আসফ – জলঢাকার প্রথম সারির একটি মানবিক সামাজিক সংগঠন। এক যুগ অতিক্রম করে, এখন গর্বের সাথে ১৫ বছরের পূর্তির পথে এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠার শুরুতে যে অফিস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিলো, তা গতবছর কালবৈশাখী ঝড়ে ভেঙে যায়। তবে সেটি স্থায়ীভাবে ব্যবহারযোগ্য ছিল না।
ইনশাআল্লাহ, এবার আমরা আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ এর প্রস্তাবিত জমির উপরেই একটি আধুনিক ও স্থায়ী অফিস নির্মাণের উদ্যোগ নিচ্ছি। এটি হবে আমাদের মানবিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, যেখানে সমাজ ও দেশের কল্যাণে কাজ আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।
আমরা বিশ্বাস করি- মানবিক সংগঠন আসফ-এর পাশে আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া থাকবে। আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সামাজিক দায়িত্ব পালন অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ
# শিক্ষা-মানবতা-সেবা
# "চলবো মোরা একসাথে, সর্বদা মানুষের পাশে"
# আত্ম-মানবতার সেবায় (আসফ) অঙ্গীকারবদ্ধ।
26/03/2026
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা।
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা।
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
কবিতা: স্বাধীনতা তুমি
কবি: শামসুর রাহমান
20/03/2026
ঈদ উপহার ও খাদ্যসামগ্রী প্রদান।
গভীর রাতে - এক অসহায় পরিবারের পাশে। ঈদ উপহার ও খাদ্যসামগ্রী নিয়ে।
20/03/2026
|| মানবিক আহ্বান ||
প্রিয় গোলমুন্ডা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত মুসল্লীগণ, এতিম আহিনুরের জীবন রক্ষায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এই মহৎ উদ্যোগে আহিনুরের সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
আপনাদের সহমর্মিতা ও সহযোগিতা আহিনুরের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। আসুন, আমরা সবাই একসাথে মানবতার পাশে দাঁড়াই।
20/03/2026
ঈদ মানে আনন্দ ❤️
প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, প্রতিটি ঘরে ফুটুক শান্তি। আসফ পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, || ঈদ মোবারক || 🕌
16/03/2026
আলহামদুলিল্লাহ, স্হায়ী অফিস নির্মাণের জন্য আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ এর প্রস্তাবিত জমির উপরে মাটি ভরাটের কাজ চলছে।
দোয়া রাখবেন এবং মানবিক কাজগুলোতে আমাদের পাশে থাকবেন।
15/03/2026
আলহামদুলিল্লাহ, তিস্তা বাদ সংলগ্ন শিমুলতলী হাফেজিয়া মাদরাসায় ক্ষুদে কোরআনের পাখিদের নিয়ে আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই ক্ষমা করুন এবং নেক হায়াত দান করুন।
মানবিক কাজের সাথে সংশ্লিষ্ট থাকার তৌফিক দান করুন এবং আসফ পরিবারকে কবুল করুন।
Engr Sumon Ahmed
মোঃ রায়হান ইসলাম
চলেন চাঁচি কে দেখে আসি।
08/03/2026
আপনার জন্যই শত শত হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটছে। দীর্ঘ প্রত্যাশিত অবহেলিত জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফুটে উঠেছে নতুন ভোর।
আপনি সাহস করে সামজিক সংগঠন আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ প্রতিষ্ঠা করেছেন বলে আজ আমরা হাল ধরেছি, যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছি আমাদের সামাজিক ও মানবিক কার্যক্রম।
#গণমানুষের_আস্থাভাজন-
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক- আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ ও সভাপতি হলদিবাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতি, জনাব সাইফুল ইসলাম সুজন ভাই।
আসফ পরিবারের পক্ষে থেকে জন্মদিনের শুভেচ্ছা ❤️
প্রত্যন্ত এলাকায় গড়ে তোলা সংগঠন, যা এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে।
আপনার এমন সাহসী ও দূরদর্শিতা এবং যোগ্য প্রতিষ্ঠাতা হিসেবে আসফ পরিবারোর সহযোদ্ধারা গর্বিত।
যার কাছে সম ঠাঁই পায়, তাদের সারিতে আপনিও একজন। আপনার সঠিক নেতৃত্বে, অবহেলিত জনপদের মানুষ আশার আলো দেখছে। অধিকার আদায়ের সংগ্রাম, শিক্ষা ব্যাবস্থা উন্নয়নের সংগ্রাম, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের সংগ্রাম, সবার মতো করে অবহেলিত জনপদের মানুষগুলোর বাঁচার সংগ্রামে ইনশাআল্লাহ সবসময়েই আপনাকে পাশে পাবো।
সাহসীকতার সাথে, সম্ভাবনার আগামীর সুন্দর একটি সমাজ বিনির্মানে, মাটি ও মানুষের কল্যাণে নির্ভীক হোক আপনার পথচলা।
সর্বপরি, আসফ পরিবারের পক্ষ থেকে মহান রবের কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।
07/03/2026
আহিনুরের চিকিৎসা সেবার জন্য তৃতীয় ধাপে ৭-হাজার টাকা আসাদুল এর হাতে হস্তান্তর করা হলো।
দুটো কিডনি এ ড্যামেজ, জন্মের ১-বছর পরেই মা মারা যায়। মায়ের স্নেহহীন ভালোবাসা বেড়ে ওঠা এতিম ছেলেটির জীবন এখন শংকাজনক।
শুকরিয়া, আলোর সন্ধানী ফাউন্ডেশন- আসফ এর পক্ষ থেকে তার জন্য সামান্য অর্থ প্রদান করতে পেরেছি।
প্রথম ধাপে ৬-হাজার এবং দ্বিতীয় ধাপে -২২হাজার, আজ তৃতীয় ধাপে ৭-হাজার, মোট- ৩৫ হাজার টাকা।
হ্যাঁ, এটা ঠিক যে এই সামান্য অর্থ তার জন্য কিছুই না। তবে, ভাইয়ের জন্য ভাইয়ের দায়বদ্ধতা থেকে আমাদের সামান্য উপহার।
আমরা আসফ পরিবার দোয়া করি-
হে আরশের মালিক আপনি সাহায্য করুন, ভাইটাকে সুস্থতার নিয়ামত দান করুন এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন, আমিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Nilphamari, Rangpur
Dhaka
1230
