BNP Network, Rajshahi-3

BNP Network, Rajshahi-3 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Network, Rajshahi-3, Political organisation, Rajshahi.

13/09/2026

দেশের সেবায় প্রাণ দেওয়া রাজশাহী-৩ এর কৃতি সন্তান, নিহত রিফাত ।"দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ সেনাসদস্য রিফাতের চলে যাওয়া পুরো জাতির জন্য গভীর শোকের।"

পরম করুণাময় আল্লাহ যেন রিফাতকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। আমিন

বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু আমরা বীরের জাতি। আমরা কারো কাছে মাথা নত করে বাঁচতে শিখিনি এবং কোনো আধিপত্য মেনে নেব না...
13/09/2026

বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু আমরা বীরের জাতি। আমরা কারো কাছে মাথা নত করে বাঁচতে শিখিনি এবং কোনো আধিপত্য মেনে নেব না।

– দেশনেত্রী বেগম খালেদা জিয়া

12/09/2026

**“এমপিকে একনজর দেখতেই স্কুলের ছাত্রীরা ছুটে এলো—ভালোবাসা ও আন্তরিকতায় ভরা এক আবেগঘন মুহূর্ত। ❤️ জনগণের ভালোবাসাই পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”** 🇧🇩

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো...
12/09/2026

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এছাড়া আরো বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।– শহীদউদ্দীন চৌধুরী এ্যানীপানিসম্পদ মন্ত্রী, গণপ্রজ...
12/09/2026

মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

– শহীদউদ্দীন চৌধুরী এ্যানী
পানিসম্পদ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথম রপ্তানি শুরু, ইন্দোনেশিয়ায় গেল ৫০ হাজার ডলারের মেশিনারি চালান।
12/09/2026

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথম রপ্তানি শুরু, ইন্দোনেশিয়ায় গেল ৫০ হাজার ডলারের মেশিনারি চালান।

বিএনপি সরকারের ১০০ দিন — ১২-১৪ বছর বয়সী ক্রীড়াশিক্ষার্থীদের অংশগ্রহণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কার্যক্রম চলমান রয়েছে। এতে ফ...
05/06/2026

বিএনপি সরকারের ১০০ দিন — ১২-১৪ বছর বয়সী ক্রীড়াশিক্ষার্থীদের অংশগ্রহণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কার্যক্রম চলমান রয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সারা দেশ থেকে ১,২১,৪৯২ জন কিশোর ও ৪৭,১৩০ জন কিশোরীসহ মোট ১,৬৮,৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 'ক্রীড়া কার্ড' কার্যক্রম চালু করেছে। ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা এবং ৩২৫ জনকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।
১০০ দিনে ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটির অংশ হিসেবে ইতোমধ্যে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং 'পিপল-টু-পিপল' সংযোগ জোরদারের লক্ষ্যে একটি বিশেষ 'স্পোর্টস ডিপ্লোম্যাসি সেল' গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুত্রঃ প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর সংবাদ সম্মেলন / মে ২৫, ২০২৬


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি #সরকারের_১০০_দিন

খেলাধুলার মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা যায়: এমপি মিলন
01/06/2026

খেলাধুলার মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা যায়: এমপি মিলন

এক দিনের এমপি কাপ কাবাডি টুর্নামেন্ট ২০২৬।স্থান: বড়বাড়িয়া, রাজশাহীপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাড. শফিকু...
31/05/2026

এক দিনের এমপি কাপ কাবাডি টুর্নামেন্ট ২০২৬।
স্থান: বড়বাড়িয়া, রাজশাহী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাড. শফিকুল হক মিলন চাচা, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা ক্রিয়া সংস্থার, সদস্য সচিব মো: হাফিজুর রহমান হাফিজ, সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আয়োজনে: বড়বাড়িয়া রজনি ক্লাব।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Rajshahi-3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share