরে উঠুক আনন্দ ও কল্যাণে। আমিন। 🤲

🐐 ঈদ মোবারক, ঈদ আনন্দময় হোক সবার 🐐

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল
মাননীয় সংসদ সদস্য
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর)

Photos from BNP Network, Rajshahi-5's post 19/05/2026

🌿 ভূমি সেবামেলা–২০২৬ এর উদ্বোধনী আয়োজন 🌿

পুঠিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত “ভূমি সেবামেলা–২০২৬” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া জনাব শিবু দাশ।

জনগণের কাছে ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভরভাবে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। 🌱

16/05/2026

📰 ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,
মাননীয় সংসদ সদস্য, রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর)।

পানি ও দেশের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ১৬ মে বাঙালির আত্মমর্যাদা ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে চিরকাল। 🇧🇩





Photos from BNP Network, Rajshahi-5's post 15/05/2026

📰 Honouring a Legacy of Courageous Journalism

It was a privilege to have
Prof. Nazrul Islam Mondol
(Honourable Member of Parliament, Rajshahi-5)
present as the Distinguished Guest at
“Unbowed” — a special celebration marking 35 years of fearless and independent journalism by The Daily Star.

An inspiring event dedicated to the values of truth, integrity, and responsible journalism that continues to strengthen democracy and public voice.





Photos from BNP Network, Rajshahi-5's post 14/05/2026

🌾🇧🇩 অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম–২০২৬ এর শুভ উদ্বোধন 🇧🇩🌾

কৃষকের ঘামে ফলানো সোনালি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা জোরদারে
পুঠিয়ায় শুরু হলো অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম–২০২৬।

✨ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

🎙️ সভাপতিত্ব করেন
জনাব লিয়াকত সালমান
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ মনিটরিং কমিটি, পুঠিয়া, রাজশাহী।

📍 আয়োজনে
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ
পুঠিয়া, রাজশাহী।

🌱 কৃষকের হাসি, দেশের সমৃদ্ধি —
এই প্রত্যয়ে সফল হোক বোরো সংগ্রহ কার্যক্রম–২০২৬।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Puthia/Durgapur, Rajshahi/5
Rajshahi