11/07/2025
৭নং ওয়ার্ড বাসীর মার্কা আনারস মার্কা 🍍🍍🍍
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৭নং ওয়ার্ড, রামগঞ্জ পৌরসভা, Ramganj.
11/07/2025
৭নং ওয়ার্ড বাসীর মার্কা আনারস মার্কা 🍍🍍🍍
21/01/2021
৩০ তারিখ শুভদিন, পানির বোতল মার্কায় ভোট দিন।
21/01/2021
21/02/2019
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি, সেইসাথে ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের রূহের মাগফেরাত কামনা করছি।
11/09/2017
04/05/2017
মুঠোফোনে যেভাবে জানবেন এসএসসির ফল
--------------------------------------------
রামগঞ্জ নিউজ ॥ ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই জানা যাবে। শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এটি জানা যাবে।
মুঠোফোনে ফলাফল জানতে ইংরেজিতে বড় হাতের অক্ষরে প্রথমে টাইপ করতে হবে SSC এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর, অর্থাৎ ঢাকা হলে DHA, কুমিল্লা হলে COM এরপর পরীক্ষার রোল নম্বর পরীক্ষার বছর লিখতে হবে। এরপরে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসির ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। বেলা দুইটার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ। এবার পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৭ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী।
21/02/2017
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৭, উপলক্ষে ও ভাষা শহীদ বীর সৈনিকদের স্মরণে... রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রকাশিত “মানব দর্পণ” স্মরণিকার প্রচ্ছদ।
27/08/2016
অদ্ভুত রামগঞ্জে বিদ্যুৎ, ডিজিএমকে অপসারণের দাবী
ভয়াবহ লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে
------------------------------------------------------------
এম. সোহরাব হোসেন, রামগঞ্জ নিউজ ॥ অদ্ভুত রামগঞ্জে বিদ্যুৎ, এই আসে এই যায়। একঘন্টা বিদ্যুৎ সরবরাহ করলে তিনঘণ্টা লোডশেডিংয়ের ভেলকিবাজি খেলা দেখায়। দিনে ও রাতে একই অবস্থা। এতে গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই।
রামগঞ্জে বিদ্যুতের এ ভয়াবহতা সম্পর্কে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ অফিস কয়েক বছর যাবত একই রকম বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। কখনো বলছে নোয়াখালীর চৌমুহনী আঞ্চলিক গ্রীডের ৩৩ হাজার কেবি সঞ্চালন লাইনে উন্নয়ন কাজ চলছে, তাই বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে। আবার কখনও বলা হচ্ছে, রামগঞ্জে বিদ্যুৎ চাহিদা ১০ মেগাওয়াট কিন্তু সরবরাহ হচ্ছে সর্বোচ্চ ৩ থেকে ৫ মেগাওয়াট। কখনো লাইনে গাছ পড়ছে, পিলার ভেঙ্গে গেছে বা লাইনে কাজ চলছে।
কয়েকজন ভুক্তভোগি বিদ্যুৎ গ্রাহক জানান, প্রতিনিয়ত ভোর বেলায় ঘুম থেকে জেগে দেখি বিদ্যুৎ নেই। সকাল ৯টার পর বিদ্যুৎ আসলেও থাকে চরম লো-ভোল্টেজ। মাত্র আধা থেকে একঘণ্টা বিদ্যুৎ স্থায়ী হলেও আবার শুরু হয় টানা লোডশেডিং। এবাবে গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে বিদ্যুতের এ মিসকল। এছাড়াও আকাশে কালো মেঘ ও সামান্য ঝড় হাওয়া দেখা দিলে ভয়ে বিদ্যুৎ পালিয়ে যায়। বিদ্যুতের এ লোডশেডিংয়ের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি জ্বরের প্রাদুর্ভাব। শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে খারাপ। স্কুল কলেজে শিার্থীদের উপস্থিতিও খুব কম। রামগঞ্জ শহরের রাস্তাঘাট ও ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রেতা শুন্য। বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মূখিন হয়ে এখন দৈনন্দিন সংসার খরচ চালাতেই হিমশিম খাচ্ছে। তারা এ ভয়াবহতা থেকে মুুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের অপসারণের দাবী জানান।
14/08/2016
***মানবিক সাহায্যের আবেদন***
সুরভী আক্তার তোহা, বয়স ২ বছর ৩ মাস। পিতা : তরিকুল ইসলাম তরুণ। মাতা : সারমিন সুলতানা লিপি। গ্রাম : করপাড়া (মোল্লা বাড়ি)। রামগঞ্জ, লক্ষ্মীপুর। যে শিশুটির এখন হেঁসে-খেলে বেড়ানোর কথা, সেই নিষ্পাপ শিশুটি এখন কিডনি জনিত জটিল রোগ নিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যুর দরজায়। সে হয়তোবা জানে না অবিলম্বে উন্নত চিকিৎসা করানো না হলে আর কিছু দিন পর তাকে এই নিষ্ঠুর পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে কি একটি নিষ্পাপ প্রাণ কয়টা টাকার অভাবে হারিয়ে যাবে? আমরা কি পারি না এই নিষ্পাপ শিশুটির মুখের হাঁসি আবার ফিরিয়ে দিতে?
শুধুমাত্র ৬ (ছয়) লক্ষ টাকা। ষোল কোটি মানুষের এই দেশে হয়তো মাথাপিছু কয়টা পয়সার সমন্বয় । এদিকে দিনমজুর পিতা মেয়ের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে এখন প্রায় নিঃস্ব। তাই তিনি তার একমাত্র সন্তানের জীবন বাঁচানোর জন্য সমাজের সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
কেউ যদি সহযোগীতা করতে চান তবে সরাসরি তার পরিবারের নিচের এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন :
মোবাইল : 01871716256 অথবা 01881948106
আর যদি কেউ বিকাশে অর্থ সাহায্য পাঠাতে চান তবে নিচের এ নাম্বারে পাঠাতে পারেন :
বিকাশ : 008801871716256 (p)
এ ব্যাপারে যেকোন তথ্য বা সহযোগীতার জন্য যোগাযোগ করুন :
M. Showrab Hossain
Admin, Ramgonj News
Call : 01760685490, 01836264617
বিশেষ অনুরোধ : যদি অর্থ সাহায্য নাও করতে পারেন তবে অন্তত এই মানবিক সাহায্যের আবেদনটি শেয়ার করুন। হয়তবা আপনার শেয়ারই একজন দানশীল বা বিত্তবান ব্যক্তির নজরে পড়বে।
রামগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সংবাদ মাধ্যমের সাথে সংযুক্ত থাকতে লাইক দিন।
রামগঞ্জ নিউজ এখন ১৩ হাজার ছাড়িয়ে....
Ramgonj News সত্য প্রকাশে আপসহীন...
30/05/2016
রামগঞ্জে গ্যাস চাই...
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বৃহৎ শিল্প-কারখানা না থাকলেও গ্যাস সংযোগ পেলে অনেক ক্ষুদ্র শিল্প-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা আছে। এতে এ উপজেলার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রামগঞ্জ উপজেলা একটি আধুনিক মডেল শহর। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উপজেলায় গ্যাসলাইন স্থাপন করে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম. সোহরাব হোসেন, এডমিন, রামগঞ্জ নিউজ