Welfare Family Bangladesh

Welfare Family Bangladesh

Share

WFB is committed to building initiatives for sustainable social and economic development. This app is available in both Bangla and English languages.

My Welfare App covered by Smart Education (SE), Smart Agriculture (SA), Community Social Services (CSS), Sustainable Development Policy (SDP), Social and Economic Development Policy (SEDP) and "Poverty Alleviation Policy" (Muldhan). And another thing is that poverty is one of the biggest problems in our country so we are committed to build the best social services, products, self-reliant economy w

09/01/2026

বাংলাদেশ গেজেট পরিচিতি ও গুরুত্ব
===========================
তথ্য অধিকার (তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা) প্রবিধানমালা, ২০১০ এর দ্বিতীয় অধ্যায়ের ৬(১) অনুসারে সরকারের প্রতিটি প্রতিষ্ঠান তার তথ্যসমূহ সংরক্ষণ করার জন্য তথ্যগুলোকে চারটি ভাগে ভাগ করে। যথা:

ক শ্রেণির তথ্য: ক শ্রেণির তথ্যগুলো স্থায়ী রেকর্ড। এগুলো আজীবনের জন্য সংরক্ষণ করতে হয়। স্থায়ী প্রকৃতির মূল্যবান অত্যাবশ্যকীয় নথিগুলি এই শ্রেণির অন্তর্ভুক্ত।

খ শ্রেণির তথ্য: খ শ্রেণির তথ্যগুলো অর্ধস্থায়ী রেকর্ড। কারণ এগুলো দশ বছর বা তদূর্ধ্ব সময়ের জন্য সংরক্ষণ করা হয়। ক শ্রেণির তথ্যের চেয়ে কম মূল্যবান তথ্যগুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত।

গ শ্রেণির তথ্য: গ শ্রেণির তথ্যগুলো সাধারণ রেকর্ড। কারণ এগুলো তিন থেকে পাঁচ বছরের জন্য সংরক্ষণ করা হয়। গ শ্রেণির তথ্যগুলোর উপযোগিতা কম এবং তিন থেকে পাঁচ বছর পর আর দরকার নাই বললেই চলে।

ঘ শ্রেণির তথ্য: ঘ শ্রেণির তথ্যগুলো এক বছরের জন্য সংরক্ষণ করা হয় বলে এগুলো সাধারণ রেকর্ড। মামুলি বা স্বল্পকালীন প্রকৃতির তথ্যগুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত।

সরকারের এই চার শ্রেণির রেকর্ডের মধ্যে ক শ্রেণির অন্যতম রেকর্ড হলো গেজেট। বুঝতেই পারছেন, গেজেট হল সবচেয়ে মূল্যবান সরকারি দলিল। সাধারণভাবে বলতে গেলে গেজেট হল সরকারি ঘোষণাদি সম্বলিত এক ধরণের সংবাদপত্র। রাষ্ট্রপতি যখন কোনো অফিসিয়াল ডকুমেন্ট স্বাক্ষর করেন তখন সেই ডকুমেন্টটিকে বলা হয় প্রজ্ঞাপন (Notification)। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইহাদের প্রজ্ঞাপন, আইন, বিধি, প্রবিধান ইত্যাদি গেজেটে অন্তুর্ভুক্তির জন্য ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসে পাঠায়। অফিসটি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাঠানো প্রজ্ঞাপন, আইন, বিধি, প্রবিধান ইত্যাদি বিজি প্রেস নামে পরিচিত বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে গেজেট আকারে ছাপানোর ব্যবস্থা করে। ছাপানো গেজেটে মহামান্য রাষ্ট্রপতির কোনো স্বাক্ষর থাকে না। শুধু শেষে লেখা থাকে রাষ্ট্রপতির আদেশক্রমে। কিন্তু মূল নথিতে সবার স্বাক্ষরই থাকে।

গেজেট দুই ধরণের হয়ে থাকে। যথা:
ক) সাপ্তাহিক গেজেট ও
খ) অতিরিক্ত গেজেট।

সাপ্তাহিক গেজেট:
সাপ্তাহিক গেজেট প্রতি বৃহস্পতিবার “বাংলাদেশ গেজেট” শিরোনামে প্রকাশ করা হয়। সাপ্তাহিক গেজেট মন্ত্রণালয় বা বিভাগের সেকশন অফিসার অথবা অধিদপ্তরে সমমর্যাদার অফিসার রাষ্ট্রপতির সরাসরি অথবা নির্বাহী আদেশক্রমে বাংলাদেশ গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর বা তা ইস্যু করতে পারেন। মন্ত্রণালয় বা বিভাগের সেকশন অফিসার অথবা অধিদপ্তরে সমমর্যাদার অফিসারের নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা বাংলাদেশ গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিজ্ঞপ্তিতে স্বাক্ষর বা তা ইস্যু করতে পারেন না।

অতিরিক্ত গেজেট:
জরুরী প্রয়োজনে সপ্তাহের যেকোনো দিন যেকোনো সময় অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়। অতিরিক্ত গেজেট মন্ত্রণালয় বা বিভাগের নূন্যতম উপসচিব পদমর্যাদার কর্মকর্তা রাষ্ট্রপতির সরাসরি অথবা নির্বাহী আদেশক্রমে অতিরিক্ত গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিজ্ঞপ্তিতে স্বাক্ষর ও তা ইস্যু করতে পারেন। উপসচিব পদমর্যাদার নিম্ন কোনো কর্মকর্তা অতিরিক্ত গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিজ্ঞপ্তিতে স্বাক্ষর ও তা ইস্যু করতে পারেন না।

কোনো কিছু গেজেট আকারে প্রকাশিত হওয়া মানেই তা চূড়ান্তভাবে সরকারি ঘোষণা হিসেবে গণ্য হবে। তাই বাংলাদেশ গেজেট ও অতিরিক্ত গেজেটের সংখ্যাগুলি সবচেয়ে মূল্যবান সরকারি দলিল হিসেবে বিবেচনা করা হয়।
#সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন #টেকসইউন্নয়ন

06/01/2026

ওয়েলফেয়ার “নিয়োগ বিজ্ঞপ্তি”
👉 𝐀𝐩𝐩𝐥𝐲 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞: https://job.welfarefamily.org/jobs

📑 𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 𝐏𝐃𝐅 (ওয়েলফেয়ার বিভিন্নপদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫): https://drive.google.com/file/d/1YF6LArOpiho6C09LqVpknimeHhEZSQEj/

স্মারক নম্বর: ওয়েলফেয়ার টিএসএল/এনজিও সংস্থা/স্বেচ্ছাসেবী কার্যক্রম-২০২৫.১২.২৪.০০.০০.০০-২০৫ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর, এনজিও বিষয়ক ব্যুরো ও জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধনপ্রাপ্ত এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের এনজিও তালিকাভুক্ত ও এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠান ও সংস্থার যৌথ উদ্যোগে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে এনজিও-কোম্পানির সমন্বিত উদ্যোগে পরিচালিত বাংলাদেশ গেজেটে প্রকাশিত স্মার্ট এডুকেশন নীতিমালা, স্মার্ট এগ্রিকালচার নীতিমালা, ওয়েলফেয়ার সোশ্যাল সার্ভিসেস নীতিমালা, ওয়েলফেয়ার সোশ্যাল বিজনেস নীতিমালা এবং ওয়েলফেয়ার প্রাতিষ্ঠানিক সেবা ও পরিষেবা সম্প্রসারণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করছে। এই কার্যক্রমকে বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সকল ওয়ার্ডসহ চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলার আওতাধীন সকল পৌরসভা ও ইউনিয়নের সকল ওয়ার্ডে কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত শূন্য পদসমূহে ১৮ বছর বা তার বেশি বয়সের বাংলাদেশি নাগরিক (নারী-পুরুষ) অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয় ধরনের যোগ্য প্রার্থীর নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

দ্রষ্টব্য: ১-১১নং পদের প্রার্থীদের অবশ্যই প্রতিষ্ঠান বা সংস্থার নির্ধারিত ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করে সফটওয়্যার, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে কাজ করার আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি বা আবেদন সংক্রান্ত যেকোনো তথ্য জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:

🏢 প্রধান কার্যালয়: বাড়ি: ৮ (৪র্থ তলা), রোড: ৪, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, চট্টগ্রাম।
📞 মোবাইল: 𝟎𝟏𝟖𝟏𝟗-𝟎𝟐𝟖𝟎𝟏𝟔
📧 ই-মেইল: [email protected]

সঠিক তথ্যের জন্য শুধুমাত্র উল্লিখিত মাধ্যমেই যোগাযোগ করার অনুরোধ রইলো।

20/12/2025

ওয়েলফেয়ার “নিয়োগ বিজ্ঞপ্তি”
👉 Apply Online: https://job.welfarefamily.org/jobs

📑 Download PDF(ওয়েলফেয়ার বিভিন্নপদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫): https://drive.google.com/file/d/1YF6LArOpiho6C09LqVpknimeHhEZSQEj

