রামগঞ্জ পৌরসভা কার্যালয়

রামগঞ্জ পৌরসভা কার্যালয়

Share

রামগঞ্জ পৌরসভার অফিসিয়াল পেজ।

30/12/2025

রাষ্ট্রীয় শোক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাঁর মৃত্যুতে আগামী বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ হতে শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৩ দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

30/12/2025

অনিবার্য কারণ বশত: আজকের টিএলসিসি কমিটির সভা স্থগিত করা হলো। সভার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

28/12/2025

পৌরসভার সকল ওয়ার্ডের টিসিবি পন্য বিক্রি হবে আজ।

আজ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ৯ ঘটিকা থেকে রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের টিসিবির একটিভ কার্ডধারীগণের নিকট পন্য বিক্রি করা হবে।

সবাইকে অ্যাকটিভ কার্ড নিয়ে যথা সময়ে সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। স্থানঃ রামগঞ্জ এরশাদ হোসেন সড়ক, (সাতারপাড়া), রামগঞ্জ, লক্ষ্মীপুর। যোগাযোগঃ 01725469493

প্রত্যয়ন | অনলাইন ভিত্তিক সকল সনদপত্র । হোল্ডিং ট্যাক্স । ক্ষমতা অর্পণ প্রত্যয়ন । পারিবারিক সন 24/12/2025

সম্মানিত পৌরবাসী, রামগঞ্জ পৌরসভার ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, প্রত্যয়ন পত্র সহ অনেকগুলো সেবা অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক জনাব ফারাশিদ বিন এনাম। পৌরসভার নাগরিকগণ প্রয়োজনে বাসায় বসে https://prottoyon.gov.bd এই ওয়েবসাইট থেকে সনদের আবেদন করতে পারেন অথবা পৌরসভায় জমা দিয়ে অনলাইন সনদ নিতে পারেন। https://prottoyon.gov.bd

প্রত্যয়ন | অনলাইন ভিত্তিক সকল সনদপত্র । হোল্ডিং ট্যাক্স । ক্ষমতা অর্পণ প্রত্যয়ন । পারিবারিক সন Prottoyon(প্রত্যয়ন) is a portal where citizen of Bangladesh can apply for certificate(সনদপত্র) through online which saves their time and they can get the service in a easy way.

Photos from রামগঞ্জ পৌরসভা কার্যালয়'s post 16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রামগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব ফারাশিদ বিন এনাম এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

12/12/2025

পৌরবাসীর অবগতির জন্য পল্লী বিদ্যুৎ এর নোটিশ

11/12/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:
নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা মোতাবেক রামগঞ্জ পৌর এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল আলোক সজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী পত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
প্রশাসক
রামগঞ্জ পৌরসভা

21/11/2025

আসসালামু আলাইকুম,
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরী রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা জনিত কারণে আগামীকাল রোজ *শনিবার সকাল ৮:০০ হতে বিকাল ৩:৩০* পর্যন্ত রামগঞ্জ বাজার, থানা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারে ডিজিএম
পল্লী বিদ্যুৎ, রামগঞ্জ

21/11/2025

দেশব্যাপী অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পে রামগঞ্জ পৌরসভা এলাকায় কোন দূর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়ে থাকলে পৌরসভা প্রশাসক / পৌর নির্বাহী কর্মকর্তা, রামগঞ্জ পৌরসভা কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
ফারাশিদ বিন এনাম
প্রশাসক
রামগঞ্জ পৌরসভা

উপজেলা নির্বাহী কর্মকর্তা
রামগঞ্জ, লক্ষ্মীপুর।

Photos from রামগঞ্জ পৌরসভা কার্যালয়'s post 05/11/2025

রামগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম রবিন শীষ মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Photos from রামগঞ্জ পৌরসভা কার্যালয়'s post 14/09/2025

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মহাপরিচালক (মূল্যায়ন সেক্টর-৩), অতিরিক্ত সচিব জনাব এবিএম শওকত ইকবাল শাহীন, মহোদয়ের আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভা প্রশাসক জনাব এস এম রবিন শীষ, এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব মহোদয় মত বিনিময় সভা এবং লিনিক এরিয়া পরিদর্শন করেন।

Want your business to be the top-listed Government Service in Ramganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

বাইপাস সড়ক
Ramganj
3720