Hill Students' Council Baghaichaari Branch

Hill Students' Council Baghaichaari Branch

Share

The political student organization in the Chittagong Hill Tracts is the "Greater Chittagong Hill Tracts Pahari Chhatra Parishad" (P*P).

Established on 20 May 1989.

01/07/2026

শিক্ষা সংহতি প্রগতি

"বনফুলগুলো ফুটতে থাকুক, এদেশের বুকে"

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন আজ নতুন এক যাত্রার দ্বারপ্রান্তে। আত্মবিশ্বাস, সততা ও সাহস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। আমরা বিশ্বাস করি—তোমাদের মেধা, শ্রম ও যোগ্যতার মাধ্যমে সুন্দর একটি আগামী নির্মিত হবে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)
বাঘাইছড়ি উপজেলা শাখা

*P #পিসিপি

27/06/2026

কল্পনা চাকমাকে উদ্ধারে স্কুল ছাত্র রুপনের আত্মাহুতি ও সমর-সুকেশ-মনোতোষ গুম হওয়ার ৩০তম বার্ষিকীতে অনলাইন আলোচনা
...........................................................
১৯৯৬ সালের ১২ জুন অপহৃত কল্পনা চাকমাকে উদ্ধারের দাবিতে ২৭ জুন বাঘাইছড়ি উপজেলায় অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের সমর্থনে পিকেটিংয়ে অন্যান্যদের সাথে রাস্তায় নামে রূপকারী হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র শহীদ রূপন চাকমা। অবরোধে সেনা- ভিডিপি-সেটলারদের হামলা রুঁখে দিতে গিয়ে আত্মবলিদান দেয় শহীদ রুপন। একই সময় অবরোধে যোগ দিতে আসার পথে মুসলিম ব্লক নামক স্থানে সেটলার কর্তৃক গুম হন সমর, সুকেশ ও মনোতোষ চাকমা।

আগামীকাল বোনকে উদ্ধার করতে ভাইদের আত্মবলিদানের ৩০ বছর পূর্ণ হবে। তাদের বীরত্বের গাঁথা স্মরণ করতে আগামীকালকের অনলাইন আলোচনা সভা। আলোচনাটি হিল উইমেন্স ফেডারেশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

২৭ জুন ২০২৬, শনিবার
সন্ধ্যা ৭.০০ টা

আলোচনার মাধ্যম : বাংলা।

★ সঞ্চালনায়: নীতি চাকমা, সভাপতি, হিল উইমেন্স ফেডারেশন।

★ আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
১. অংগ্য মারমা, মুখপাত্র, ইউপিডিএফ।
২. মারজিয়া প্রভা, সদস্য,রেড ফেমিনিস্ট ব্লক ।
৩. সমর চাকমা, সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ।

হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)

#পার্বত্যচট্টগ্রাম
#অনলাইনআলোচনাসভা
#পাহাড়িছাত্রপরিষদ
#হিলউইমেন্সফেডারেশন
#কল্পনাচাকমা
#পূর্ণস্বায়ত্তশাসনপ্রতিষ্ঠারলড়াইয়েআপোষহীন

23/06/2026
Photos from Hill Students' Council Baghaichaari Branch's post 13/06/2026

সুখবর' রাঙামাটি, বাঘাইছড়ি উপজেলা এলাকাবাসী।

পিসিপি'র ৩ যুগ পূর্তি স্মরণিকা '' পুনর্জাগরণ " বই প্রকাশিত হয়েছে।

এখন এই বইটি পাওয়া যাচ্ছে সাজেক,বাঘাইছড়িতেও।

শুভেচ্ছা মূল্য:- ২২০/-

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন-

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ [পিসিপি]
মনঝুক চাকমা (সভাপতি- বাঘাইছড়ি উপজেলা)

০১৬০৯৪০৭৯২৪

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ [পিসিপি]
পলেন চাকমা (সাংগঠনিক সম্পাদক- রাঙামাটি জেলা)

০১৮৩৩৪৯২৩৭৪
০১৬১২৪০৮১৬৮

*P #পুনর্জাগরণ

Photos from Hill Students' Council Baghaichaari Branch's post 20/05/2026

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে পোস্টারিং করেছে পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা-কর্মীরা।

ছবি: বাঘাইছড়ি প্রতিনিধি

*P

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Baghaichaari
Rangamati