25/05/2026
মেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!
Rajshahi District Police Media]
[25 May 2026]
"সেবার ব্রতে চাকরি"—এই মহান শ্লোগানকে ধারণ করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে রাজশাহী জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
গত ২৪ মে ২০২৬খ্রি. রাজশাহী জেলার নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান সকল কোটা পদ্ধতি অনুসরণ করে চূড়ান্তভাবে ৪৯ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয় পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে নবীন পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং পুলিশ সুপার মহোদয় বলেন:
"আমরা শুধু কনস্টেবল নিয়োগ দেয়নি, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নিয়েছি যারা আগামীতে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।"
কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া, শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার জোরে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন সাধারণ রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালাদের সন্তানরা। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ এই নিয়োগ প্রক্রিয়ায় তারা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এ আনন্দঘন মুহূর্তে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে জনাব শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর এবং জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁপাইনবাবগঞ্জ’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
21/05/2026
হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর
[Rajshahi District Police Media]
[21 May 2026]
আজ ২১ মে ২০২৬ খ্রি. সকাল ১২:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৪৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন পুলিশ সুপার, রাজশাহী জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী, জনাব মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৪৭ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৪৭ টি মোবাইল ফোনের মধ্যে শাওমি ১২ টি, ভিভো ১২ টি, রিয়েলমি ০৪ টি, ইনফিনিক্স ০৪ টি, আইটেল ০২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৪ টি, সেম্ফনি ০২ টি, নোকিয়া ০১ টি, স্যামস্যাং ০১ টি ও হুনোর ০১ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
রাজশাহীর পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
21/05/2026
রাজশাহী জেলার এলআইবিজি অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয়।
[Rajshahi District Police Media]
[21 May 2026]
আজ ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার এলআইবিজি অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়।
পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মহোদয় এলআইবিজি অফিস, রাজশাহীর সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
18/05/2026
গোদাগাড়ী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
[Rajshahi District Police Media]
[18 May 2026]
আজ ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
পরিদর্শনকালে রাজশাহী জেলার পুলিশ সুপার মহোদয় গোদাগাড়ী সার্কেল অফিস, রাজশাহীর সকল রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস ছালামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
17/05/2026
মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
[Rajshahi District Police Media]
[17 May 2026]
আজ ১৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়। সভাসমূহের সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
মাস্টার প্যারেড, কল্যাণ সভায় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের কল্যাণ ও শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। একই সাথে পুলিশ সুপার পুলিশ সদস্যদের আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো সমাধানের জন্য নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে তাদের প্রত্যাশিত পরিসেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিশেষে উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেওয়া হয়।
13/05/2026
রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধারসহ ১ জন গ্রেফতার
[Rajshahi District Police Media]
[13 May 2026]
আজ ১৩ মে ২০২৬ খ্রি. দূর্গাপুর থানাধীন শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার হতে রাত ০১:০৫ ঘটিকায় চুরি হওয়া ১২ লক্ষ টাকাসহ একজন চোরকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাহফুজ আহম্মেদ (৩২)। মোঃ মাহফুজ আহম্মেদ রাজশাহী জেলার দূর্গাপুর থানার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ জাহাঙ্গীর আলম, দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। এর পাশাপাশি তিনি মাছ চাষ করে থাকেন। গত ১২/০৫/২০২৬ খ্রি. দুপুর ১২.৩৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন দূর্গাপুর জনতা ব্যাংক শাখা হতে তার নিজ নামীয় হিসাব নাম্বার থেকে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা উত্তোলন করেন এবং দুপুর ০১.১৫ ঘটিকায় তার নিজ বসতবাড়ীর নিচ তলার গ্যারেজে রক্ষিত প্রাইভেট কারের ভিতর টাকাগুলো রেখে গাড়ীর লক লাগিয়ে বাসার ২য় তলায় প্রবেশ করেন। তখন অভিযোগকারীর বসতবাড়ির বিল্ডিং এর নির্মানাধীন কাজ চলছিল। পরবর্তীতে দুপুর ০২.৪৫ ঘটিকায় অভিযোগকারী ২য় তলা হতে নিচ তলার গ্যারেজে গিয়ে দেখেন প্রাইভেট কারের ভিতর রাখা নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা যথাস্থানে নাই এবং প্রাইভেট কারের বাম সাইডের দরজার গ্লাস ভাঙ্গা।
এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে দূর্গাপুর থানায় মামলা নং-০৪, তারিখ-১২/০৫/২০২৬ খ্রি., ধারা-৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে দূর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে; দূর্গাপুর থানাধীন শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার হতে আজ ১৩/০৫/২০২৬ খ্রি. রাত ০১:০৫ ঘটিকায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অত:পর গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাহফুজ আহম্মেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত অভিযুক্ত বাদীর টাকা চুরি করার কথা স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত অভিযুক্তের দেখানো ও সনাক্তমতে বাদীর বসত বাড়ির সিড়ির নিচে সিমেন্টের বস্তার ভিতর শপিং ব্যাগের মধ্য হতে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাহফুজ আহম্মেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
09/05/2026
রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার ও ২টি মোবাইল ফোন উদ্ধারসহ ১ জন গ্রেফতার
[Rajshahi District Police Media]
[09 May2026]
গত ৮ মে ২০২৬ খ্রি. সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে রাত ১১:২৫ ঘটিকায় একজন চোরকে চুরি হওয়া ১৪ টি বৈদ্যুতিক মিটার ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ রাশিদ হাসান (২৪)। মোঃ রাশিদ হাসান সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাশিদ হাসান রাজশাহী জেলার বাগমারা থানাধীন বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে; ঘটনাস্থলের আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে রাখত। অভিযু্ক্ত ঘটনাস্থলে মোবাইল নম্বর সম্বলিত চিরকুট রেখে মিটার মালিকদের সঙ্গে যোগাযোগ করত এবং প্রতি মিটারের জন্য সাত হাজার টাকা চাঁদা দাবি করত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পর মিটারের অবস্থান জানিয়ে দিত।
এ ঘটনায় মোঃ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় মামলা নং-১৪, তারিখ-০৮/০৫/২০২৬ খ্রি., ধারা-৪৫৪/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে; সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে রাত ১১:২৫ ঘটিকায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অত:পর গ্রেফতারকৃত অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গেলে তার দেখানো ও সনাক্তমতে বিভিন্ন স্থান হতে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাশিদ হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
01/05/2026
রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১০০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
Rajshahi District Police Media
[01 May 2026]
আজ ১ মে ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজারস্থ কাঁকনহাট খাদ্য গুদাম এর সম্মুখ হতে রাত ০১.২০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। মোঃ শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ ১ মে ২০২৬ খ্রি. রাত ১২.৪০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাফিনা পার্ক ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজারস্থ কাঁকনহাট খাদ্য গুদাম এর সম্মুখে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই(নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ ১ মে ২০২৬ খ্রি. রাত ১২.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০১.২০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম শরিফ এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে একটি সাদা পলিথিনে মুখ বন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিছ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।