13/05/2026
রংপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ হাফেজ সাইফুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ, Rangpur.
13/05/2026
রংপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ হাফেজ সাইফুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।
13/05/2026
রংপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের শাহাদাতের ঘটনাঃ
উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী রংপুর জেলার সন্তান ছিলেন শহীদ সাইফুল ইসলাম। ১৯৭০ সালে ১২ মে তিনি জন্মগ্রহণ করেন। পিতা-মাতার আদরে লালিত সন্তান সাইফুল ইসলাম পবিত্র কুরআন হেফজ করার পর রংপুরে মেকুড়া মাদরাসায় ভর্তি হন। ১৯৮৮ সালে দাখিল ও ১৯৯০ সালে আলিম পাস করেন। ১৯৯২ সালে রংপুর সরকারি কলেজে থেকে বিএ পাস করেন। ১৯৯৩ সালের রংপুর মূল টোল আলিয়া মাদরাসা থেকে ফাজিল পরীক্ষার্থী ছিলেন। তৌহিদী জনতার প্রাণের স্পন্দন আশার প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘৯৩ সালের ১৩ মে যার শাহাদাতের মধ্য দিয়ে গড়ে ওঠে রংপুর শহরের এক বিশাল পরিবর্তন। যা ছাত্রশিবিরকে এগিয়ে দেয় গতিশীল স্রোতের ন্যায়। তার নাম শহীদ সাইফুল ইসলাম। কিন্তু পিতা-মাতার আশা পূরণ করতে দিল না পাষন্ডরা।
ব্যতিক্রম স্বভাবের অধিকারী শহীদ সাইফুল
রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি বাজারের একেবারে পাশেই ১৯৭৩ সালের ৩০ নভেম্বর এক শুভক্ষণে পিতা সাইয়্যেদ আহমেদ নূরী ও মাতা তৈয়বা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শহীদ সাইফুল ইসলাম। ১৪ ভাই-বোনের মধ্যে সাইফুল ছিলেন ব্যতিক্রম স্বভাবের। বাল্যকাল থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শাসন ছাড়া নির্বিঘ্নে লেখাপড়া করতো সে। পিতা মাতার আশার প্রতীক সাইফুলকে হাফেজ বানানোর পরিকল্পনাও বাস্তবায়ন হল। কোরআনের হেফজ শেষ করেই ভর্তি হয় ঐতিহ্যবাহী মেকুড়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসায়। ১৯৮৮ সালে দাখিল, ৯০ সালে আলিম পাস করেই রংপুর সরকারি কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হলেন বি.এ ক্লাসে। বাল্যজীবন, মাদ্রাসা ও কলেজ জীবনে তার চারিত্রিক শক্তি ছিল অতুলনীয়। ভাবাবেগ নয় সৎ চরিত্র আর যোগ্যতা অর্জনই ছিল তার প্রত্যাশা।
সেদিনের মর্মান্তিক ঘটনা
১২ মে জাহানারা ইমামের স্বপ্নের লালিত সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির হরতাল চলাকালীন জাহাজ কোম্পানী মোড়ে ছাত্রলীগের শামীম ডলার, আকতারের অতর্কিত হালায় তিনি আহত হন। নরপিশাচরা কেড়ে নেয় সাইফুলের মুখের কথাকে কিন্তু কেড়ে নিতে পারেনি শহীদ সাইফুলের ঈমান, চেতনা ও দ্বীনি প্রেরণাকে। কী দোষ ছিল শহীদ সাইফুলের? তার দোষ একটাই, তিনি সর্ব শক্তিমান আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং দুনিয়াতে তার খেলাফত প্রতিষ্ঠার দৃঢ় শপথ নেন। শহীদ সাইফুলের যে প্রতিজ্ঞাকে সহ্য করতে পারেনি মানুষরূপী হায়েনার দল। ১৩ মে ভোর ৫টায় রংপুর কলেজে হাসপাতালে শাহাদাতবরণ করেন শহীদ সাইফুল ইসলাম।
পূরণ হলো না মায়ের স্বপ্ন
শাহাদাতের ২০-২৫ দিন পূর্বে শহীদ সাইফুল ইসলার পিতা সৈয়দ আহাম্মদ নূর ইন্তেকাল করেন। মায়ের আশা ছিল ছেলে পড়াশোনা শেষ করে পরিবারে হাল ধরবেন। কিন্তু তিনি তার মাকে আরো সম্মানিত করেছেন শাহাদাত বরণ করে শহীদ মা হিসেবে। শাহাদাতের ৭ দিন পূর্বে তিনি মায়ের সাথে সাক্ষাৎ করেন। মাকে বলেন, মা আমার জন্য দোয়া করো যেন তোমার সাইফুল এ জাহেলী সমাজকে অমানিশার অন্ধকার থেকে মুক্তি দিয়ে ইসলামের আলোয় আলোকিত করতে পারে। ৭ দিন পর নিজেকে আলোকিত করে জান্নাতের অতিথি হয়ে যান।
