জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi

জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi

Share

এই পেজ শুধুমাত্র রাজশাহী জেলা পরিষদের অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে।

Photos from জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi's post 01/06/2026

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় কার্যালয়জুড়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। ঈদের এই মহান চেতনাকে ধারণ করে আমাদের সকলকে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরাও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। # #

30/05/2026

পিয়নদের দায়িত্ব (Duties of Peons)

চাকুরী এবং সাধারণ প্রশাসন বিভাগ, নিয়ন্ত্রণ শাখা (শাখা-১)-এর এস.জি, এ/আর আই/আই এস-১৩৫/৬৯/২৫২ (৩৫০) নম্বর স্মারক এবং ২৯ অক্টোবর ১৯৬৯ তারিখের সরকারি নির্দেশনা অনুযায়ী পিয়ন বা অফিস সহায়কদের দায়িত্বসমূহ নির্ধারণ করা হয়েছে। নিচে দায়িত্বগুলো সহজ, সুন্দর ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হলো—

১। অফিসের আসবাবপত্র ও রেকর্ড গুছিয়ে রাখা

অফিসের টেবিল, চেয়ার, আলমারি এবং অন্যান্য আসবাবপত্র সঠিকভাবে সাজিয়ে রাখা, ফাইলপত্র ও রেকর্ড সংরক্ষণ করা এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পিয়নদের।

২। ফাইল ও কাগজপত্র আদান-প্রদান

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী জরুরি ফাইল, চিঠিপত্র বা অন্যান্য কাগজপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে, এক শাখা থেকে অন্য শাখায় অথবা অন্য কোনো অফিসে পৌঁছে দেওয়া।

৩। হালকা আসবাবপত্র স্থানান্তর

অফিসের প্রয়োজন অনুযায়ী চেয়ার, ছোট টেবিল, টুল বা অন্যান্য হালকা আসবাবপত্র এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া।

৪। গোপনীয় ফাইল নিরাপদে বহন

গুরুত্বপূর্ণ বা গোপনীয় ফাইল এক অফিস থেকে অন্য অফিসে নেওয়ার সময় সেগুলো স্টিলের বাক্সে তালাবদ্ধ করে নিরাপদভাবে বহন করা।

৫। পানি পানের ব্যবস্থা করা

অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিয়মিত খাবার পানির ব্যবস্থা করা এবং প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা।

৬। স্টেশনারি ও মনোহরী সামগ্রী সংরক্ষণ

কলম, খাতা, পেন্সিল, স্টেপলারসহ অফিসের যাবতীয় মনোহরী বা স্টেশনারি সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ ও গুছিয়ে রাখার দায়িত্ব পালন করা।

৭। নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরিধান

অফিসে উপস্থিত হওয়ার সময় নির্ধারিত ইউনিফর্ম বা শালীন ও নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক।

৮। কর্মকর্তাদের নির্দেশ পালন

যে শাখায় দায়িত্বপ্রাপ্ত থাকবেন, সেই শাখার কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকল বৈধ দাপ্তরিক নির্দেশ যথাযথভাবে পালন করা।

৯। দর্শনার্থীদের সঙ্গে ভদ্র আচরণ

অফিসে আগত অতিথি, সাক্ষাৎপ্রার্থী ও সাধারণ জনগণের সঙ্গে সবসময় নম্র, ভদ্র ও মার্জিত আচরণ করা।

১০। ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন

অফিসের প্রয়োজন অনুযায়ী ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়া, টাকা উত্তোলনসহ সংশ্লিষ্ট আর্থিক কাজ সম্পন্ন করা।

১১। অফিসে আগে উপস্থিত হওয়া

প্রতিদিন অফিস শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে এবং সহকারী সচিব বা প্রধান সহকারীকে উপস্থিতির বিষয়টি জানাতে হবে।

১২। অনুমতি ছাড়া অফিস ত্যাগ না করা

অফিস চলাকালীন সময় ঊর্ধ্বতন কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া অফিস প্রাঙ্গণ ত্যাগ করা যাবে না।

সারসংক্ষেপ
Teacher’s Desk BD
পিয়ন বা অফিস সহায়কদের প্রধান দায়িত্ব হলো অফিসের শৃঙ্খলা বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ফাইলপত্র ও দাপ্তরিক সামগ্রীর নিরাপত্তা রক্ষা করা এবং কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা করা।

29/05/2026

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের উদ্যোগে এক জমকালো ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে সবাই নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,“ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে রাজশাহীর মানুষের কল্যাণে কাজ করে যাব।”

পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন,“ঈদুল আজহা আমাদের ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এবং পবা-মোহনপুরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে।”

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

27/05/2026

রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) মহোদয়ের পক্ষ থেকে রাজশাহী বাসীকে পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা।

🌙🌙 ঈদ মোবারক🌙🌙

25/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার মহিমায় উদ্ভাসিত এক মহান ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”
বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Photos from জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi's post 24/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নিম্নআয় ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। অতীতে মানুষের অধিকার নিয়ে রাজনীতি করা হলেও প্রকৃত অসহায় মানুষরা তাদের ন্যায্য সহায়তা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।”

এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আহমেদ, মো. আব্দুল সালাম, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রফেসর মো. রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক মো. হিসাব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। # # #

23/05/2026

রাজশাহী জেলা পরিষদের স্টাফ ডিএমও মোঃ রাকিবুল ইসলাম রকির পিতা মোঃ আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী (ঈশা)।

শনিবার (২৩ মে) বিকেলে তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম মোঃ আব্দুল হান্নান ছিলেন একজন সৎ, নম্র ও পরোপকারী মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মতো এলাকাবাসীও একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো।

জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পেশায় আইনজীবীর সহকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শোকবার্তায় জেলা পরিষদের প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Photos from জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi's post 23/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাজশাহী দুইটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো গোদাগাড়ী ও তানোর। শনিবার বিকেল সাড়ে ৪ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য তানোর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবীব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন,“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও আনন্দের হাসি ফোটে। তাই রাজশাহী জেলা পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।”

তিনি আরও বলেন,“সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্য ও বৈষম্য অনেকাংশে কমে আসবে। একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের সেবা ও কল্যাণে কাজ করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি বলেন,“ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষ। রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই ঈদ উপহার হয়তো সামান্য, কিন্তু এর মাধ্যমে আমরা অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সমাজের পিছিয়ে পড়া মানুষও উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। তাই সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন ও বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। মানবিক সমাজ গড়তে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির কোনো বিকল্প নেই।”

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি। # # #

Photos from জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi's post 21/05/2026

রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় নয়টি সহায়তা বুথের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় এক হাজারের বেশি সেবা গ্রহীতা বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করেন। দ্রুততা ও সহজতার কারণে সেবাপ্রাপ্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের সংযোগ বাড়ানো এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়। মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে অনেক সেবা প্রদান করা হয়, যা সেবা গ্রহণকারীদের সময় ও ভোগান্তি কমিয়েছে।
মেলার বিভিন্ন বুথ ঘুরে দেখা যায়, ই-নামজারি সেবা বুথে ছিল সবচেয়ে বেশি ভিড়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদন জমা দিতে সরাসরি সহায়তা করেন। অনেকেই মেলা প্রাঙ্গণেই নামজারি আবেদন সম্পন্ন করতে সক্ষম হন। একইভাবে খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ বুথ থেকেও দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র হাতে পেয়েছেন সেবা গ্রহীতারা।
ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত বুথগুলোতেও ছিল ব্যাপক সাড়া। অনলাইনে খাজনা পরিশোধের পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে অনেকেই সহজেই তাদের বকেয়া কর পরিশোধ করতে পেরেছেন। এছাড়া সেটেলমেন্ট অফিসের বুথ থেকে বিডিএস জরিপ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ভূমিকা রাখে।
মেলায় আগতদের ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর সম্পর্কেও অবহিত করা হয়। পাশাপাশি ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক একটি তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে ধারণা পেতে পারেন।
সেবা গ্রহণকারীদের অভিজ্ঞতায়ও উঠে এসেছে সন্তুষ্টির চিত্র। শিরোইল কলোনির তৌহিদুল ইসলাম বলেন, “এখন ভূমি অফিসের সেবা আগের চেয়ে অনেক সহজ হয়েছে।” বড়কুঠি এলাকার হাসমত আলী জানান, “ডিজিটাল পদ্ধতির কারণে কাজ দ্রুত হচ্ছে।” ফুদকিপাড়ার ভূপতি রঞ্জন বিশ্বাস বলেন, অল্প সময়েই তিনি অনলাইনে খাজনা দেওয়ার অনুমোদন পেয়েছেন। পবার জেসমিন আরা জানান, কর্মকর্তাদের আন্তরিক আচরণ তাকে সন্তুষ্ট করেছে।
মেলায় স্থাপিত নয়টি সেবা বুথের মধ্যে সেবার মান ও দক্ষতার ভিত্তিতে জেলা প্রশাসন কার্যালয়ের রেকর্ড রুম প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় জোনাল সেটেলমেন্ট অফিস এবং তৃতীয় স্থান লাভ করে সাব-রেজিস্ট্রারের কার্যালয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী বুথগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। তিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। সরকার ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় এনে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে।” তিনি আরও বলেন, এই সেবাকে আরও কার্যকর করতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা) অভিজিত সরকার, সহকারী কমিশনার ভূমি বোয়ালিয়া আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ নাগরিকদের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত হবে।

Photos from জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi's post 19/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজশাহীর তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো চারঘাট, পুঠিয়া ও বাগমারা। মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পুঠিয়া ও বাগমারায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চারঘাটে এই অনুষ্ঠানে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মো: রাহাতুল করিম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি'র সভাপতি বিকুল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম, চারঘাট উপজেলা যুবদল নেতা আলমগীর,জনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাজশাহী জেলা পরিষদ যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি। # # #

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

রাজশাহী কোর্ট, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী
Rajshahi