28/02/2026
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।
এ অবস্থায় আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিকেলে ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী। সেসব যাত্রীদের দেখতে সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তারা টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
27/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান।
ছবি: মীর্জা সম্রাট রেজা
২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
26/02/2026
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।
25/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে র্যাঙ্ক ব্যাচ পরানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
25/02/2026
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এর সহধর্মিনী কানিজ ফাতেমা আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। কানিজ ফাতেমা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
25/02/2026
শহীদ পরিবার ও এই জাতিকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সে জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপ আমরা নেব, ইনশা আল্লাহ।
-সালাহউদ্দিন আহমদ
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
২৫ ফেব্রুয়ারি ২০২৬
25/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
25/02/2026
আজ শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস, বিডিআর নামে ফিরছে বিজিবি
24/02/2026
বেসরকারি উদ্যোক্তার সঙ্গে নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার বলেছেন, “রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।”
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির একটি নির্বাচনি প্রতিশ্রুতি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে বলা হয়েছিল, ওই সময় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি।
এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন/বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন পাঁচটি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ছয়টি চিনিকল এবং বিএসইসি’র চারটি কারখানা রয়েছে।
এরপর গত দুই বছরে এই সংখ্যা আরো বেড়েছে। তবে হালনাগাদ কোনো পরিসংখ্যান সরকারের তরফে প্রকাশ করা হয়নি।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