21/01/2026
“১৯৫২ থেকে ১৯৭১—ছাত্রলীগের ইতিহাস মানেই দেশপ্রেমের ইতিহাস।” This Is All In One Health Tips
21/01/2026
19/01/2026
“যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল
বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে
রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না।
সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল।”
— সজীব ওয়াজেদ জয়
19/01/2026
30/12/2025
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।
অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।
তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
-
Deep condolences to bereaved family members on the demise of BNP chairperson Begum Khaleda Zia. At such a critical time when countrymen are reeling from lack of safety with efforts are underway to destabilise and depoliticise the country, her passing away will leave a deep impact on the country’s transition.
Despite subjected to depoliticization process in the past, throughout her political career she achieved a host of successes and shaped several policies for the country. She will be remembered for her contributions in nation building but her death is a blow to stabilize Bangladesh.
Heartfelt prayers with her countless supporters and well-wishers.
24/12/2025
২৫ ডিসেম্বর বড়দিন: ধর্মীয় স্বাধীনতা, মানবিকতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার অঙ্গীকার
২৫ ডিসেম্বর বড়দিন, খ্রিস্টান সম্প্রদায়, সর্বোপরি সব মানুষের জন্য আনন্দ, ভালোবাসা ও মানবতার এক মহিমান্বিত উৎসব। বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল খ্রিস্টান নাগরিকবৃন্দ সহ সমগ্র বিশ্বের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানাচ্ছে। বড়দিন কেবল একটি ধর্মীয় দিবস নয়; এটি ত্যাগ, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার সার্বজনীন বার্তা বহন করে যা বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা এবং সকল নাগরিকের সমান মর্যাদা। মহান মুক্তিযুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়ের অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, মানবিক সহায়তা দিয়েছেন। এই দেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে তাঁদের অবদান ইতিহাসে চিরস্মরণীয়।
এই বড়দিনে বাংলাদেশ ছাত্রলীগ শুধু দেশের ভেতরেই নয়, সমগ্র বিশ্বের তরুণ সমাজের প্রতিও আহ্বান জানাচ্ছে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি শান্তিপূর্ণ, ধর্মনিরপেক্ষ ও মানবিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ঘৃণা নয়, ভালোবাসা; সহিংসতা নয়, সহনশীলতা এই চেতনায় তরুণ প্রজন্মই পারে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় বিশ্ব নির্মাণ করতে।
কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে ধর্মীয় সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং অসহিষ্ণু ও উগ্র মানসিকতা উসকে দেওয়ার প্রবণতা মুক্তিযুদ্ধের চেতনার সরাসরি পরিপন্থী। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে এই ধরনের অপচেষ্টা বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও সামাজিক স্থিতিশীলতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছে ধর্মীয় স্বাধীনতা রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে ছাত্রলীগ আপসহীন থাকবে। বড়দিনের মানবিক শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের পরিচয় সর্বাগ্রে মানুষ হিসেবে, কোনো ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে; এই সহনশীলতা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ রক্ষা ও পুনর্গঠনই হবে বড়দিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের দৃঢ় ও অটল প্রত্যয়।
বড়দিনের শুভেচ্ছায় শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বিজয় হোক সর্বত্র।