রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police

রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police

Share

https://police.rangamati.gov.bd/ This is the official page of Rangamati district police. We are also committed to extends tourism in Rangamati district.

We are committed to remove darkness like drugs, child-marriage, r**e, dowry & corruption of Rangamati district area. Our doors always open to serve the people . Please give us information, take service to ensure security.

29/05/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ০৪ জন গ্রেফতার

আজ ২৯ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-
১। শাহজাহান (৩৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা-মৃত সকিনা খাতুন, স্থায়ী ঠিকানা-মায়াঘাসি, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর; বর্তমানে জেলা পরিষদের নিচে নাসিরের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

২। রাজ্জাক (৪৪), পিতা-মৃত ফজলুল হক মিয়া, মাতা-রেজিয়া খাতুন, স্থায়ী ঠিকানা-আরাপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা; বর্তমানে ফরেস্ট কলোনী এলাকায় মদিনা ‘স’ মিলের শ্রমিক, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

৩। মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মোঃ আজিজুল, মাতা-রিনা বেগম, স্থায়ী ঠিকানা-রাজনগর, গুলশাখালী, মাইনী, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি; বর্তমানে বনরূপা, আলী মার্কেট, লেবার সমতা ঘাট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

৪। সুরুজ আলী (২৮), পিতা-আজাহার আলী, মাতা-সুরাইয়া বেগম, স্থায়ী ঠিকানা-শালমারা, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর; বর্তমানে বনরূপা আলী মার্কেট এলাকায় মনসুর আলী সওদাগরের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Photos from রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police's post 28/05/2026

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স-এ পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে আজ ২৮ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স-এ সকাল ৭:৩০ ঘটিকায় পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজের জামাতে অংশগ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

28/05/2026

ঈদ মোবারক

27/05/2026
27/05/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৭ (সাত) মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট মোঃ হোসেন ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার

আজ ২৭ মে ২০২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বনরূপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ (সাত) মামলার পলাতক আসামী ও চিহ্নিত মাদক কারবারি মোঃ হোসেন (৪৮)-কে ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ হোসেন, পিতা-মৃত সাহাব মিয়া, মাতা-মৃত মর্তুজা খাতুন। তার স্থায়ী ঠিকানা সাং- টিভি সেন্টার, রূপনগর এলাকা, ০৬নং ওয়ার্ড, ১০২ রাঙ্গাপানি মৌজা, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। বর্তমান ঠিকানা সাং- শিমুলতলী (রূপনগর), ০৬নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

27/05/2026

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

26/05/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী ০৩ জন আসামী গ্রেফতার

আজ ২৬ মে ২০২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ রিজার্ভ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৩ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-

১। হিরো মারমা (৪০), পিতা- মৃত মঙ্গল মারমা, মাতা- মিনু চাকমা।
২। মোঃ রুবেল (৩৮), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- জুলেখা বেগম।
উভয় সাং- রিজার্ভ বাজার, চেঙ্গী মুখ, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
৩। নিশন চাকমা (২৪), পিতা- পিন্টু চাকমা, মাতা- পরানি চাকমা, সাং- মারিশ্যা (করনগাতলী), থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

26/05/2026

মাদকবিরোধী বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান।

গত ২৫ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গামাটি একটি সফল অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ ২৬ মে ২০২৬ খ্রি. উক্ত অভিযান পরিচালনায় পেশাদারিত্ব, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে উৎসাহ ও অনুপ্রেরণা স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।

শেষে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরো জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

26/05/2026

কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ ভিকটিম উদ্ধার।

আজ ২৬ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে কোতয়ালী থানার জিডি নং-১৩৯৩, তারিখ ২৫/০৫/২০২৬ খ্রিস্টাব্দ মূলে নিখোঁজ ভিকটিম উৎপল চাকমা (১১), পিতা- পাইন্দ্যা চাকমা, মাতা- পাইননিসা চাকমা, সাং- উত্তর কালিন্দীপুর, ওয়ার্ড নং-০৯, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি-কে রিজার্ভ বাজার এলাকা হতে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Photos from রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police's post 25/05/2026

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়

অদ্য ২৫ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। শেষে তিনি থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দার মহোদয়সহ কোতয়ালী থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Offfice Of The Superintendent Of Police
Rangamati
4500