স্মারক নম্বর: ওয়েলফেয়ার টিএসএল/এনজিও সংস্থা/স্বেচ্ছাসেবী কার্যক্রম-২০২৫.১২.২৪.০০.০০.০০-২০৫ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর, এনজিও বিষয়ক ব্যুরো ও জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধনপ্রাপ্ত এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের এনজিও তালিকাভুক্ত ও এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠান ও সংস্থার যৌথ উদ্যোগে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে এনজিও-কোম্পানির সমন্বিত উদ্যোগে পরিচালিত বাংলাদেশ গেজেটে প্রকাশিত স্মার্ট এডুকেশন নীতিমালা, স্মার্ট এগ্রিকালচার নীতিমালা, ওয়েলফেয়ার সোশ্যাল সার্ভিসেস নীতিমালা, ওয়েলফেয়ার সোশ্যাল বিজনেস নীতিমালা এবং ওয়েলফেয়ার প্রাতিষ্ঠানিক সেবা ও পরিষেবা সম্প্রসারণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করছে। এই কার্যক্রমকে বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সকল ওয়ার্ডসহ চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলার আওতাধীন সকল পৌরসভা ও ইউনিয়নের সকল ওয়ার্ডে কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত শূন্য পদসমূহে ১৮ বছর বা তার বেশি বয়সের বাংলাদেশি নাগরিক (নারী-পুরুষ) অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয় ধরনের যোগ্য প্রার্থীর নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

দ্রষ্টব্য: ১-১১নং পদের প্রার্থীদের অবশ্যই প্রতিষ্ঠান বা সংস্থার নির্ধারিত ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করে সফটওয়্যার, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে কাজ করার আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।

26/11/2024

শোক বার্তা

ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এনজিও সংস্থার চিফ লিগ্যাল অফিসার এবং সিএইচটি উইমেন ফোরাম এনজিও সংস্থার জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট শ্রীজ্ঞানী চাকমার স্বামী ইঞ্জিনিয়ার রিপন তালুকদারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।

ইঞ্জিনিয়ার রিপন চাকমার আকস্মিক প্রয়াণ তাঁর পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা একজন সদয়, কর্মঠ এবং মানবিক গুণাবলীসম্পন্ন মানুষকে হারালাম।

আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।

Photos from Welfare Family Bangladesh's post 26/06/2024

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক এনজিও সমন্বয় সভায় ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এনজিও সংস্থার অংশগ্রহণ:

অদ্য ২৬ জুন ২০২৪ইং তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক এনজিও সমন্বয় সভায় ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এনজিও সংস্থার অংশগ্রহণ। এনজিও সমন্বয় সভায় সংস্থার পক্ষে অংশগ্রহণ করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। উক্ত এনজিও সমন্বয় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত সকল এনজিও সংস্থার পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার এনজিও সমন্বয় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপপরিচালক স্থানীয়সরকার জনাব মো: আবদুল্লাহ মাহমুদ মহোদয়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার স্থানীয় (সরকার), সমাজসেবা বিভাগ, যুব উন্নয়নসহ রাঙ্গামাটি পার্বত্য জেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সভায় এ জেলার বাল্য বিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং সার্বজনীন পেনশন স্কীম নিয়ে কাজ করতে প্রত্যেক এনজিওকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মহোদয়।

উক্ত এনজিও সভায় বিভিন্ন এনজিওর চলমান কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সভার সভাপতি মহোদয় এনজিওদের প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

#টেকসইউন্নয়ন-SDP #সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন -SEDP
#মূলধন-Muldhan

16/06/2024

ঈদ-উল-আযহার পবিত্র দিনে আমরা যেন আমাদের সকল ত্রুটি-বিচ্যুতি ত্যাগ করি এবং হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের চেতনা মনে রাখি। পরিবারের সাথে আনন্দময় ও সুন্দর ঈদ কাটুক।

সবাইকে ঈদের শুভেচ্ছা❤️

14/05/2024

স্মার্ট এগ্রিকালচার বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে পার্টনারশিপ আইজিএ আখ বাগান প্রজেক্ট পরিদর্শন- ১০

#সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন #টেকসইউন্নয়ন #মূলধন

Photos from Welfare Family Bangladesh's post 14/05/2024

স্মার্ট এগ্রিকালচার বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে পার্টনারশিপ আইজিএ মাল্টা বাগান প্রজেক্ট পরিদর্শন- ৯

#সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন #টেকসইউন্নয়ন #মূলধন

Photos from Welfare Family Bangladesh's post 14/05/2024

স্মার্ট এগ্রিকালচার বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে পার্টনারশিপ আইজিএ পেঁপে বাগান প্রজেক্ট পরিদর্শন- ৮

#সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন #টেকসইউন্নয়ন #মূলধন

Photos from Welfare Family Bangladesh's post 13/05/2024

স্মার্ট এগ্রিকালচার বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে পার্টনারশিপ আইজিএ রাবার বাগান প্রজেক্ট পরিদর্শন- ৭

#সামাজিকওঅর্থনৈতিকউন্নয়ন #টেকসইউন্নয়ন #মূলধন

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

https://job.welfarefamily.org/, https://welfarefamily.org/

Address

Head Office: House No-8, Road No-4 Nasirabad Housing Society
Rangamati
7077

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00