শহীদের বড় ভাইয়ের প্রতিক্রিয়া
শহীদের বড় ভাইয়ের বক্তব্য শহীদ সাইফুলের মৃত্যুতে সাময়িক শোকাভিভূত হলেও শহীদ সাইফুলের বড় ভাই হিসেবে গর্ববোধ করছি।সে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাস্তায় রক্ত দিয়েছে। আল্লাহ যেন তাকে শহীদ হিসেব কবুল করেন। এক ভাইকে হারিয়ে দেশ বিদেশে লক্ষ কোটি সাইফুলকে পেয়েছি।
একনজরে শহীদ সাইফুল ইসলাম
নাম: সাইফুল ইসলাম
পিতার নাম : সৈয়দ আহম্মদ নূরী
সাংগঠনিক মান : সাথী প্রার্থী
সর্বশেষ পড়াশোনা : বিএ (পাস) ও ফাজিল পরীক্ষার্থী
শিক্ষাপ্রতিষ্ঠান : রংপুর সরকারি কলেজ
শহীদ হওয়ার তারিখ : ১৩.০৫.১৯৯৩
যাদের হাতে শহীদ : ছাত্রলীগ
স্থায়ী ঠিকানা : গ্রাম : ডাক দেউতি বাজার, থানা পীরগাছা, জেলা রংপুর।
আহত হওয়ার স্থান: জাহাজ কোম্পানী মোড়।
আঘাতের ধরন : লাঠি।
11/05/2026
ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে “আলোচনা সভা ও দোয়া” আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ শাখা।
09/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্ট -২৬
ভেন্যু: কালেক্টরেট ঈদগাহ মাঠ।
⚽উদ্বোধনী ম্যাচ
(ইন্টার মানবিক) বনাম (ইন্টার ব্যবসা)
♦️তারিখ: ১০/০৫/২৫(রবিবার)
♦️সময়: দুপুর ১২.০০ টা
♦️স্থান: কালেক্টরেট ঈদগাহ মাঠ
সকলেই আমন্ত্রিত।।
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ।
04/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় রংপুর সরকারি কলেজ এ বিভিন্ন বিভাগে চান্সপ্রাপ্তদের,
'ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন'
ভর্তি সংক্রান্ত যে কোনো সহযোগিতা পেতে যোগাযোগ করুন
ডকুমেন্টারি//
একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ছাত্রশিবির রংপুর সরকারি কলেজের হেল্প ডেস্ক।।
26/04/2026
25/04/2026
২০২৫-২৬ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় 'হেল্প ডেস্ক' স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ।
এতে পরীক্ষার্থীদের সিট প্ল্যান সহায়তা, প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা, মোবাইল, ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে কলম, পানি, স্যালাইন, শরবত ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
24/04/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৬ সবাইকে স্বাগতম যে কোন প্রয়োজন যোগাযোগ করুন।
♦️ভেন্যু: রংপুর সরকারি কলেজ ও পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, রংপুর
নিয়তি।।
ছোট্ট খোকা স্বপ্ন দেখে স্বপ্ন বনে মনে।।
08/04/2026
সুস্থ দেহ সুন্দর মন,
দ্বীন কায়েমের আন্দোলন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্ট -২৬
ভেন্যু: কালেক্টরেট ঈদগাহ মাঠ।
⚽চ্যাম্পিয়ন: নগদ ৫০০০/ ও ট্রফি
⚽রানার্সআপ: নগদ ৩০০০/ ও ট্রফি
⚽এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী দলকে সম্মাননা হিসাবে ক্রেস্ট প্রদান করা হবে।
♦️এন্ট্রি ফি: ৬০০/ মাত্র
এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ:
১৪ এপ্রিল ২৬(সম্ভাব্য)
যোগাযোগ:
হাবিবুল্লাহ আল মাহাদী
মোবা: 01518982182
আবু সাঈদ
মোবা: 01571421789
রওনক আলম
মোবা: 01740282992
♦️বিশেষ আকর্ষন:
ম্যান অফ দ্যা ম্যাচ
সেরা গোলদাতা
সেরা খেলোয়াড়
সেরা গোলকিপার
সেরা ডিফেন্ডার
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ।