Shuvolong Ansar Battalion

Shuvolong Ansar Battalion

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shuvolong Ansar Battalion, Government Organization, Barkal, Rangamati.

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” - Motto of the Force

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”- Slogan of the Force

শুভলং আনসার ব‍্যাটালিয়ন(২৪ বিএন), বরকল, রাঙামাটি পার্বত্য জেলা।

Photos from Bangladesh Ansar and VDP's post 04/06/2026
03/06/2026

**অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে এসি চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১**

০২ জুন ২০২৬ (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোন তেজগাঁও থানার অন্তর্গত মহাখালী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ২য় তলার ছাদে ৩ জন চোর এয়ার কন্ডিশনার (এসি) চুরির চেষ্টা চালায়।

এসময় টহল ডিউটিতে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য রাজিব চন্দ্র দাস সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে প্লাটুন কমান্ডার মোঃ শাহজাহান মিয়াকে অবহিত করেন। খবর পেয়ে প্লাটুন কমান্ডার মোঃ শাহজাহান মিয়া, সহকারী প্লাটুন কমান্ডার মোঃ হানিফ শেখ এবং আনসার সদস্য মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরদের ধাওয়া করেন।

আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী অভিযানের মুখে ২ জন পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তির নাম জনি চন্দ্র দাস (২৩)।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তাদের নির্দেশনায় আটককৃত ব্যক্তিকে বনানী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আনসার সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন।

এর ধারাবাহিকতায় অঙ্গীভূত আনসার সদস্যরা ঢাকা মহানগরসহ সারাদেশে সরকারি হাসপাতাল, বিমানবন্দর, রেলপথ, নৌপথ এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, আনসার সদস্যদের দায়িত্বশীলতা, তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপ সরকারি ও বেসরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

#অঙ্গীভূত_আনসার #রাষ্ট্রীয়_সম্পদ_সুরক্ষা #সেবাই_আমাদের_অঙ্গীকার #জাতীয়_বক্ষব্যাধি_ইনস্টিটিউট

31/05/2026
31/05/2026

*জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী আটক: পুলিশে সোপর্দ*

২৯ মে ২০২৬ (শুক্রবার), রাজধানীর শের-ই-বাংলা নগরে ‘গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর’ (সাবেক গণভবন) প্রাঙ্গণে সন্ধ্যায় ঘটে শ্বাসরুদ্ধকর ছিনতাইয়ের ঘটনা, তবে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন দায়িত্বরত দুই আনসার ব্যাটালিয়ন সদস্য।

শুক্রবার সন্ধ্যা তখন আনুমানিক সাড়ে ছয়টা। লেক রোড সংলগ্ন জুলাই স্মৃতি জাদুঘরের ৯ নম্বর পোস্টের সামনে হঠাৎ এক নারীর আর্তচিৎকার শোনা যায়। সেখানে তখন ডিউটি করছিলেন আনসার ব্যাটালিয়নের দুই সিপাহি—নুরুল আজম সৈকত এবং শান্ত মিয়া।

তারা দেখতে পান, এক ছিনতাইকারী ঐ নারীর পথরোধ করে ধারালো দেশীয় ছুরি উঁচিয়ে ভয় দেখাচ্ছে এবং মুহূর্তের মধ্যে ছিনতাইকারী নারীর স্বর্ণালংকার, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

পরিস্থিতি বেগতিক দেখে কোনো দ্বিধা না করে দুই আনসার ব্যাটালিয়ন সদস্য ছিনতাইকারীকে ধাওয়া করেন। পালানোর পথ না পেয়ে ছিনতাইকারী তার হাতের বড় ছুরিটি নিয়ে উল্টো আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি। যেকোনো মুহূর্তে বড় কোনো রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু অত্যন্ত সুকৌশলে ও অসীম সাহসিকতার সাথে নিজেদের জীবন বাজি রেখে ছিনতাইকারীকে জাপটে ধরেন সৈকত ও শান্ত। কেড়ে নিয়ে জব্দ করেন তার হাতের বড় ছুরিটি।

বড় ধরনের শারীরিক আঘাত কিংবা মূল্যবান জিনিসপত্র হারানোর হাত থেকে রক্ষা পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ঐ ভুক্তভোগী নারী। আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই তাৎক্ষণিক ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আটককৃত ঐ ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারালো অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই তাৎক্ষণিক এবং নির্ভীক ভূমিকা মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত অন্যদের জন্য এক বড় অনুপ্রেরণা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ভৌগলিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 'আনসার ব্যাটালিয়ন' প্রবর্তন করেন। বর্তমানে দুটি নারী ও একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়নসহ মোট ৪৭টি আনসার ব্যাটালিয়ন পার্বত্য অঞ্চল, রাজধানীসহ দেশজুড়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং আভিযানিক দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।

#সেবাই_আনসার #সেবাই_আমাদের_অঙ্গীকার #দায়িত্ববোধ_ও_মানবিকতা #আনসার

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Barkal
Rangamati